মাজারে যাওয়ার পথে দুর্ঘটনায় লাশ হলেন ৩ নারী

২৭ মে ২০২৩, ০৯:৩২ AM , আপডেট: ২৬ আগস্ট ২০২৫, ০৩:৩০ PM
দুর্ঘটনায় লাশ হলেন ৩ নারী

দুর্ঘটনায় লাশ হলেন ৩ নারী © সংগৃহীত

ঢাকা-সিলেট মহাসড়কের হবিগঞ্জের বাহুবলে পাথরবোঝাই ট্রাক ও পিকআপের মুখোমুখি সংঘর্ষে তিনজন নারী নিহত হয়েছেন। নিহতরা হলেন, মঞ্জিলা বেগম (৪৫), তানজিলা বেগম (৩৫) ও শাহিনুর বেগম (৪৫)। তারা সবাই কিশোরগঞ্জ জেলার হোসেনপুর উপজেলার গোবিন্দপুর গ্রামের বাসিন্দা। আহত হয়েছেন অন্তত ১০ জন। 

শুক্রবার (২৬ মে) রাত ২টার দিকে মহাসড়কের মৌচাক মোহনা কমিউনিটি সেন্টারের সামনে এ দুর্ঘটনা ঘটে।  হতাহতদের উদ্ধার করে ২৫০ শয্যা জেলা সদর আধুনিক হাসপাতাল ও বাহুবল উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে পাঠানো হয়েছে।

স্থানীয়রা জানান, গোবিন্দপুর গ্রাম থেকে ১৫ জন যাত্রী নিয়ে একটি পিকআপ ভ্যান সিলেটের হযরত শাহ জালাল (র.) এর এর মাজার জিয়ারতের উদ্দেশ্যে রওনা হয়। পথে পিকআপ ভ্যানটি মহাসড়কের মৌচাক মোহনা কমিউনিটি সেন্টারের সামনে পৌঁছালে সিলেট থেকে ছেড়ে আসা ঢাকাগামী একটি পাথরবোঝাই ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। 

এতে ঘটনাস্থলেই ৩ নারী নিহত হয়। আহত হয় আরও অন্তত ১০ জন। খবর পেয়ে স্থানীয়দের সহায়তায় তাদেরকে উদ্ধার করে হাসপাতালে পাঠায় পুলিশ।

আরও পড়ুন: পৃথিবীর আলো দেখার আগেই শেষ সাজ্জাদের দুই সন্তানের প্রাণ, দাফন চেন্নাইয়ে

বাহুবল মডেল থানার (ওসি) রাকিবুল ইসলাম খান জানান, নিহত নারীদের মরদেহ বাহুবল উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে রয়েছে। সকালে জেলা সদর আধুনিক হাসপাতাল মর্গে পাঠানো হবে। দুর্ঘটনায় বেশ কয়েকজন আহত হয়েছেন।

ডিসির সন্তানকে পড়তে হবে নিজ জেলার স্কুলে: শিক্ষামন্ত্রী
  • ১১ এপ্রিল ২০২৬
গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে গাজীপুরে জামায়াতের বিক্ষোভ ম…
  • ১১ এপ্রিল ২০২৬
অগ্রাধিকার ভিত্তিতে জাতীয়করণ হবে ঢাকা-১৬ আসনের শিক্ষা প্রতি…
  • ১১ এপ্রিল ২০২৬
সর্বকনিষ্ঠ প্রার্থী হিসেবে মনোনয়ন সংগ্রহ ছাত্রদল নেত্রী নও…
  • ১১ এপ্রিল ২০২৬
আগুনে পুড়ে ছাই ৯ দোকান, ক্ষতি অর্ধকোটি টাকা
  • ১১ এপ্রিল ২০২৬
শিক্ষার্থীদের ৬ হাজার টাকা করে সহায়তা দেবে সরকার, পাবেন যারা
  • ১১ এপ্রিল ২০২৬
close