ব্যাংকের সিঁড়ির নিচে শিশু, পাশেই ছিল ফিডার ও জামাকাপড়

২৯ সেপ্টেম্বর ২০২২, ০৬:৪৫ PM
তিন মাস বয়সী কন্যাশিশু উদ্ধার

তিন মাস বয়সী কন্যাশিশু উদ্ধার © ফাইল ছবি

গাজীপুর মহানগরীর কোনাবাড়িতে একটি বেসরকারি ব্যাংকের সিঁড়ির নিচ থেকে তিন মাস বয়সী একটি কন্যাশিশু উদ্ধার হয়েছে। শিশুটির পাশেই রাখা ছিল ফিডার ও জামাকাপড়। শিশুটির কোনো অভিভাবক না পাওয়ায় তাকে ঢাকার আজিমপুর সোনামনি নিবাসে হস্তান্তর করা হয়েছে। 

স্থানীয়রা জানায়, আজ বৃহস্পতিবার সকাল ৭টার দিকে গাজীপুর মহানগরীর কোনাবাড়িতে ব্যাংকটির সিঁড়ির নিচ থেকে একটি শিশুর কান্না শোনা যায়। পরে ব্যাংকের নিরাপত্তারক্ষী ও উপস্থিত লোকজন কোনাবাড়ী থানায় খবর দেন। পুলিশ এসে শিশুটিকে নিয়ে যায়। 

গাজীপুর মহানগর পুলিশের কোনাবাড়ী থানার উপপুলিশ পরিদর্শক (এসআই) তাপস কুমার ওঝা জানান, সিঁড়ির নিচে একটি শিশুকে কাঁদতে থেকে স্থানীয়রা থানায় খবর দেন। শিশুটির বয়স আনুমানিক তিন মাস। উদ্ধারের সময় শিশুটির পাশে একটি ব্যাগ পাওয়া গেছে। ব্যাগের মধ্যে দুধের ফিডার ও কিছু জামাকাপড় আছে। 

গাজীপুর মহানগর পুলিশের কোনাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু সিদ্দিক জানান, শিশুটি উদ্ধারের পর স্বাস্থ্য পরীক্ষা করা হয়েছে। শিশুটি সুস্থ আছে। আমরা সিসিটিভি ফুটেজ চেক করাসহ নানাভাবে শিশুটির বাবা-মাকে খোঁজা হয়েছে। কিন্তু কোনো সন্ধান পাওয়া যায়নি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, কেউ শিশুটিকে ফেলে রেখে চলে গেছে। এ কারণে বিকেলে শিশুটিকে ঢাকার আজিমপুর সোনামনি নিবাসে পৌঁছে দেওয়া হয়েছে।

বজ্রপাতের মতো হঠাৎ এসেছে হাম, আমাদের প্রস্তুতি ছিল না: স্বা…
  • ০২ এপ্রিল ২০২৬
শিক্ষকদের বৈশাখী ভাতার বিল সাবমিটের সময় বাড়ছে
  • ০২ এপ্রিল ২০২৬
ইন্দোনেশিয়ায় ৭ দশমিক ৬ মাত্রার ভূমিকম্প
  • ০২ এপ্রিল ২০২৬
যুব উন্নয়ন অধিদপ্তরে বড় নিয়োগ, পদ ১০৩, আবেদন শুরু আজ
  • ০২ এপ্রিল ২০২৬
সিলেটে ধর্মঘট স্থগিত করলেন পেট্রোল পাম্প মালিকরা
  • ০২ এপ্রিল ২০২৬
ফ্লোরিডায় ভাইস মেয়রকে গুলি করে হত্যা
  • ০২ এপ্রিল ২০২৬