রংপুরের অধিনায়কত্ব ছাড়লেন সোহান, নেতৃত্বে লিটন দাস

১৬ জানুয়ারি ২০২৬, ০১:১৪ PM
লিটন দাস

লিটন দাস © সংগৃহীত

চলমান বিপিএলের মাঝপথেই রংপুর রাইডার্সের অধিনায়কত্বের পদ থেকে সরে দাঁড়ালেন নুরুল হাসান সোহান। দলের গুরুত্বপূর্ণ সময়ে নেতৃত্বের এই পরিবর্তন এনেছে ফ্র্যাঞ্চাইজিটি। টুর্নামেন্টের বাকি অংশে রংপুরকে এখন থেকে নেতৃত্ব দেবেন লিটন কুমার দাস।

২০১৭ সালের চ্যাম্পিয়ন দল রংপুর এবারের আসরে খুব একটা সুবিধাজনক অবস্থানে নেই। এখন পর্যন্ত ৮ ম্যাচ খেলে ৪ জয়ে টেবিলের চার নম্বরে থাকলেও প্লে-অফে জায়গা নিশ্চিত করতে তাদের এখনো ঢাকা ও নোয়াখালীর বিপক্ষে কঠিন লড়াই করতে হবে।

এমন এক জটিল সমীকরণের সামনে দাঁড়িয়েই সোহান অধিনায়কের পদ ছাড়ার সিদ্ধান্ত নিলেন। এখন লিটনের নেতৃত্বে রংপুর কতটা ঘুরে দাঁড়াতে পারে, সেটিই দেখার বিষয়। উল্লেখ্য, রংপুর রাইডার্স গত শেষ তিন আসর ধরে টানা প্লে-অফ খেললেও সেই বাধা টপকে ফাইনালে পৌঁছাতে পারেনি। এবার তাদের জন্য প্লে-অফে জায়গা করে নেওয়াটাই বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে।

বিপিএলের পরিবর্তিত সূচি অনুযায়ী, নতুন অধিনায়ক লিটন দাসের অধীনে রংপুর রাইডার্স আগামীকাল শনিবার মাঠে নামবে। দুপুর ১টায় তাদের প্রতিপক্ষ ঢাকা ক্যাপিটালস। এই ম্যাচটি রংপুরের প্লে-অফের স্বপ্ন টিকিয়ে রাখার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।

ফ্রি ওটিটির আড়ালে সাইবার ফাঁদ, সতর্ক না থাকলেই বিপদ
  • ১৭ আগস্ট ২০২৬
অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার নিয়োগ দেবে প্রাণ গ্রুপ, আবেদন ২০ …
  • ১৭ আগস্ট ২০২৬
যৌতুক না পেয়ে স্ত্রীকে বালিশ চাপা, হত্যায় ব্যর্থ হয়ে শতাধিক…
  • ১৭ আগস্ট ২০২৬
শাবিপ্রবিতে নতুন প্রো-ভিসি ও কোষাধ্যক্ষ নিয়োগ
  • ১৭ আগস্ট ২০২৬
ইরান-যুক্তরাষ্ট্রের যুদ্ধবিরতি চুক্তির মেয়াদ শেষ হচ্ছে আজ, …
  • ১৭ আগস্ট ২০২৬
নিখোঁজের একদিন পর কলেজ শিক্ষকের মরদেহ  উদ্ধার
  • ১৭ আগস্ট ২০২৬
nextjobzimage