বাসচাপায় বিশ্ববিদ্যালয় ছাত্রী নাদিয়া নিহতের মামলার প্রতিবেদন ১২ জুন

১১ মে ২০২৩, ০১:২২ PM , আপডেট: ২০ আগস্ট ২০২৫, ১০:৪৮ AM
নিহত ছাত্রী নাদিয়া এবং বাসচালক ও সহকারী

নিহত ছাত্রী নাদিয়া এবং বাসচালক ও সহকারী © ফাইল ছবি

রাজধানীতে বাসচাপায় বেসরকারি নর্দান বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী নাদিয়া নিহতের মামলায় তদন্ত প্রতিবেদন দাখিলের তারিখ আগামী ১২ জুন ধার্য করেছেন আদালত। আজ বৃহস্পতিবার (১১ মে) তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য ধার্য ছিল।

তবে তদন্ত কর্মকর্তা ভাটারা থানা পুলিশ প্রতিবেদন দাখিল করতে পারেননি। এ কারণে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আশেক ইমাম নতুন দিন ধার্য করেন।

ভাটারা থানার আদালতের সাধারণ নিবন্ধন শাখার উপপরিদর্শক রণপ কুমার জানান, মামলার আসামি ভিক্টর পরিবহনের চালক লিটন ও সহকারী মো. আবুল খায়ের কারাগারে রয়েছেন।

গত ২২ জানুয়ারি দুপুরে রাজধানীর প্রগতি সরণিতে ভিক্টর পরিবহনের বাসের চাপায় নিহত হন ফার্মেসি বিভাগের ছাত্রী নাদিয়া। এর দু’সপ্তাহ আগে বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছিলেন তিনি। এ ঘটনায় তার বাবা জাহাঙ্গীর হোসেন ভাটারা থানায় মামলা করেন।  

ক্যাম্পাস কুকুর-বিড়ালসহ অন্যান্য প্রাণীদের নিরাপদ আবাসস্থল …
  • ৩১ মার্চ ২০২৬
আলোচিত শিশুশিল্পী লুবাবার বিয়ের গুঞ্জন
  • ৩১ মার্চ ২০২৬
‘আমি শুধু একজন মানুষ’—চাপ, সমালোচনা আর জীবনের গল্পে নেইমার
  • ৩১ মার্চ ২০২৬
ডিএফপিতে চলচ্চিত্র নির্মাতাদের ওপর হামলার ঘটনায় এনসিপির নিন…
  • ৩১ মার্চ ২০২৬
ফরিদপুরে এফডিআরের টাকার লোভে খালাকে খুন
  • ৩১ মার্চ ২০২৬
শিক্ষকদের বেতনের প্রস্তাব মন্ত্রণালয়ে, পাবেন কবে?
  • ৩১ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence