হাসপাতালের ছাদে কিশোরীকে ধর্ষণ, ছাত্রলীগ নেতার বিরুদ্ধে মামলা

০৭ জুলাই ২০২৩, ০৮:২৬ AM , আপডেট: ১৯ আগস্ট ২০২৫, ১১:২২ AM
মো. শেখ শাকিল

মো. শেখ শাকিল © ফাইল ছবি

মুন্সীগঞ্জ শহরের মানিকপুরে ২৫০ শয্যার জেনারেল হাসপাতালের ছাদে নিয়ে এক কিশোরী ধর্ষণের অভিযোগে এক ছাত্রলীগ নেতার বিরুদ্ধে মামলা হয়েছে।

বৃহস্পতিবার (০৬ জুলাই) রাতে মামলাটি হয় বলে জানিয়েছেন মুন্সীগঞ্জ সদর থানার ওসি তারিকুজ্জামান।

আসামি মো. শেখ শাকিল মুন্সীগঞ্জ পৌরসভার ২নং ওয়ার্ড ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক। তিনি সদর উপজেলার চরমশুরা গ্রামের মো. হাবিবুর রহমান শেখের ছেলে। তারা শহরের দুধ বাজার সংলগ্ন খালইস্ট এলাকায় থাকেন।

মামলার এজাহারে বলা হয়েছে, ওই কিশোরীকে মঙ্গলবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে জেনারেল হাসপাতালের দ্বিতীয় তলার সিঁড়ি থেকে জোর করে ছাদে নিয়ে ধর্ষণ করেন শাকিল। ওই কিশোরী তার মায়ের কাজের সূত্রে বিভিন্ন সময়ে হাসপাতালে যেতেন।

ভুক্তভোগীর মা বাদী হয়ে শাকিলকে একমাত্র আসামি করে ধর্ষণ মামলা দায়ের করেছেন। পুলিশ প্রাথমিকভাবে ঘটনার সত্যতা পেয়েছে। আসামি শাকিলকে গ্রেপ্তারে পুলিশের অভিযান চলছে—জানান সদর থানার ওসি তারিকুজ্জামান।

এবিষয়ে মুন্সীগঞ্জ জেলা ছাত্রলীগের সভাপতি ফয়সাল মৃধা বলেন, শাকিলের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নিতে পৌর ছাত্রলীগকে নির্দেশনা দেওয়া হয়েছে।

নারী কর্মচারী-শিক্ষার্থীকে কুপ্রস্তাবের অভিযোগ প্রধান শিক্ষ…
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
কিশোর অপরাধ দমন অভিযানে লক্ষ্মীপুরে আটক ১৮২
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
নবম পে স্কেলের পে-ফিক্সেশন সুষ্ঠুভাবে করতে অনলাইন প্রশিক্ষণ…
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
তরুণীর খাটের নিচে লুকিয়ে ছিলেন প্রেমিক, ‘চোর’ বলে দেওয়া হলো…
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
‘অসমাপ্ত আত্মজীবনী’ কোনো নিষিদ্ধ বই নয়: আসিফ নজরুল
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
বাকৃবির গেস্ট হাউসে ইয়াবাসহ চারজন আটক
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬