ফের সংঘর্ষে ঢাকা কলেজ ও আইডিয়াল কলেজের শিক্ষার্থীরা, আহত ৭

২২ মার্চ ২০২৩, ০৫:৪৪ PM , আপডেট: ২১ আগস্ট ২০২৫, ১১:২২ AM

© সংগৃহীত

রাজধানীর ঢাকা কলেজ ও আইডিয়াল কলেজের শিক্ষার্থীরা ফের সংঘর্ষে জড়িয়েছে। এতে আহত হয়েছে ঢাকা কলেজের পাঁচ এবং আইডিয়াল কলেজের দুই ছাত্র। 

বুধবার (২২ মার্চ) দুপুর ১টার দিকে ধানমন্ডি ৩ নম্বর রোডের লেকপাড়ে এই ঘটনা ঘটে। কিন্তু এই সংঘর্ষের সুনির্দিষ্ট কারণ বলতে পারেনি পুলিশ। ধারণা করা হচ্ছে, পূর্বশত্রুতার জেরে এ ঘটনা ঘটতে পারে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, বুধবার আইডিয়াল কলেজের এক শিক্ষার্থীকে মারধর করেছে ঢাকা কলেজের শিক্ষার্থীরা, এই খবর ছড়িয়ে পড়ে আইডিয়াল কলেজের শিক্ষার্থীদের কাছে। পরে ধানমন্ডি লেকপাড়ে আইডিয়াল কলেজের শিক্ষার্থীরা ঢাকা কলেজের কয়েকজন শিক্ষার্থীকে দেখতে পেয়ে বাঁশ নিয়ে হামলা করে। এতে ঢাকা কলেজের পাঁচ শিক্ষার্থী এবং আইডিয়াল কলেজের দুই শিক্ষার্থী আহত হয়। আহতরা প্রাথমিক চিকিৎসা নিয়ে বাসায় ফিরেছে বলে জানিয়েছে পুলিশ ও কলেজ প্রশাসন।

ঘটনার প্রত্যক্ষদর্শী শেখ কাজল হোসেন জানান, আমি ধানমন্ডি ৩ নম্বর রোড দিয়ে যাচ্ছিলাম। হঠাৎ দেখি আইডিয়াল কলেজের ১৫-২০ জন শিক্ষার্থী বাঁশ নিয়ে ঢাকা কলেজের কয়েকজন শিক্ষার্থীকে মারছে। এতে একটা ছেলে গুরুত্বর আহত হয়েছে।

আরও পড়ুন: বিশ্ববিদ্যালয়ের শৌচাগারে ঢুকে ছাত্রীর ভিডিও ধারণ, চাকরি গেল কর্মচারীর

এ বিষয়ে ঢাকা কলেজের নিবিড় পর্যবেক্ষণ কমিটির আহবায়ক ও ইংরেজি বিভাগের প্রধান অধ্যাপক পুরঞ্জয় বিশ্বাস বলেন, এমন ঘটনা ঘটতে পারে, এ আশঙ্কায় আমরা (নিবিড় পর্যবেক্ষণ কমিটির সদস্যরা) সকালে ওই এলাকা ঘুরে এসেছি। কলেজে আসার পর শুনি ঘটনা ঘটেছে। 

জানতে চাইলে আইডিয়াল কলেজের অধ্যক্ষ মনিরুল ইসলাম বলেন, আমরা শুনেছি, মারামারির ঘটনা ঘটেছে। আমরা বসবো এটা নিয়ে। তদন্ত সাপেক্ষে বলতে পারবো কী হয়েছে।

ঢাকা কলেজের অধ্যক্ষ অধ্যাপক মোহাম্মদ ইউসুফ বলেন, আমরা এগুলো নিয়ন্ত্রণ করতে পারছি না। ক্যাম্পাসের বাইরের এসব ঘটনা নিয়ন্ত্রণ করা সম্ভব নয়। কেউ দোষী হলে পুলিশ আইনানুগ ব্যবস্থা নেবে।

তবে এ বিষয়ে নিউমার্কেট জোনের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) শাহেন শাহ্ বলেন, সংঘর্ষের কোনও ঘটনা ঘটেনি। ওখানে যারা খেতে গেছে তাদের মধ্যে কথা কাটাকাটি-হাতাহাতির ঘটনা ঘটেছে। শিক্ষার্থীরা ক্যাম্পাসে এসব করে না। পারসোনাল সময়ে এসব করে, পরে ক্যাম্পাসে টেনে নিয়ে আসে। 

গণভোটের পক্ষে ফেসবুক পোস্ট, এক ঘণ্টা পর বহিষ্কার ছাত্রদল নে…
  • ৩০ মার্চ ২০২৬
অধিবেশন চলাকালে সংসদে রিংটোন বিড়ম্বনা, ফোন সাইলেন্ট মোডে রা…
  • ৩০ মার্চ ২০২৬
মব কালচার বন্ধে সরকার কী করছে? রুমিন ফারহানার প্রশ্নে যা বল…
  • ৩০ মার্চ ২০২৬
শিক্ষকদের মার্চের বেতন নিয়ে দুঃসংবাদ দিল মাউশি
  • ৩০ মার্চ ২০২৬
সরকারি অফিস সপ্তাহে কতদিন চলবে, জানা যাবে বৃহস্পতিবার
  • ৩০ মার্চ ২০২৬
সিন্ডিকেটের বাইরে জমি রেজিস্ট্রি করায় সাংবাদিককে পিটিয়ে অজ্…
  • ৩০ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence