চমক রেখে অধিনায়কের নাম ঘোষণা নোয়াখালী এক্সপ্রেসের 

২৫ ডিসেম্বর ২০২৫, ০৬:০৩ PM , আপডেট: ২৫ ডিসেম্বর ২০২৫, ০৬:২৩ PM
নোয়াখালী এক্সপ্রেসের লোগো

নোয়াখালী এক্সপ্রেসের লোগো © সংগৃহীত

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) দ্বাদশ আসরে নিজেদের অধিনায়কের নাম ঘোষণা করেছে নোয়াখালী ফ্র্যাঞ্চাইজি। আগামী শুক্রবার (২৬ ডিসেম্বর) থেকে শুরু হতে যাওয়া টুর্নামেন্টে দলটির নেতৃত্ব দেবেন সৈকত আলী।

জনসন চার্লস, জাকের আলী অনিক, মাহিদুল ইসলাম অঙ্কন, মোহাম্মদ নবী কিংবা ডিরেক্ট সাইনিংয়ে দলে আসা হাসান মাহমুদের মতো পরিচিত নামগুলো নয়, নোয়াখালী এক্সপ্রেস অধিনায়ক হিসেবে বেছে নিয়েছে সৈকতকে। কিছুটা চমক জাগানো এই সিদ্ধান্তে নেতৃত্বের ভার পড়েছে অভিজ্ঞ হলেও আড়ালে থাকা এক ক্রিকেটারের কাঁধে।

৩২ বছর বয়সী সৈকত আলী একজন ব্যাটার হলেও প্রয়োজন অনুযায়ী মিডিয়াম পেসে বল করতে পারেন, যা তাকে কার্যকর অলরাউন্ড বিকল্পে পরিণত করেছে। ঘরোয়া ক্রিকেটে দীর্ঘদিনের অভিজ্ঞতা থাকা এই ক্রিকেটার বিপিএলে নতুন নন। এর আগে তিনি কুমিল্লা ভিক্টোরিয়ান্স, রংপুর রাইডার্স, ফরচুন বরিশাল ও চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের হয়ে খেলেছেন। 

যদিও বয়সভিত্তিক পর্যায়ে জাতীয় দলের জার্সিতে খেলেছেন সৈকত, তবে এখনো পর্যন্ত জাতীয় দলে খেলার সুযোগ পাননি তিনি। তবুও ধারাবাহিক পারফরম্যান্স ও মাঠের অভিজ্ঞতার ভিত্তিতেই নোয়াখালী এক্সপ্রেসের নেতৃত্বে তার ওপর আস্থা রেখেছে টিম ম্যানেজমেন্ট। বিপিএলের মতো বড় মঞ্চে অধিনায়ক হিসেবে সৈকত আলী দলকে কতটা এগিয়ে নিতে পারেন, সেটাই এখন দেখার বিষয়।

মিরসরাইয়ে আগুনে তিন ভাইয়ের বসতঘর পুড়ে ছাই 
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
সারাদেশের ভূমি অফিসের কর্মকর্তা-কর্মচারীদের বদলিতে নতুন নির…
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
কাগজে ১১০ শিক্ষার্থী, বাস্তবে একজনও নেই! শ্রেণিকক্ষে ছাগলের…
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
রাবির জোহা হলে মশারির ওপর বিষধর কালাচ, অল্পের জন্য রক্ষা পে…
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
আগুয়েরোকে ঘিরে মাদক চক্রের ভয়ংকর পরিকল্পনা, আদালতের নথিতে য…
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
বিরোধী দলের লংমার্চের কারণে কোটি কোটি টাকার রাষ্ট্রীয় ক্ষতি…
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
X
EIIN : 134209
২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে
একাদশ শ্রেণিতে
ভর্তি চলছে
অনলাইন আবেদন ০২ - ১০ সেপ্টেম্বর ২০২৬
আবেদন করুন

বিভাগ ও আসন সংখ্যা

বিজ্ঞান বিভাগজিপিএ ৪.০০
৫০০
ব্যবসায় শিক্ষাজিপিএ ৩.০০
৫০
মানবিক বিভাগজিপিএ ৩.০০
১০০

কেন হামদর্দ পাবলিক কলেজ?

  • প্রতি বছর শতভাগ পাস, ৭০% জিপিএ-৫
  • SCQ (Special Class & Quiz)
  • শীতাতপ নিয়ন্ত্রিত ক্লাসরুম ও আধুনিক ল্যাব
  • ছাত্র-ছাত্রীদের জন্য পৃথক হোস্টেল সুবিধা
  • ক্লাস শুরু: ২৩ সেপ্টেম্বর ২০২৬
০১৮২৪-৫৫৭৮১২, ০১৬১১-৪৬৬৩৭৬