এম নাজমুলের সঙ্গে সেই ঘটনার ব্যাখ্যা দিলেন ফারুক আহমেদ

০৮ ফেব্রুয়ারি ২০২৬, ০৫:১৪ PM
ফারুক আহমেদ

ফারুক আহমেদ © সংগৃহীত

সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক সাড়া ফেলেছে ইংরেজি দৈনিক ডেইলি সানে প্রকাশিত একটি ছবি। ওই ছবিতে দেখা যাচ্ছে, অদম্য বাংলাদেশ টি-টোয়েন্টি কাপ চলাকালীন বিসিবির প্রেসিডেন্ট বক্সে তিন পরিচালক ফারুক আহমেদ, খালেদ মাসুদ পাইলট ও এম নাজমুল ইসলাম কথা বলছিলেন। যেখানে কোনো ইস্যুতে নাজমুলকে শাসাচ্ছেন ফারুক। তবে এই ছবিটি এআই দিয়ে বানানো হতে পারে বলে দাবি করেছেন বিসিবির এই সহ-সভাপতি।

রবিবার (৮ ফেব্রুয়ারি) গণমাধ্যমের সঙ্গে আলাপকালে ফারুক বলেন, ‘আমরা কথা বলার সময় তো হাত আর বন্ধ রাখতে পারি না, হাত চলতে থাকে। ওইটা যদি হয়েও থাকে আমার মনে হয় এটা খুব সম্ভবত একটা বানানো একটা ছবি। আমি দুঃখিত যদি ওই লোকটা থেকে থাকে, এখানে যে ছবিটা তুলেছে এবং আর এটার কনটেক্সট ওটা কিছুই নাই ওখানে।’

তিনি আরও বলেন, ‘আঙুলটা, এটা আমার আঙুল না। এই আঙুলটা কোথায় থেকে এসেছে, তা আমি জানি না। দুই নম্বর হলো, আপনার সামনে নির্লিপ্তভাবে একজন ভদ্রমহিলা আর তার বাচ্চা নিয়ে খেলা দেখছে, তার মাঝখানে দুইজন মানুষ এটা কীভাবে সম্ভব? কোনো ভদ্রলোক এই কাজটা করতে পারে না আমার মনে হয়।’

এদিকে পরিচালকদের ওই ছবি তোলায় সেই ফটোসাংবাদিককে আনুষ্ঠানিকভাবে সতর্কও করেছে দেশের ক্রিকেটের নিয়ন্তা সংস্থাটি। এ প্রসঙ্গে ফারুক বলেন, ‘আমার মনে হয় ডিসিপ্লিনারি থেকে সতর্ক করা হয়েছে, যদি এরকম কোনো ছবি তুলে থাকে। উনি যদি সঠিকভাবে ঘটনাটা না জানে, এরকম কোনো ছবি দেওয়া উচিত না। এটা আপনাদের সবাইকে অনুরোধ করছি, এই ধরনের কোনো বিভ্রান্তি তৈরি করার কোনো দরকার নেই।’

তিনি আরও বলেন, ‘আপনি যদি কোনো ছবি তোলেন আর পাইলট আমি বা নাজমুল সাহেবের সঙ্গে যদি কেউ কথা বলে থাকেন। আপনি একটা ছবি দিয়ে যদি চালিয়ে দেন, আমার মনে হয় না এটা খুব ভালো সাংবাদিকতা। এরকম না করলে ভালো।’

উড়ন্ত কার উন্মোচন করলেন ইলন মাস্ক, বাজারে আসতে পারে ২০২৮ স…
  • ১৬ অক্টোবর ২০২৬
ডাকসু নির্বাচনকে ঢাবির একাডেমিক ক্যালেন্ডারভুক্ত করতে না পা…
  • ১৬ অক্টোবর ২০২৬
শিক্ষার্থীদের চাঁদায় শিক্ষক দিবস, পার্টি স্প্রেতে ছাত্রীর চ…
  • ১৬ অক্টোবর ২০২৬
চুয়েটে অচলাবস্থার দায় কার, সমাধান কী
  • ১৬ অক্টোবর ২০২৬
নতুন করে আর কেউ গণরুম-গেস্টরুমের সংস্কৃতি ফিরিয়ে আনতে পারবে…
  • ১৬ অক্টোবর ২০২৬
‘বিএনপি পাঁচ বছর দেশ শাসন করলে আমরা দুর্ভিক্ষে মারা যাব’— …
  • ১৬ অক্টোবর ২০২৬