ক্রিকেটের এক ফরম্যাট থেকে অবসরের ঘোষণা মিচেল মার্শের

০৯ ডিসেম্বর ২০২৫, ০৮:০৮ AM
মিচেল মার্শ

মিচেল মার্শ © সংগৃহীত

অস্ট্রেলিয়ার ওয়ানডে ও টি-টোয়েন্টি দলের অধিনায়ক মিচেল মার্শ শেফিল্ড শিল্ড ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিয়েছেন। চলতি মৌসুম শেষে ওয়েস্টার্ন অস্ট্রেলিয়ার হয়ে লাল বলের ঘরোয়া ক্রিকেটে তাঁর অধ্যায় শেষ হতে যাচ্ছে। তবে জাতীয় দলের টেস্ট ক্রিকেটের জন্য নিজেকে উন্মুক্ত রেখেছেন মার্শ।

এক বিবৃতিতে মার্শ বলেন,'ওয়েস্টার্ন অস্ট্রেলিয়ার হয়ে শেফিল্ড শিল্ড খেলা আমার জন্য ছিল একটি সম্মানের বিষয়। পার্থ স্কর্চার্স ও ডব্লিউএ ক্রিকেটের প্রতি আমার প্রতিশ্রুতি আগের মতোই থাকবে। ভবিষ্যতেও আমি যেকোনোভাবে দলের জন্য অবদান রাখতে চাই।'

ঘরোয়া ক্রিকেট থেকে সরে দাঁড়ালেও মার্শের মনোযোগ এখন বিগ ব্যাশ লিগে (বিবিএল) এবং অস্ট্রেলিয়ার ওয়ানডে ও টি-টোয়েন্টি দলের নেতৃত্বে। পার্থ স্কর্চার্সের হয়ে তিনি এখনও সক্রিয়।

২০০৯ সালে মাত্র ১৮ বছর বয়সে ওয়েস্টার্ন অস্ট্রেলিয়ার হয়ে প্রথম শ্রেণির ক্রিকেটে অভিষেক হয় মার্শের। দীর্ঘ ক্যারিয়ারে তিনি শেফিল্ড শিল্ডে ৫৫ ম্যাচে ২৭৪৪ রান সংগ্রহ করেছেন এবং ৮২ উইকেট নিয়েছেন। তবে গত এক বছর ধরে সাদা জার্সি পরেননি, সর্বশেষ ভারতের বিপক্ষে এমসিজিতে অনুষ্ঠিত বক্সিং ডে টেস্টে খেলেছিলেন।

খুতবার সময় পাশের মুসল্লিকে চুপ করালেও কি গুনাহ হবে?
  • ২৩ অক্টোবর ২০২৬
তিব্বতে ভূমিকম্পে লণ্ডভণ্ড শত শত বাড়ি, নিহত ১৬
  • ২৩ অক্টোবর ২০২৬
সব ধরনের ফুটবল থেকে অবসরের পর কী করবেন, জানালেন নেইমার
  • ২৩ অক্টোবর ২০২৬
আজ টানা ৬ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়
  • ২৩ অক্টোবর ২০২৬
এইচএসসির ফল প্রকাশের তারিখ-সময় নিয়ে ভুয়া বিজ্ঞপ্তি, সতর্ক ক…
  • ২৩ অক্টোবর ২০২৬
দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে প্রাণ গেল ২ জনের
  • ২৩ অক্টোবর ২০২৬