বিপিএলে উদ্বোধনী অনুষ্ঠানের বদলে থাকছে যে আয়োজন

২২ ডিসেম্বর ২০২৫, ০৫:৪২ PM
বিপিএল লোগো

বিপিএল লোগো © সংগৃহীত

নিরাপত্তা শঙ্কায় ইতোমধ্যেই বাতিল করা হয়েছে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) দ্বাদশ আসরের উদ্বোধনী অনুষ্ঠান। তবে ঘরোয়া এই টুর্নামেন্টের এক যুগে শূন্যতায় মোড়ানো কোনো আয়োজন রাখবে না বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এজন্য আসরের উদ্বোধনী দিনে ছোট পরিসরের আয়োজনের পরিকল্পনা বিসিবির। 

আগামী ২৬ ডিসেম্বর সিলেটে শুরু হচ্ছে এবারের বিপিএল। এর আগে, ২৪ ডিসেম্বর ঢাকায় এক জাঁকজমকপূর্ণ উদ্বোধনী অনুষ্ঠানের পরিকল্পনা থাকলেও দেশের সামগ্রিক পরিস্থিতি বিবেচনায় সরকারের নির্দেশনা ও পরামর্শ অনুযায়ী সেই সিদ্ধান্ত থেকে সরে আসে বিসিবি।

নতুন সিদ্ধান্ত অনুযায়ী, এবার উদ্বোধনী আয়োজন হবে সীমিত পরিসরে। সোমবার (২২ ডিসেম্বর) মওলানা ভাসানী জাতীয় হকি স্টেডিয়ামে রংপুর রাইডার্স–বিএসজেএ মিডিয়া কাপ ক্রিকেট টুর্নামেন্টের ফাইনালে উপস্থিত হয়ে এ তথ্য জানান বিপিএল গভর্নিং কাউন্সিলের সদস্য সচিব ইফতেখার রহমান মিঠু।

তার ভাষ্যমতে, "আমরা সবাই জানি যে পরিস্থিতি একটু চ্যালেঞ্জিং। আমাদের বারবার পরিকল্পনা বদলাতে হচ্ছে। তো ২৪ ডিসেম্বর যেহেতু আমরা উদ্বোধনী অনুষ্ঠান করতে পারছি না, এখন ২৬ ডিসেম্বর ম্যাচের দিনই ছোট করে আয়োজন করব।"

আয়োজন প্রসঙ্গে মিঠু বলেন, "আমাদের প্রেসিডেন্ট সাহেব (আমিনুল ইসলাম বুলবুল) ও স্পোর্টস সেক্রেটারি (আসিফ নজরুল) ওনারা উদ্বোধন করবেন। সবার সঙ্গে হ্যান্ডশেক করবেন। সাম্প্রতিক সময়ে ওসমান হাদীর মৃত্যুতে আমরা এক মিনিট নীরবতা পালন করব।"

তিনি আরও বলেন, "দুই ম্যাচের মাঝে এই একটা গানের আঞ্চলিক সব গান নিয়ে একটা গানের অনুষ্ঠান হবে। যেটা মাঠেই স্টেজ করে হবে। গানের অনুষ্ঠান প্রথম ম্যাচের আগে ১৫ মিনিটের। দুপুর আড়াইটার মধ্যে আমাদের শেষ করতে হবে। জুম্মার নামাজের পরে ২টা ১৫ মিনিটে শুরু করে ১৫ মিনিটের মধ্যে এটা শেষ করা হবে। দুই খেলার মাঝে যে সময় আছে, ১ ঘণ্টা ৪৫ মিনিটের। ওইখানে এই ছোট অনুষ্ঠানটা করব।"

উল্লেখ্য, বিপিএলের উদ্বোধনী দিনের প্রথম ম্যাচটি দুপুর ২টায় শুরু হওয়ার কথা ছিল, তবে সময়সূচিতে পরিবর্তন এনে সেটি এখন দুপুর ৩টায় নির্ধারণ করা হয়েছে। যেখানে মুখোমুখি হবে সিলেট টাইটান্স ও রাজশাহী ওয়ারিয়র্স। অন্যদিকে চট্টগ্রাম রয়্যালস ও নোয়াখালী এক্সপ্রেসের মধ্যকার ম্যাচটি সন্ধ্যা ৭টা ৪৫ মিনিটে শুরু হবে।

আমজনতার তারেক রহমানের সমালোচকদের অধিকাংশই গুপ্ত ছিল
  • ২৬ অক্টোবর ২০২৬
আমরণ অনশনে নার্সিং কলেজের ৩ শিক্ষার্থী
  • ২৬ অক্টোবর ২০২৬
আমার দেশ পত্রিকার প্রেসের সামনে ককটেল বিস্ফোরণে আহত ২
  • ২৬ অক্টোবর ২০২৬
দুর্গন্ধের উৎস খুঁজতে পাওয়া গেল প্রতিষ্ঠিত ৪ সন্তানের মায়ের…
  • ২৬ অক্টোবর ২০২৬
টঙ্গীতে শিশু নিপীড়ন মামলা, সিসিটিভি ফুটেজসহ তথ্যপ্রমাণ সংগ্…
  • ২৫ অক্টোবর ২০২৬
স্ত্রী-সন্তানদের নিরাপত্তার শঙ্কায় গাজীপুর ছেড়েছেন রুমি
  • ২৫ অক্টোবর ২০২৬