ছাত্রলীগ নেতার বিরুদ্ধে বাঙলা কলেজ ছাত্রীর মামলা

২৪ অক্টোবর ২০২২, ১২:২৬ AM , আপডেট: ৩১ আগস্ট ২০২৫, ১১:৪৭ AM
অঅভিযুক্ত ছাত্রলীগ নেতা

অঅভিযুক্ত ছাত্রলীগ নেতা © ফাইল ফটো

ইভটিজিং, হেনস্তা ও টাকা আদায়ের অভিযোগ এনে এক ছাত্রলীগ নেতার বিরুদ্ধে মামলা দায়ের করেছেন বাঙলা কলেজের এক ছাত্রী। নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলাটি দায়ের করা হয়েছে।

রোববার (২৩ অক্টোবর) রাজধানীর বনানী থানায় এই মামলা দায়ের করা হয়েছে।

মামলার আসামিরা হলেন— সরকারি তিতুমীর কলেজ শাখা ছাত্রলীগের উপ-মানব উন্নয়ন বিষয়ক সম্পাদক ও বনানী থানা ছাত্রলীগের সহ-সভাপতি ইমাম হাসান শুভ, তিতুমীর কলেজের শিক্ষার্থী সাব্বির হাসান রাতুল (২৫), রাশেদুল ইসলাম সামি (২৪), মো. মেহেরাব হোসাইন ইকরাম (২৪) ও সৈকত সম্রাট। এছাড়া মামলায় অজ্ঞাতনামা ১৫ থেকে ২০ জনকে আসামি করা হয়েছে।

বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন বনানী থানার নুরে আযম মিয়া। তিনি জানান, বাঙলা কলেজের হেনস্তার শিকার এক ছাত্রী মামলার জন্য অভিযোগ জমা দিয়েছেন। আমরা যাচাই-বাছাই করে মামলা রেকর্ড করেছি। মামলা নম্বর ৩৪। নারী ও শিশু নির্যাতন দমন আইনের ১০ ও ৩৮৬ ধারায় মামলা দায়ের হয়েছে। আইন অনুযায়ী আমরা পরবর্তী ব্যবস্থা নেব।

প্রাথমিকের বিতর্কিত সেই বদলি স্থগিত, শিক্ষা কর্মকর্তা বললেন…
  • ০৩ অক্টোবর ২০২৬
পর্যটন পুরস্কার পেলেন সালাহউদ্দিনসহ ১৬ ব্যক্তি-প্রতিষ্ঠান
  • ০৩ অক্টোবর ২০২৬
উপজেলায় প্রথম হয়েও নিয়োগের চিঠি পেলেন না ঢাবির জুয়েল
  • ০৩ অক্টোবর ২০২৬
৪০৩ রানের রোমাঞ্চকর ম্যাচে পাকিস্তানকে হারাল ভারত
  • ০৩ অক্টোবর ২০২৬
জেলা বিএনপির কার্যালয়ে আগুন 
  • ০৩ অক্টোবর ২০২৬
ভোক্তা অধিদপ্তরের অভিযানে দুই প্রতিষ্ঠানকে ২০ হাজার টাকা জর…
  • ০৩ অক্টোবর ২০২৬