শামীমের বাদ পড়ার কথা জানতেনই না অধিনায়ক লিটন

২৬ নভেম্বর ২০২৫, ০৩:৫৭ PM
লিটন দাস

লিটন দাস © সংগৃহীত

আয়ারল্যান্ডের বিপক্ষে প্রথম দুই টি–টোয়েন্টির স্কোয়াডে জায়গা পাননি শামীম পাটোয়ারী। তবে এই সিদ্ধান্তের বিষয়ে অধিনায়ক লিটন দাসকে আগে থেকে কিছু জানাননি বিসিবির প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপু। সিরিজ শুরুর আগের দিন এ তথ্য জানান লিটন।

বুধবার (২৬ নভেম্বর) ম্যাচ পূর্ববর্তী সংবাদ সম্মেলনে লিটন বলেন, 'এটা আমার কল ছিল না। পুরোপুরি নির্বাচকদের কল। আমি জানি না কেন, কিন্তু নির্বাচকরা আমাকে কোনো কিছু নোটিশ ছাড়াই শামীমকে বাদ দিয়ে দিয়েছে টিম থেকে। কোনো নোটিশ ছাড়াই। আমি এতদিন জানতাম যে, একটা টিম যখন মানুষ হ্যান্ডেল করে, এটলিস্ট ক্যাপ্টেন জানে যে কোন প্লেয়ারটা ঢুকবে বা কোন প্লেয়ারটা বের হবে।'

তিনি যোগ করেন, 'আমি আশা করি যে বাংলাদেশের প্রত্যেকটা প্লেয়ারই সেরা প্লেয়ার। যার জন্য ন্যাশনাল টিমে আসে। যেই ১৫ জনই সিলেক্ট হবে না কেন, তারাই ভালো করবে। কিন্তু শামীমের বাদ হওয়ার পেছনে কোনো কারণ আমি দেখি না। আর আমি কখনও... আমি এটা নোটিশও পাইনি যে কেন সে বাদ পড়েছে। ও টিমে থাকলে ভালো হতো।'

লিটন এ-ও বলেন, 'আমাকে বলা হয়েছে সিলেক্টর প্যানেল থেকে এবং বোর্ড থেকে যে আমাকে যে টিমটা দেওয়া হবে, সেই টিমটা নিয়েই কাজ করতে হবে। তাই আমার কোনো বলার কিছু থাকবে না যে আমি কোন প্লেয়ারটাকে চাই, কোন প্লেয়ারটাকে না চাই।'

টাইগার দলপতি আরও বলেন, 'এতদিন জানতাম যে, এজ এ যখন ক্যাপ্টেন হয় মানুষ, তার একটা টিম গোছানোর একটা প্ল্যানিং থাকে। কিন্তু সম্প্রতি কয়েক দিন আগেই জানতে পারলাম যে, যে টিমটা আমাকে দেয়া হবে, আমার কাজ হচ্ছে সেই টিমটাকে নিয়ে ভালো কিছু দেওয়া মাঠে।'

‎চলতি বছরেই জাবির ৭ম সমাবর্তন আয়োজনের দাবি জাকসুর
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
ডাকসু ব্যবসায় শিক্ষা অনুষদে লিফটের ব্যবস্থা করেনি, প্রশাসনই…
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
অধিকাংশ সরকারি কর্মকর্তা চোর: স্পিকার
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
মাউশির ৬১০ পদের ফল প্রকাশের দাবিতে চাকরিপ্রার্থীদের মানববন্…
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
চার যুগ পর দখলমুক্ত ঢাবির ফজলুল হক হলের ১০১ নম্বর কক্ষ
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
এক রাজ্যে ক্ষমতা কমছে ভারতের, পরিবর্তন আনা হচ্ছে সংবিধানেও
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9