সিরিজ বাঁচানোর ম্যাচে আজ মাঠে নামছে বাংলাদেশ

২৯ অক্টোবর ২০২৫, ০৭:৫৬ AM
তাসকিন আহমেদ

তাসকিন আহমেদ © সংগৃহীত

টি টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে হেরে সিরিজে পিছিয়ে পড়েছে বাংলাদেশ। ফলে দ্বিতীয় ম্যাচটি হয়ে উঠেছে বাঁচা-মরার ম্যাচ। সিরিজে টিকে থাকতে এই ম্যাচে জয়ের কোন বিকল্প নেই লিটনদের সামনে। বুধবার (২৯ অক্টোবর) চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ শহীদ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে মাঠে নামবে বাংলাদেশ। খেলাটি শুরু হবে সন্ধ্যা ৬টায়। ম্যাচটি সরাসরি দেখাবে টি-স্পোর্টস ও নাগরিক টিভিতে। অনলাইনে দেখা যাবে ট্যাপম্যাড অ্যাপ-এ।

প্রথম ম্যাচে চট্টগ্রামের উইকেট বিবেচনায় রান খুব একটা বেশি ছিল না। ১৬৬ রানের লক্ষ্যে খেলতে নেমে ব্যাটিং ব্যর্থতায় পড়ে বাংলাদেশ। টপঅর্ডার কিংবা মিডলঅর্ডার কেউ সেভাবে রান করতে পারেনি। লোয়ারঅর্ডার ব্যাটারদের দৃঢ়তায় শেষ পর্যন্ত ১৯.৪ ওভারে ১৪৯ রানে অলআউট হয়ে যায় বাংলাদেশ।

বাংলাদেশের প্রথম ৬ ব্যাটারের মধ্যে মাত্র দুজন দুই অঙ্কের ঘরে পৌঁছাতে পেরেছিলেন। তানজিদ হাসান তামিম ১৫ আর তাওহিদ হৃদয় ২৮ রান করেছিলেন। ম্যাচের আগের দিন অধিনায়ক লিটন বলেছিলেন, তিনি চান ক্রিকেটাররা যেন চাপে পড়েন। প্রথম ম্যাচে সেই চাপে পড়েছিল ব্যাটাররা। কিন্তু চাপ সামলে ঘুরে দাঁড়াতে পারেননি তারা।

দ্বিতীয় ম্যাচে ঘুরে দাঁড়াতে হলে ব্যাটারদের রানে ফেরার বিকল্প নেই। বিশেষ করে চট্টগ্রামের ব্যাটিং সহায়ক উইকেটে ব্যাটারদের উপর একটু বেশিই দায়িত্ব থাকে। সেজন্য শুরুর দিকের ব্যাটারদের ভালো একটা শুরু এনে দিতে হবে।

প্রথম ম্যাচ শেষে অধিনায়ক লিটন দাসও সেটিই প্রত্যাশা করেছেন। প্রথম ম্যাচের ভুল থেকে শিক্ষা নিয়ে দ্বিতীয় ম্যাচে ঘুরে দাঁড়ানোর আশা তার। লিটন বলেন, ‘শেষ ওভার ছাড়া পুরো ম্যাচে আমরা সত্যিই ভাল বোলিং করেছি। আমরা এ ম্যাচে যা ভুল করেছি এসব থেকে দ্রুত আমাদের শিক্ষা নিতে হবে এবং পরের ম্যাচেই ঘুরে দাঁড়াতে হবে।’

বিশ্বকাপের আগে বাংলাদেশ আর পাঁচটি ম্যাচ খেলার সুযোগ পাবে। এই ম্যাচগুলো দিয়েই প্রস্তুতি সারতে হবে আগামী বছর অনুষ্ঠেয় টি-টোয়েন্টি বিশ্বকাপের। তাই এই ম্যাচগুলোতে বাড়তি নজর থাকবে বাংলাদেশের।

প্রথম ম্যাচ জিতে বাংলাদেশের সামনে সুযোগ ছিল টি-টোয়েন্টিতে দুই দলের পরিসংখ্যানে সমতা আনার। সেটি না পারলেও এ ম্যাচ জিতে ব্যবধান কমানোর সুযোগ লিটনদের জন্য। এখন পর্যন্ত টি-টোয়েন্টিতে ২০বার মুখোমুখি হয়েছে বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজ। এরমধ্যে বাংলাদেশের জয় ৮টিতে আর ওয়েস্ট ইন্ডিজের ১০টি ম্যাচে। দুটি ম্যাচ পরিত্যক্ত হয়েছে।

বাংলাদেশ দল: লিটন দাস (অধিনায়ক), তানজিদ হাসান তামিম, পারভেজ হোসেন ইমন, সাইফ হাসান, তাওহিদ হৃদয়, জাকের আলী অনিক, শামীম পাটোয়ারী, নুরুল হাসান সোহান, মাহেদি হাসান, রিশাদ হোসেন, নাসুম আহমেদ, মুস্তাফিজুর রহমান, তানজিম হাসান সাকিব, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম।

চিকিৎসকদের জন্য কঠোর নির্দেশনা বিএমডিসির
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
ক্লদ দিয়ে যুদ্ধ, গুপ্তচরবৃত্তি ও প্রতারণা—উঠে এলো ভয়ংকর তথ্য
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
ঢাবির এক শিক্ষকের পড়ানোকে বিটিভির খবরের সাথে তুলনা করতাম, ত…
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
বিয়ের অনুষ্ঠান থেকে ফেরার পথে একসঙ্গে প্রাণ হারালেন ৪ জন
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
বাসস্ট্যান্ডে কুড়িয়ে পেলেন টাকা, মালিকের খোঁজে দুদিন ধরে ম…
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
দুই মাদ্রাসাছাত্রকে নির্যাতনের অভিযোগ, ৩ শিক্ষক গ্রেপ্তার
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9