পলিটেকনিক ছাত্রীকে হত্যা করে সেপটিক ট্যাংকে ফেলল প্রেমিক

১০ ফেব্রুয়ারি ২০২৩, ০৭:৩১ PM , আপডেট: ২৬ আগস্ট ২০২৫, ০২:৩০ PM
নিহত যশোর পলিটেকনিক ইনস্টিটিউট শিক্ষার্থী পিংকি ও আটক কবির

নিহত যশোর পলিটেকনিক ইনস্টিটিউট শিক্ষার্থী পিংকি ও আটক কবির © সংগৃহীত

যশোরের শার্শা উপজেলায় সেপটিক ট্যাংকের ভেতর থেকে জেসমিন আক্তার পিংকি (১৮) নামে যশোর পলিটেকনিক ইনস্টিটিউট শিক্ষার্থীর অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে র‍্যাব। নিখোঁজের ১০ দিন পর শুক্রবার (১০ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে ৩টার দিকে বুরুজবাগান এলাকার আহসান হাবিবের বাড়ির সেপটিক ট্যাংক থেকে নিহতের মরদেহটি উদ্ধার করা হয়েছে ।

নিহত জেসমিন আক্তার পিংকি সাতক্ষীরার কলারোয়া উপজেলার কাজিরহাট কাওরিয়া গ্রামের জাকির হোসেনের মেয়ে। এ ঘটনায় পিংকির সহপাঠী একই এলাকার আকবর আলীর ছেলে আহসান কবির অংকুরকে (১৮) আটক করেছে র‍্যাব।

আরও পড়ুন: ইবি শিক্ষিকার প্রাইভেট কারের ধাক্কায় স্কুলছাত্রীর মৃত্যু

র‍্যাব-৬ এর যশোর ক্যাম্পের কোম্পানি কমান্ডার এম নাজিউর রহমান জানান, পিংকি ও কবির উভয়ই যশোর পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থী। তারা প্রেমের সম্পর্কে আবদ্ধ ছিলেন। পরে সম্পর্কের অবনতি হওয়ায় পিংকিকে কৌশলে তার বাড়িতে নিয়ে এসে গত ৯-১০ দিন আগে জবাই করে হত্যা করেন কবির। পরে সেপটিক ট্যাংকের মধ্যে ফেলে দেন। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

আহসান উল্লাহ মাস্টার হত্যা মামলা: আপিল বিভাগে শুনানি শুরু
  • ০২ আগস্ট ২০২৬
অভিজিৎ দিপকের যুক্তরাষ্ট্রে পড়াশোনার খরচের উৎস খতিয়ে দেখতে …
  • ০২ আগস্ট ২০২৬
ক্ষেতে কাজ করার সময় বজ্রপাতে প্রাণ গেল কৃষকের
  • ০২ আগস্ট ২০২৬
বিবাহবার্ষিকীর অনুষ্ঠানে না যাওয়ায় নিমন্ত্রিতদের কাছে জরিমা…
  • ০২ আগস্ট ২০২৬
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ক্লাস-অফিস বন্ধ থাকবে ৫ আগস্ট 
  • ০২ আগস্ট ২০২৬
নওগাঁয় নিখোঁজ কিশোরের মরদেহ উদ্ধার
  • ০২ আগস্ট ২০২৬