ইবি ছাত্রী নওরিনের মৃত্যুর ঘটনায় অবশেষে হত্যা মামলা

২১ আগস্ট ২০২৩, ০৯:১৭ AM , আপডেট: ১৮ আগস্ট ২০২৫, ১১:০৫ AM
ইবি ছাত্রী নওরিন নুসরাত স্নিগ্ধা

ইবি ছাত্রী নওরিন নুসরাত স্নিগ্ধা © ফাইল ছবি

কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) ছাত্রী নওরিন নুসরাত স্নিগ্ধার মৃত্যুর ঘটনায় হত্যা মামলা হয়েছে। রোববার (২০ আগস্ট) ঢাকার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে নওরিনের বাবা খন্দকার নজরুল ইসলাম বাদী হয়ে এ মামলা করেন।আইনজীবীর মাধ্যমে আদালতে মামলার আরজি দাখিল করলে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট শেখ মুজাহিদুল ইসলাম তার জবানবন্দি নেন।

আদালত এ মৃত্যুর ঘটনায় আশুলিয়া থানায় করা অপমৃত্যুর মামলা এবং নওরিনের পোস্টমর্টেম রিপোর্ট দাখিল করার জন্য থানার ওসিকে নির্দেশ দেন। আদালতের অতিরিক্ত সরকারি কৌঁসুলি আনোয়ারুল কবীর বাবুল গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেন। মামলায় আসামি করা হয়েছে নওরিনের স্বামী চাঁদপুরের মতলব উত্তর থানার কলাকান্দা গ্রামের ছেলে ইব্রাহিম খলিল ও শাশুড়িকে।

নওরিন ইবির আইন ও ভূমি ব্যবস্থাপনা বিভাগের ছাত্রী ছিলেন। তার বাবা টাঙ্গাইল সদরের ইসলামবাগ বাগমারা গ্রামের খন্দকার নজরুল ইসলাম। মামলার আরজিতে বলেছেন, নওরিন স্নাতকোত্তর করার আগেই গত ২১ জুলাই ইব্রাহিমের সঙ্গে বিয়ে হয়। তারা আশুলিয়ার পলাশবাড়ী নামাবাজার আব্দুর রহিমের ভাড়া বাসায় থাকতেন।

নওরিন স্নাতকোত্তরে ভর্তি হতে চাইলে তাঁর স্বামী ও শ্বাশুড়ি লেখাপড়া করাতে চান না। বিয়ের পর থেকেই লেখাপড়া না করার জন্য চাপ দিতে থাকেন। তাকে মানসিক ও শারীরিক নির্যাতন শুরু করে। গত ৩ আগস্ট এ নিয়ে স্বামী-স্ত্রীর কথা-কাটাকাটি হয়। তখন স্বামী তালাক দেওয়ার হুমকি দেন। পরে নওরিন বাবার বাড়িতে যেতে চান। কিন্তু তাঁকে আটকে রাখার বিষয়টি ফোনে বাবাকে জানালে তিনি ইব্রাহিমকে ফোন করেন। কিন্তু ইব্রাহিম জানান, নওরিনকে যেতে দেওয়া হবে না। 

৮ আগস্ট নওরিনকে বাসায় আটকে রেখে স্বামী বের হন। তার ফোন কেড়ে নেন। বাদী ইব্রাহিমকে ফোন করলে তিনি জানান, বাসায় ঢোকা যাবে না। পরে তিনি মেয়েকে দেখার জন্য আশুলিয়ায় আসেন। বিকেলে ইব্রাহিম জানান, তাঁর মেয়ে ছয়তলা থেকে লাফ দিয়ে হাসপাতালে চিকিৎসাধীন। বিকেলে হাসপাতালে পৌঁছে তাঁর মেয়ের লাশ পান।

অভিযোগে আরও বলা হয়েছে, মেয়েকে হত্যা করে আলামত নষ্টের উদ্দেশ্যে আত্মহত্যার ঘটনা সাজিয়েছেন ইব্রাহিম। ছয়তলা থেকে লাফ দিলে যেভাবে আহত হওয়ার কথা, তমেন আঘাত নওরিনের শরীরে ছিল না। পরে তিনি হত্যার অভিযোগ নিয়ে থানায় গেলে মামলা না নিয়ে অপমৃত্যুর মামলা করার জন্য বাদীকে বাধ্য করে টিপসই নেয় বলে অভিযোগ করেছেন বাদী।

‘ইত্যাদি’ দেখতে এসে মোবাইল হারালেন শতাধিক দর্শক!
  • ০৮ নভেম্বর ২০২৬
কুড়িগ্রামে বিকাশ এজেন্টকে কুপিয়ে টাকা ছিনতাই, গ্রেপ্তার ২
  • ০৮ নভেম্বর ২০২৬
মালয়েশিয়ায় মানব পাচারের চেষ্টা, টেকনাফে উদ্ধার ৯
  • ০৮ নভেম্বর ২০২৬
চতুর্থ দিনের শুরুটা নিজেদের করে নিল ওয়েস্ট ইন্ডিজ
  • ০৮ নভেম্বর ২০২৬
যুবদল নেতাকে গালাগাল করায় পদ হারালেন ছাত্রদল নেতা
  • ০৮ নভেম্বর ২০২৬
উপজেলা শিক্ষা অফিসে প্রধান শিক্ষককে মারধর, বরখাস্ত সহকারী শ…
  • ০৮ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950