এনসিএল টি-টোয়েন্টিতে চ্যাম্পিয়ন রংপুর

১৩ অক্টোবর ২০২৫, ০৭:১৪ PM , আপডেট: ১৩ অক্টোবর ২০২৫, ০৭:১৬ PM
দৌড়ে রান নেওয়ার সময়

দৌড়ে রান নেওয়ার সময় © সংগৃহীত

জাতীয় ক্রিকেট লিগ টি-টোয়েন্টির দ্বিতীয় আসরের শিরোপা জিতল রংপুর বিভাগ।

প্রতিযোগিতার প্রথম আসরের শিরোপাও তারা জিতেছিল। দাপুটে ক্রিকেটে এবার খুলনা বিভাগকে ৮ উইকেটে উড়িয়ে চ্যাম্পিয়ন হলো রংপুর।
 
সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে খুলনা বিভাগ ৮ উইকেটে ১৩৬ রান করে। জবাবে মাত্র ২ উইকেট হারিয়ে ৩ ওভার আগে জয় নিশ্চিত হয় রংপুরের।
 
ব্যাটিংয়ে দুই ওপেনার জাহিদ ও নাসির কোন চাপ না নিয়ে অনায়েসে রান করেন। ৭ ওভারে ৬১ রান আসে ওপেনিং জুটি থেকে।

জাহিদ ২৭ রানে আউট হলে র্ভাঙে জুটি। সঙ্গী হারানোর পর নাসির এগিয়ে যান ফিফটির পথে। কিন্তু ৪ রানের আক্ষেপে পুড়তে হয় তাকে। নাসির ৩১ বলে ৪৬ রান করেন ৫টি চার ও ১টি ছক্কায়। এতে জয় নাগালে চলে আসে। বাকি কাজ সারেন অভিজ্ঞ নাঈম ইসলাম ও আকবর আলী। 

৫ চারে ৩২ বলে ৪০ রান করেন নাঈম। ১৫ বলে ১৯ রান আসে আকবরের ব্যাট থেকে। এর আগে টস হেরে ব্যাটিংয়ে নামা খুলনা বিভাগ বড় পুঁজির খোঁজে ছিল। তাদের ব্যাটিং লাইন আপও ছিল লম্বা। কিন্তু নামের প্রতি সুবিচার করতে পারেননি কেউ।

সৌম্য সরকার মাত্র ৮ রান করেন ২২ বল খেলে। এনামুল হক বিজয় ১৫ বলে করেন ১২ রান। হতাশ করেন আসিফ হোসেন ধ্রুব৷ ২টি ছক্কা মেরে ভালো কিছুর আশা দেখালেও ১০ বলে ১৪ রান করে ফিরে যান।

এছাড়া ওপেনার ইমরানুজ্জামান রানের খাতা খুলতে পারেননি। শেখ পারভেজ হোসেন জীবন করেন ৮ রান। ৬৯ রান তুলতেই তাদের ৫ ব্যাটসম্যান ড্রেসিংরুমে।

অধিনায়ক মিথুন সেখানে কিছুটা প্রতিরোধ করার চেষ্টা করেন মৃত্যুঞ্জয় চৌধুরীকে সঙ্গে নিয়ে। 

দুজনের ব্যাটে কিছুটা আশার আলো দেখতে পায় খুলনা বিভাগ। ৪৪ রান যোগ করেন তারা ষষ্ঠ উইকেট জুটিতে। মিথুন ৩২ বলে ৪৪ রান করেন ১টি চার ও ৩টি ছক্কায়। মৃত্যুঞ্জয় ১৩ বলে ২৪ রান করেন ২টি করে চার ও ছক্কায়। 

খুলনার ব্যাটিং প্রতিরোধ এতটুকুই। বাকিটা সময় ছিল রংপুরের বোলারদের দাপট। ২ উইকেট নিয়ে তাদের সবচেয়ে সফল বোলার আব্দুল্লাহ আল মামুন।

ফাইনাল সেরা হয়েছেন নাসির হোসেন। টুর্নামেন্ট সেরা আকবর আলী।

সিগারেট বিক্রি নিয়ে বাকবিতণ্ডা, জিএসের চাপে দোকান বন্ধের অভ…
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
‎চলতি বছরেই জাবির ৭ম সমাবর্তন আয়োজনের দাবি জাকসুর
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
ডাকসু ব্যবসায় শিক্ষা অনুষদে লিফটের ব্যবস্থা করেনি, প্রশাসনই…
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
অধিকাংশ সরকারি কর্মকর্তা চোর: স্পিকার
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
মাউশির ৬১০ পদের ফল প্রকাশের দাবিতে চাকরিপ্রার্থীদের মানববন্…
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
চার যুগ পর দখলমুক্ত ঢাবির ফজলুল হক হলের ১০১ নম্বর কক্ষ
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9