চমক রেখে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টি-টোয়েন্টি দল ঘোষণা বিসিবির

২৩ অক্টোবর ২০২৫, ০৬:০৯ PM
লিটন কুমার দাস

লিটন কুমার দাস © সৌজন্যে প্রাপ্ত

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম ও দ্বিতীয় টি-টোয়েন্টি আন্তর্জাতিক ম্যাচের জন্য দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ঘোষিত দলে কয়েকটি পরিবর্তন ও চমক এসেছে।

সাইড স্ট্রেন থেকে সুস্থ হয়ে দলে ফিরেছেন অধিনায়ক লিটন কুমার দাস। এর আগে, ইনজুরিতে এশিয়া কাপ ও সংযুক্ত আরব আমিরাতে আফগানিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে খেলতে পারেননি লিটন।

এছাড়া এশিয়া কাপ ও আফগানিস্তানের টি-টোয়েন্টি সিরিজ থেকে বাদ পড়েছেন অলরাউন্ডার সাইফউদ্দিন।

এদিকে ওয়ানডে সিরিজ শেষেই শুক্রবার (২৪ অক্টোবর) ঢাকা থেকে চট্টগ্রামের উদ্দেশ্যে রওনা দেবে বাংলাদেশ দল। তবে দলের কয়েকজন সদস্য লিটন ও শরিফুল ইসলাম আগে থেকেই চট্টগ্রামে পৌঁছেছেন।

টি-টোয়েন্টি সিরিজের তিনটি ম্যাচ চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ শহীদ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে, আগামী ২৭, ২৯ ও ৩১ অক্টোবর গড়াবে। বাংলাদেশ সময় সন্ধ্যা ৬টায় গড়াবে ম্যাচগুলো।

বাংলাদেশ স্কোয়াড
লিটন কুমার দাস (অধিনায়ক), তানজিদ হাসান তামিম, পারভেজ হোসেন ইমন, সাইফ হাসান, তাওহীদ হৃদয়, জাকের আলী অনিক, শামীম হোসেন পাটোয়ারী, নুরুল হাসান সোহান, শেখ মেহেদী হাসান, রিশাদ হাসান, নাসুম আহমেদ, মোস্তাফিজুর রহমান, তানজিম হাসান সাকিব, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম।

মন্ত্রিত্ব ও মহাসচিবের পদ ছাড়ছেন মির্জা ফখরুল ইসলাম
  • ১২ আগস্ট ২০২৬
সিলেটে ট্রিপল মার্ডারের ঘটনায় সন্দেহভাজন একজন গ্রেপ্তার 
  • ১২ আগস্ট ২০২৬
বাবা হারানো মেসিকে সান্ত্বনা ‘বন্ধু’ রোনালদোর
  • ১২ আগস্ট ২০২৬
মেডিহোপ হাসপাতালে ভুয়া ডাক্তার-মেয়াদোত্তীর্ণ ওষুধ, ৬ লাখ টা…
  • ১২ আগস্ট ২০২৬
বিএমইউর বরিশাল বিভাগীয় কল্যাণ সমিতির সাধারণ সভা অনুষ্ঠিত
  • ১২ আগস্ট ২০২৬
নিখোঁজের আট দিন পর ব্যবসায়ীর মরদেহ উদ্ধার, আটক ১৯
  • ১২ আগস্ট ২০২৬