এসএসসির ফল প্রকাশের সপ্তাহ আগেই ফাঁস নিলেন শান্তা

২১ নভেম্বর ২০২২, ০৪:৩৩ PM , আপডেট: ৩০ আগস্ট ২০২৫, ১২:৪৫ PM

© প্রতীকী ছবি

আর মাত্র ৭ দিন পরেই এসএসসি পরীক্ষার ফল প্রকাশ হবে। ফলাফল পেয়ে ভাল কলেজে লেখাপড়া করার প্রত্যাশা ছিল। কিন্তু সে স্বপ্ন অধরাই রয়ে গেল লিজা আক্তার শান্তার। মায়ের সাথে ঝগড়ার জেরে আত্মহত্যা করেছে সে।

আজ সোমবার (২১ নভেম্বর) সকাল ১১টার দিকে বিষপানে আত্মহত্যা করেন এসএসসি পরীক্ষার ফল প্রত্যাশী শান্তা।  সে গাংনী উপজেলার করমদী গ্রামের গোসাইডুবিপাড়া এলাকার বাহারাইন প্রবাসী জালাল উদ্দীনের মেয়ে ও করমদী মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থী ছিল।

প্রতিবেশীরা জানান, ঝগড়ার জের ধরে বেশ কিছু দিন ধরেই লিজাকে মারধর করেছিল তার মা সাজেদা খাতুন। মারধরের জেরে আজ বেলা ১১টার দিকে নিজ ঘরে বিষপান করে শান্তা। মুমূর্ষু অবস্থায় তাকে স্থানীয় সন্ধানী হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রাজ্জাক বলেন, স্থানীয়দের দেওয়া খবরের ভিত্তিতে পুলিশের একটি টিম ঘটনাস্থলে পাঠানো হয়েছে।

ইন্দোনেশিয়ার কাছে ৯ গোলে হারের পর সাদ-সোহেলের নাইটক্লাবের ছ…
  • ০২ অক্টোবর ২০২৬
অবৈধভাবে মালয়েশিয়া যাওয়ার সময় সাগরে ডুবছিল নৌযান, ৬৫ যা…
  • ০২ অক্টোবর ২০২৬
কারাগারে খাবার গলায় আটকে হাজতির মৃত্যু
  • ০২ অক্টোবর ২০২৬
শিক্ষাপ্রতিষ্ঠানে আসছে টানা ১০ দিনের ছুটি
  • ০২ অক্টোবর ২০২৬
নরওয়েজিয়ান রিফিউজি কাউন্সিলে ফাইন্যান্স ম্যানেজার পদে জনব…
  • ০২ অক্টোবর ২০২৬
অ্যাসোসিয়েট অফিসার পদে চাকরি দেবে অ্যাকশনএইড 
  • ০২ অক্টোবর ২০২৬