বাইক নিয়ে পরিবারের সঙ্গে বাক-বিতন্ডা, বিশ্ববিদ্যালয় ছাত্রের আত্মহত্যা

২৫ মার্চ ২০২৩, ০৮:২৩ AM , আপডেট: ২১ আগস্ট ২০২৫, ১১:২১ AM
মোহাম্মদ শাহীন ইসলাম

মোহাম্মদ শাহীন ইসলাম © সংগৃহীত

ঢাকার সাভার উপজেলায় এক বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ফাঁসিতে ঝুলে আত্মহত্যা করেছে। অই শিক্ষার্থীর নাম মোহাম্মদ শাহীন ইসলাম নামের (২২)। শাহীন আশুলিয়ার বেসরকারি বিশ্ববিদ্যালয় সিটি ইউনিভার্সিটির স্নাতক দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী ছিলেন।

শুক্রবার (২৪ মার্চ) সাভার পৌরসভার গেন্ডা এলাকায় নিহতের নিজ বাড়ির তৃতীয় তলায় এ ঘটনা ঘটে। সাভার মডেল থানার পুলিশ (উপ-পরিদর্শক) মো. হারুন মিয়া রাত ১০টার দিকে বিষয়টি নিশ্চিত করেন 

নিহত শাহীন মানিকগঞ্জ জেলার সিঙ্গাইর উপজেলার জার্মিতা ইউনিয়নের চাপরাইল এলাকার কুয়েত প্রবাসী আবুল কাশেমের একমাত্র ছেলে।

নাম প্রকাশ না করে নিহত শাহীনের কয়েকজন বন্ধু জানায়, ছোটকাল থেকেই মোটর সাইকেলের প্রতি তার ব্যাপক আগ্রহ ছিল এবং বাইক চালাতে খুব পছন্দ করতো। কিন্তু গত বছরের রোজায় নিহত শাহীন ও তাদের আরেক বন্ধু মেহেদী বাইক এক্সিডেন্ট করে। এতে বাইকের চালক মেহেদী মারা যায়। এরপর থেকেই শাহীনের পরিবার তাকে বাইক চালাতে নিষেধ করে।

এ নিয়েই শুক্রবার সকালে পরিবারের সদস্যদের সঙ্গে শাহীনের মনমালিন্য হয়ে অভিমানে নিজের ঘরে ঢুকে দরজা বন্ধ করে দেয়। পরে অনেকক্ষণ যাবত দরজা না খোলায় ভেতরে ঢুকে শাহীনকে ঝুলন্ত অবস্থায় দেখতে পেয়ে পরিবারের সদস্যরা তাকে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

আরও পড়ুন: ব্লাড ক্যান্সারের কাছে হার মানলেন তা’মীরুল মিল্লাতের কামরুল

এ বিষয়ে সাভার মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) মো. হারুন মিয়া বলেন, সন্ধ্যার দিকে খবর পেয়ে হাসপাতাল থেকে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে এসেছি।

প্রাথমিক ভাবে জানতে পেরেছি মোটরসাইকেল চালাতে নিষেধ করায় পরিবারের সঙ্গে অভিমান করে নিজের ঘরে ঢুকে দরজা বন্ধ করে গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেছে। এ ব্যাপারে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। 

১১৬ বেসরকারি বিশ্ববিদ্যালয়ে ভিসি-প্রোভিসি-ট্রেজারার পদে কার…
  • ১১ এপ্রিল ২০২৬
অনলাইন ক্লাস সহজ করবে যেসব অ্যাপস
  • ১১ এপ্রিল ২০২৬
চাচি-ভাতিজার প্রেমের সম্পর্ক, অন্তরঙ্গ মুহুর্তের ছবি নিয়ে ব…
  • ১১ এপ্রিল ২০২৬
প্রকাশিত সংবাদের প্রতিবাদ নজরুল বিশ্ববিদ্যালয় ছাত্রদলের পদপ…
  • ১১ এপ্রিল ২০২৬
ইসলামাবাদের যেই হোটেলে অনুষ্ঠিত হচ্ছে যুক্তরাষ্ট্র-ইরানের ‘…
  • ১১ এপ্রিল ২০২৬
আমার অজ্ঞাতসারে বেশি দামে পণ্য সরবরাহ করতেন মঈন, বাদ দেওয়ায়…
  • ১১ এপ্রিল ২০২৬
close