বাংলাদেশের কাছে হারের পর বড় দুঃসংবাদ পেল অস্ট্রেলিয়া

১৭ আগস্ট ২০২৬, ১২:৪১ PM
বাংলাদেশ ও অস্ট্রেলিয়া দল

বাংলাদেশ ও অস্ট্রেলিয়া দল © সংগৃহীত

ডারউইন টেস্টে বাংলাদেশের কাছে ৯ উইকেটের বড় হার হজম করার পর এবার মাঠের বাইরেও দুঃসংবাদের শঙ্কায় অস্ট্রেলিয়া। ধীরগতির ওভার রেটের কারণে প্যাট কামিন্সের দলের খেলোয়াড়দের বড় অঙ্কের জরিমানা হতে পারে। এমনকি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের (ডব্লিউটিসি) পয়েন্টও কাটা যেতে পারে অস্ট্রেলিয়ার।

ডারউইনে টেস্টের চতুর্থ দিনে বাংলাদেশের কাছে হেরে যায় কামিন্সের দল। ম্যাচের দ্বিতীয় দিনে নির্ধারিত ৯০ ওভারের চেয়ে চার ওভার কম বোলিং করে অস্ট্রেলিয়া। প্রথম দিন শেষে বাংলাদেশ ২৪ ওভারে ১ উইকেটে ৯৬ রান করেছিল। দ্বিতীয় দিন শেষে বাংলাদেশের সংগ্রহ দাঁড়ায় ১১০ ওভারে ৬ উইকেটে ৩৫১ রান। অর্থাৎ ওই দিন মোট ৮৬ ওভার খেলা হয়।

অস্ট্রেলিয়ার সংবাদমাধ্যম নিউজ ডটকম এইউ ডারউইন টেস্টে দলের পারফরম্যান্সকে ‘হরর শো’ হিসেবে বর্ণনা করেছে। একই প্রতিবেদনে বলা হয়েছে, ধীরগতির ওভার রেটের কারণে অস্ট্রেলিয়ার খেলোয়াড়দের জরিমানা করার বিষয়টি বিবেচনা করছে আইসিসি।

আইসিসির নিয়ম অনুযায়ী, টেস্টে প্রতি ঘণ্টায় ১৫ ওভার করে বোলিং করতে হয়। অর্থাৎ একটি দিনে অন্তত ৯০ ওভার শেষ করার কথা। কোনো দল নির্ধারিত ওভার রেটের চেয়ে পিছিয়ে থাকলে প্রতি কম ওভারের জন্য ম্যাচ ফির ৫ শতাংশ পর্যন্ত জরিমানা করতে পারে আইসিসি।

টেস্টে অস্ট্রেলিয়ার প্রত্যেক খেলোয়াড় ২০ হাজার অস্ট্রেলিয়ান ডলার পারিশ্রমিক পান। এর ৫ শতাংশ ১ হাজার অস্ট্রেলিয়ান ডলার। চার ওভার কম বোলিং করায় একজন খেলোয়াড়ের সর্বোচ্চ ৪ হাজার অস্ট্রেলিয়ান ডলার জরিমানা হতে পারে। সে ক্ষেত্রে ১১ সদস্যের দলের মোট জরিমানার পরিমাণ দাঁড়াতে পারে ৪৪ হাজার অস্ট্রেলিয়ান ডলার, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৩৮ লাখ ২৭ হাজার টাকা।

তবে শেষ পর্যন্ত এই জরিমানা দিতে হবে কি না, সেটি নির্ভর করবে ম্যাচ রেফারির সিদ্ধান্তের ওপর। ভেন্যুর তাপমাত্রা, আর্দ্রতা ও উইকেট পতনের মতো বিষয় বিবেচনায় নেওয়ার সুযোগ রয়েছে। ডারউইনের ভ্যাপসা গরম ও আর্দ্রতা অস্ট্রেলিয়ার খেলোয়াড়দের শাস্তি এড়ানোর সম্ভাব্য কারণ হতে পারে বলে জানিয়েছে নিউজ ডটকম এইউ।

শুধু আর্থিক জরিমানাতেই বিষয়টি শেষ নাও হতে পারে। ধীরগতির ওভার রেটের কারণে অস্ট্রেলিয়ার বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের চার পয়েন্টও কাটা যেতে পারে। বর্তমানে ৮৪ পয়েন্ট ও ৭৭.৭৮ শতাংশ জয় নিয়ে ডব্লিউটিসি পয়েন্ট তালিকার শীর্ষে রয়েছে অস্ট্রেলিয়া।

বাংলাদেশও অস্ট্রেলিয়ার প্রথম ইনিংসে নির্ধারিত ওভার রেটের তুলনায় পিছিয়ে ছিল। তবে অস্ট্রেলিয়াকে মাত্র ৫৩ ওভারে অলআউট করায় বাংলাদেশ শাস্তি থেকে বেঁচে গেছে।

আইসিসির নিয়ম অনুযায়ী, কোনো দল ৮০ ওভার ব্যাট করার আগেই অলআউট হয়ে গেলে অথবা ম্যাচের দুই ইনিংস মিলিয়ে ১৬০ ওভারের কম খেলেই অলআউট হলে ধীরগতির ওভার রেটের শাস্তি প্রযোজ্য হয় না। গত অ্যাশেজ সিরিজে এই নিয়মের কারণে একাধিকবার শাস্তি এড়িয়েছিল অস্ট্রেলিয়া। তবে ডারউইন টেস্টে সেই সুবিধা পাওয়ার সুযোগ নেই তাদের।

বাংলাদেশ প্রথম ইনিংসে ১৩৮ ওভার ব্যাট করায় অস্ট্রেলিয়া এখন শাস্তির ঝুঁকিতে রয়েছে। এর আগে ২০২০ সালের বক্সিং ডে টেস্টে ধীরগতির ওভার রেটের কারণে অস্ট্রেলিয়ার চার পয়েন্ট কাটা হয়েছিল। সেই পয়েন্ট হারানোর প্রভাব পড়ে ২০২১ সালের বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে ওঠার দৌড়ে। এবারও তাই পয়েন্ট কাটার আশঙ্কা অস্ট্রেলিয়ার জন্য নতুন করে চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে।

স্কুল ফিডিংয়ের বনরুটি ও ডিম খেয়ে অসুস্থ ১১ শিক্ষার্থী
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
মাদ্রাসা শিক্ষকদের বদলি আবেদনের গুগল ফরম পূরণের সময় বাড়ল
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
সংস্কারের দাবিতে জাবি প্রশাসনিক ভবনে তালা, ক্রিকেট খেলে শিক…
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
ঢাবি শিক্ষককে বরখাস্তের সিদ্ধান্ত কেন অবৈধ নয়—হাইকোর্টের রুল
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
রাজধানীতে নারী গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় স্বামী-ছেলেসহ গ্রেপ্তা…
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
আরেক নতুন রেকর্ড মেসির
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9