আজ ভারতে বিপক্ষে লড়বে বাংলাদেশ

২৬ অক্টোবর ২০২৫, ০৭:৪০ AM , আপডেট: ২৬ অক্টোবর ২০২৫, ০৭:৪৭ AM
বাংলাদেশ নারী ক্রিকেট দল

বাংলাদেশ নারী ক্রিকেট দল © সংগৃহীত

নারী ওয়ানডে বিশ্বকাপে নিজের শেষ ম্যাচে ভারতের বিপক্ষে মাঠে নামছে বাংলাদেশ নারী ক্রিকেট দল। রবিবার (২৬ অক্টোবর) মুম্বাইয়ের ডিওয়াই পাতিল স্টেডিয়ামে বাংলাদেশ সময় বিকাল সাড়ে তিনটা থেকে ম্যাচটি শুরু হবে। খেলাটি সরাসরি সম্প্রচার করবে বাংলাদেশের টি স্পোর্টস ও ভারতের স্টার স্পোর্টস ১।

গ্রুপ পর্বে নিজের প্রথম ম্যাচে পাকিস্তানের বিপক্ষে জয় পেয়েছিল বাংলাদেশ। এরপর এর কোন জয় পায়নি বাংলাদেশ। তবে ইংল্যান্ড ও শ্রীলঙ্কার বিপক্ষে হাড্ডাহাড্ডি লড়াই করেছিল বাংলাদেশ। এখন পর্যন্ত ৬ ম্যাচের ৫ টিতেই হরেছে বাংলাদেশ নারী ক্রিকেট দল। ফলে  আসর থেকে আনুষ্ঠানিক বিদায় ঘণ্টা বেজে যায় জ্যোতিদের। এই মুহূর্তে পয়েন্ট টেবিলের একেবারে তলানিতে রয়েছে টাইগ্রেসরা।

শেষ ম্যাচটি জিততে পারলে অন্তত পাকিস্তানের ওপরে থেকে, পয়েন্ট টেবিলের সাতে থেকে আসর শেষ করতে পারবে বাংলাদেশের মেয়েরা। তাই ভারতের বিপক্ষে জিততে মরিয়া জ্যোতির দল। যদিও কাজটি বেশ কঠিন, কেননা শক্তিমত্তায় হারমানপ্রিত কউরের দল বেশ এগিয়ে।

ভারতের সাথে মুখোমুখি ৮ ম্যাচের ৬টিতে হেরেছে বাংলাদেশ, জয় পেয়েছে একটিতে। অন্য ম্যাচ পরিত্যক্ত হয়েছে।

তাছাড়া, শেষ চার নিশ্চিত করার পরও ভারত এ ম্যাচে শক্তিশালী একাদশ নিয়েই মাঠে নামবে বলে ধারণা করা হচ্ছে। বাংলাদেশের বিপক্ষে জয়ের মোমেন্টাম নিয়েই সেমিফাইনালের মিশন শুরু করতে চায় ব্লু উইমেনরা।

অফিসার পদে নিয়োগ দেবে আবুল খায়ের গ্রুপ
  • ২৩ জুলাই ২০২৬
১৫ জেলায় বাড়ছে নদীর পানি, বন্যা পরিস্থিতি নিয়ে নতুন বার্তা
  • ২৩ জুলাই ২০২৬
২০৩৪ সালের মধ্যে ১ ট্রিলিয়ন ডলারের অর্থনীতি গড়ার লক্ষ্য সরক…
  • ২৩ জুলাই ২০২৬
এইচএসসির অর্থনীতি প্রথম পত্রের প্রশ্ন দেখুন এখানে
  • ২৩ জুলাই ২০২৬
ফাইনাল ম্যাচ পুনরায় খেলার দাবিতে ৬২ হাজার সই
  • ২৩ জুলাই ২০২৬
মুম্বাইয়ে একসঙ্গে পাঁচজনের বেশি জমায়েতে নিষেধাজ্ঞা
  • ২৩ জুলাই ২০২৬