ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে একাদশে ফিরছেন সৌম্য

১৮ অক্টোবর ২০২৫, ১২:৪৬ PM
বাংলাদেশ ক্রিকেট দল

বাংলাদেশ ক্রিকেট দল © সংগৃহীত ছবি

তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে ওয়েস্ট ইন্ডিজের মুখোমুখি হবে বাংলাদেশ ক্রিকেট দল। আজ শনিবার (১৮ অক্টোবর) মিরপুর শের-ই বাংলা স্টেডিয়ামে দুপুর ১টা ৩০মিনিটে ম্যাচটি শুরু হবে।

দেশের ক্রিকেট ইতিহাসে ওয়ানডে ক্রিকেটে সবচেয়ে বাজে সময় পার করছে বাংলাদেশ। সাম্প্রতি আফগানিস্তানের কাছে হোয়াইট ওয়াশ হয়েছে মেহেদী মিরাজের নেতৃত্বাধীন বাংলাদেশ। সর্বশেষ ১২ ম্যাচের ১১টিতে হারের দেখা পেয়েছে দল। হার সর্বশেষ চারটি সিরিজেই।

এ অবস্থা থেকে ঘরের মাঠে ঘুরে দাঁড়াতে মারিয়া টিম বাংলাদেশ। যথারীতি ম্যাচের আগে আলোচনা হচ্ছে বাংলাদেশের একাদশ নিয়ে। আফগান সিরিজের শেষ ওয়ানডেতে বাদ পড়া জাকের আলি অনিক ক্যারিবীয় বিপক্ষে আজ সুযোগ পাবেন কি না সেই প্রশ্নও করছেন কেউ কেউ।

যথারীতি মিরপুরে প্রস্তুত করা হয়েছে কালো উইকেট। কন্ডিশন বিবেচনায় নিয়েই হবে বাংলাদেশের একাদশ। সেক্ষেত্রে একাদশে ঢুকতে পারেন সৌম্য সরকার ও মুস্তাফিজুর রহমানরা। সৌম্য ফিরলে বাদ পড়তে পারেন তানজিদ তামিম। এ ছাড়া জাকের আলিও এই ম্যাচ দিয়ে ফিরতে পারেন। যথারীতি তাদের সঙ্গে ব্যাটিং লাইনআপে থাকবেন সাইফ হাসান, নাজমুল শান্ত ও তাওহীদ হৃদয়।

একনজরে দুই দলের সম্ভাব্য একাদশ

বাংলাদেশ: সৌম্য সরকার, সাইফ হাসান, নাজমুল হোসেন শান্ত, তাওহীদ হৃদয়, মেহেদী হাসান মিরাজ (অধিনায়ক), জাকের আলি, নুরুল হাসান সোহান, রিশাদ হোসেন, তাসকিন আহমেদ, তানভীর ইসলাম ও মুস্তাফিজুর রহমান।

ওয়েস্ট ইন্ডিজ: ব্রেন্ডন কিং, অলিক আথানাজে, কেসি কার্টি, শাই হোপ (অধিনায়ক এবং উইকেটরক্ষক), শেরফান রাদারফোর্ড, রোস্টন চেজ, গুদাকেশ মোতি, জাস্টিন গ্রেভস, রোমারিও শেফার্ড, শামার জোসেফ ও জেইডেন সিলস।

শতভাগ ওপেন-সোর্স ৩২-বিট আরআইএসসি-ভি প্রসেসর ‘প্রগতি ভি১’ তৈ…
  • ১৬ জুলাই ২০২৬
দেশে আরও এক নতুন উপজেলা, প্রজ্ঞাপন জারি
  • ১৬ জুলাই ২০২৬
বাড়ির সামনে উপজেলা বিএনপির সভাপতিকে কুপিয়ে হত্যা
  • ১৬ জুলাই ২০২৬
তালাকের অজুহাতে সন্তানের ভরণপোষণ বন্ধ করা যাবে না: হাইকোর্ট
  • ১৬ জুলাই ২০২৬
এআই দিয়ে ছবির পোশাক মুছে তৈরি হচ্ছে ভিডিও, অ্যাপের ‘গেটওয়ে’…
  • ১৬ জুলাই ২০২৬
মাইকে ঘোষণা দিয়ে পুলিশের ওপর হামলার অভিযোগ, ওসিসহ আহত ২
  • ১৬ জুলাই ২০২৬
×
  • Application Deadline
  • JULY 26, 2026
  • Admission Test
  • AUGUST 01, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
FALL 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence