মোটরসাইকেল দুর্ঘটনায় প্রাণ গেল সিভিলের ছাত্র ও এইচএসসি ফলপ্রার্থীর

০৪ জুলাই ২০২৩, ০৮:২৩ AM , আপডেট: ১৯ আগস্ট ২০২৫, ১১:২৫ AM
ফেনীতে সড়ক দুর্ঘটনায় দুই শিক্ষার্থী প্রাণ হারিয়েছেন

ফেনীতে সড়ক দুর্ঘটনায় দুই শিক্ষার্থী প্রাণ হারিয়েছেন © প্রতীকী ছবি

ফেনীর দাগনভূঞায় সড়ক দুর্ঘটনায় মেহেদী হাসান (২৩) ও রবিন (২০) নামের দুই শিক্ষার্থী নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও একজন। সোমবার (৩ জুলাই) সন্ধ্যায় উপজেলার মোক্তার বাড়ির দরজা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে প্রাণ হারান তারা।

মেহেদী কোম্পানীগঞ্জ উপজেলার চরকাঁকড়া গ্রামের বাহারের ছেলে। তিনি ঢাকার একটি শিক্ষাপ্রতিষ্ঠানের সিভিলের ছাত্র ছিলেন। রবিন একই এলাকার সেলিমের ছেলে। সাভার সরকারি কলেজের এইচএসসি ফলপ্রার্থী তিনি। গুরুতর আহত লুৎফুল কবিরকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

দাগনভূঞা থানার ওসি হাসান ইমাম বলেন, বসুরহাট থেকে মাইজদীর উদ্দেশে রওনা হন মেহেদী, রবিন ও লুৎফুল। পথে মোক্তার বাড়ির দরজা এলাকায় বিপরীত দিক থেকে আসা মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। স্থানীয়রা তাদের উদ্ধার করে স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে মেহেদী ও রবিনকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। এ ঘটনায় অপমৃত্যু মামলা হয়েছে।

গাজায় ফের ইসরায়েলি বিমান হামলায় নিহত ৫, প্রাণহানি ছাড়াল ৭…
  • ৩১ মার্চ ২০২৬
সিঙ্গাপুর ম্যাচের একাদশে ২ পরিবর্তন, দেখবেন যেভাবে
  • ৩১ মার্চ ২০২৬
তেলের দাম না বাড়ানোর সিদ্ধান্ত
  • ৩১ মার্চ ২০২৬
বন্ধ রাখতে হবে সিন্ডিকেট সভাসহ প্রমোশন বোর্ড, শাস্তি দেওয়া …
  • ৩১ মার্চ ২০২৬
আর্জেন্টিনার ম্যাচের নতুন সূচিতে পরিবর্তন
  • ৩১ মার্চ ২০২৬
এনসিপির প্রবাসী সংকট ব্যবস্থাপনা সেল গঠন
  • ৩১ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence