বিপিএলে প্রথম হ্যাটট্রিক রানার

২৭ ডিসেম্বর ২০২৫, ০৯:৫৮ PM , আপডেট: ২৭ ডিসেম্বর ২০২৫, ১০:১২ PM
মেহেদী হাসান রানা

মেহেদী হাসান রানা © সংগৃহীত

এক প্রান্ত আগলে রেখে ইনিংস গুছিয়ে নেওয়ার চেষ্টা করেছিলেন মেহেদী মিরাজ। কিন্তু শেষ দিকে এসে ফিরতে বাধ্য হন তিনি। ৩৭ বলে ৩৩ রান করার পর মেহেদী হাসান রানার বলে আউটসাইড এজ হয়ে উইকেটের পেছনে ক্যাচ দেন স্বাগতিক অধিনায়ক। 

মিরাজকে ফেরানোর পরের বলেই নাসুম আহমেদকে এলবিডব্লিউ করে বিদায় দেন এই পেসার। পরের ডেলিভারিতেই আরও চমক দেখান। হ্যাটট্রিক বলে খালেদ আহমেদকে আউট করে বিপিএলের চলতি আসরের প্রথম হ্যাটট্রিক পূর্ণ করেন রানা। টানা তিন বলে তিন উইকেট তুলে নিয়ে ম্যাচের মোড়ও ঘুরিয়ে দেন তিনি।

এর আগে বিপিএলের দিনের দ্বিতীয় ম্যাচে সিলেট টাইটান্সের বিপক্ষে আগে ব্যাট করে ১৪৩ রান সংগ্রহ করেছে নোয়াখালী এক্সপ্রেস। শুরুতেই বড় ধাক্কা খেলেও ইনিংস মেরামতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন মাহিদুল ইসলাম অঙ্কন ও জাকের আলী অনিক।

টসে জিতে সিলেট নোয়াখালীকে ব্যাটিংয়ে পাঠালে দুই ওপেনার মাজ সাদাকাত ও হাবিবুর রহমান সোহান শূন্য রানেই ফেরেন। হায়দার আলীও রানের খাতা খুলতে পারেননি। পাওয়ারপ্লেতে ৩ উইকেটে মাত্র ২৮ রান তোলে নোয়াখালী। 

এরপর সৈকত আলী ও অঙ্কন কিছুটা প্রতিরোধ গড়েন। সৈকত ২৪ রান করে ফিরলেও একপ্রান্ত আগলে রাখেন অঙ্কন।

শেষ দিকে জাকের আলী অনিকের সঙ্গে জুটি বেঁধে রানের গতি বাড়ান অঙ্কন। জাকের ১৭ বলে ২৯ রান করে আউট হন, আর অঙ্কন শেষ বলে ছক্কা হাঁকিয়ে ৫১ বলে অপরাজিত ৬১ রান করেন। এতে নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে নোয়াখালী এক্সপ্রেসের সংগ্রহ দাঁড়ায় ১৪৩ রান।

সিলেটের হয়ে ৪ উইকেট নেন খালেদ আহমেদ। এ ছাড়া সাইম আইয়ুব দুটি এবং মোহাম্মদ আমির একটি উইকেট নেন।

এক নজরে দেখুন সপ্তাহের সেরা ১০ সরকারি চাকরি
  • ০৩ অক্টোবর ২০২৬
ফ্রান্সে শিক্ষার্থীদের বিক্ষোভ, গ্রেপ্তার ৫ হাজার ছাড়াল
  • ০৩ অক্টোবর ২০২৬
বিবাহ নিবন্ধনের তথ্য যুক্ত হবে এনআইডি, জন্ম নিবন্ধন ও পাসপো…
  • ০৩ অক্টোবর ২০২৬
‘জাবিতে ছাত্রদলের সাংগঠনিক পরিস্থিতি মূল্যবোধের সঙ্গে সামঞ্…
  • ০৩ অক্টোবর ২০২৬
এক বছরে তিন চাকরি, দিনে মাত্র ২-৩ ঘণ্টা পড়ার সুযোগ পেয়েই জজ…
  • ০৩ অক্টোবর ২০২৬
অন্যের ঝগড়া থামাতে গিয়ে প্রাণটাই হারালেন এইচএসসি ফলপ্রত্যাশ…
  • ০৩ অক্টোবর ২০২৬