মুশফিকের হাফ সেঞ্চুরি, বড় সংগ্রহের প্রত্যাশা নিয়ে লাঞ্চে বাংলাদেশ

০৯ মে ২০২৬, ১২:৪২ PM , আপডেট: ০৯ মে ২০২৬, ০১:০৪ PM
মুশফিক রহিমের একটি শট

মুশফিক রহিমের একটি শট © টিডিসি

ঢাকা টেস্ট শুরুর আগে অধিনায়ক নাজমুল হোসেন শান্ত আত্মবিশ্বাসের সঙ্গেই বলেছিলেন, প্রথম ইনিংসে ৪০০ রান করার লক্ষ্য নিয়েই মাঠে নামবে বাংলাদেশ। সেই প্রতিশ্রুতি পূরণের পথে এখন দৃঢ়ভাবেই এগিয়ে যাচ্ছে টাইগাররা। দায়িত্বশীল ও ধৈর্যশীল ব্যাটিংয়ে ম্যাচের নিয়ন্ত্রণ অনেকটাই নিজেদের হাতে নিয়েছে স্বাগতিকদের।

দ্বিতীয় দিনের প্রথম সেশন শেষে স্কোর বোর্ডে ইতোমধ্যে জমা হয়েছে বড় সংগ্রহ, ৪০০ রানের মাইলফলক থেকে এখন মাত্র ২০ রান দূরে অবস্থান করছে বাংলাদেশ।

দ্বিতীয় দিনের প্রথম সেশনে ২৪ ওভারে ৩ উইকেটে ৭৯ রান তুলেছে বাংলাদেশ। লাঞ্চে যাওয়ার আগে ৭১ রান নিয়ে এক প্রান্ত আগলে রেখেছেন মুশফিক। অন্য প্রান্তে আছেন ইবাদত।

শনিবার (৯ মে) মিরপুরে দ্বিতীয় দিনের প্রথম ঘণ্টাতে লিটন দাস ও মুশফিকুর রহিম মিলে দারুণ একটি জুটি গড়ে তুলেছিলেন। তবে ভালো শুরু পেয়েও ইনিংস বড় করতে পারেননি লিটন। একবার ভাগ্যের সহায়তায় বেঁচে গেলেও শেষ পর্যন্ত সেই সুযোগ কাজে লাগাতে ব্যর্থ হন তিনি। ৬৭ বলে ৫টি চারে ৩৩ রান করেই সাজঘরে ফেরেন। 

লিটনের পর সাজঘরের পথ ধরেন মেহেদী মিরাজও। ছক্কা মারার পরের বলেই উইকেট বিলিয়ে দিয়ে আসেন তিনি। ১২ বলে একটি করে চার ও ছক্কায় ১০ রান করেন মিরাজ।

এরপর ক্রিজে এসে একেবারে স্বীকৃত ব্যাটারের ন্যায় বাউন্ডারির ফুলঝুরি ছড়ান তাইজুল ইসলাম। তবে আব্বাস আফ্রিদিকে পুল করতে গিয়ে উইকেটকিপার রিজওয়ানকে ক্যাচ দেন ২৩ বলে ১৭ রান করা তাইজুল।

লেজের সারির এবাদতকে নিয়ে বাকি সময়টা কাটিয়েছেন মুশফিক। লাঞ্চ বিরতিতে যাওয়ার আগে মুশফিক ১৭৬ বলে ৭১ ও এবাদত হোসেন শূন্য রানে অপরাজিত আছেন।

মিয়ানমারে পাচারকালে ৩০০ বস্তা ইউরিয়া সার জব্দ, আটক ১
  • ০৭ নভেম্বর ২০২৬
সারারাত এপাশ-ওপাশ? গভীর রাতে আরামদায়ক ঘুমের জন্য মেনে চলুন …
  • ০৭ নভেম্বর ২০২৬
চবিতে ছাত্রদল নেতা মুছাকে স্মরণ, হত্যাকাণ্ডের তদন্ত ও বিচার…
  • ০৭ নভেম্বর ২০২৬
গভীর রাতে গুনাহ মাফ ও আল্লাহর নৈকট্য লাভের বিশেষ আমল 
  • ০৭ নভেম্বর ২০২৬
আন্দোলনকে কোনো রাজনৈতিক ফায়দা হাসিলের হাতিয়ার হতে দেওয়া হবে…
  • ০৭ নভেম্বর ২০২৬
দুই মোটরসাইকেলের সংঘর্ষে জামায়াতকর্মী নিহত
  • ০৭ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950