এশিয়া কাপে বাংলাদেশ দলে একঝাঁক তরুণ তারকা

০৪ নভেম্বর ২০২৫, ০৫:০৫ PM
জিশান আলম ও আকবর আলী

জিশান আলম ও আকবর আলী © সংগৃহীত

আগামী ১৪ নভেম্বর থেকে কাতারে অনুষ্ঠেয় এশিয়া কাপ রাইজিং স্টারস-২০২৫ এর জন্য একঝাঁক তরুণ তারকাদের নিয়ে 'এ' সাজিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। দলটির নেতৃত্বে আছেন আকবর আলী।

জিসান আলম, আরিফুল ইসলাম, জাওয়াদ আবরার, মেহেরব হাসান অহিনদের মতো উঠতি তারকারা এই টুর্নামেন্ট মাতাবেন। একইসঙ্গে সম্প্রতি আন্তর্জাতিক অঙ্গন মাতানো মাহিদুল ইসলাম অঙ্কন, মৃত্যুঞ্জয় চৌধুরীরা স্কোয়াডে আছেন। পাশাপাশি, ইয়াসির আলি চৌধুরী রাব্বি, আবু হায়দার রনিদের মতো অভিজ্ঞ ক্রিকেটাররাও তরুণদের সঙ্গে ডাক পেয়েছেন।

এশিয়া কাপ রাইজিং স্টারে হংকং, আফগানিস্তান এবং শ্রীলঙ্কার গ্রুপে রয়েছে টাইগার যুবারা। নিজেদের তিনটি ম্যাচে আগামী ১৫, ১৭ ও ১৯ নভেম্বর মাঠে নামবে বাংলাদেশ। এছাড়া ২১ নভেম্বর আসরের দুটি সেমিফাইনাল এবং ২৩ নভেম্বর শিরোপা নির্ধারণী ফাইনাল গড়াবে। এই টুর্নামেন্টের সবকটি ম্যাচই কাতারের দোহায় অনুষ্ঠিত হবে।

একনজরে বাংলাদেশ 'এ' দলের স্কোয়াড: জিসান আলম, মোহাম্মদ হাবিবুর রহমান সোহান, জাওয়াদ আবরার, আরিফুল ইসলাম, আকবর আলি (অধিনায়ক), ইয়াসির আলী চৌধুরী রাব্বি, মাহিদুল ইসলাম অঙ্কন, রাকিবুল হাসান, এস এম মেহেরব হাসান অহিন, আবু হায়দার রনি, তোফায়েল আহমেদ, মোহাম্মদ স্বাধীন ইসলাম, মোহাম্মদ রিপন মণ্ডল, আব্দুল গাফফার সাকলাইন ও মৃত্যুঞ্জয় চৌধুরী।

বাংলাদেশের ম্যাচের সূচি: 

বাংলাদেশ বনাম হংকং: ১৫ নভেম্বর

বাংলাদেশ বনাম আফগানিস্তান: ১৭ নভেম্বর

বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা: ১৯ নভেম্বর

মিরসরাইয়ে অগ্নি দগ্ধ হয়ে চীনা প্রকৌশলীসহ ৩ জনের মৃত্যু
  • ০৪ অক্টোবর ২০২৬
পাকা চুলের সঙ্গে ক্যানসারের যোগসুত্র, গবেষণা যা বলছে 
  • ০৪ অক্টোবর ২০২৬
সারাদেশের ইউএনওদের মীর শাহে আলমের সতর্কবার্তা
  • ০৪ অক্টোবর ২০২৬
সালাহউদ্দিন আহমেদের সমন্বয় ছাড়া ৩৬ দিনে জুলাই গণঅভ্যুত্থান …
  • ০৩ অক্টোবর ২০২৬
অস্থায়ী ক্যাম্পাসে ২০২৬-২৭ শিক্ষাবর্ষেই ভর্তি কার্যক্রম শুর…
  • ০৩ অক্টোবর ২০২৬
প্রতি জেলায় ‘স্পোর্টস ভিলেজ’ প্রতিষ্ঠা করা হবে: ক্রীড়া প্রত…
  • ০৩ অক্টোবর ২০২৬