বাংলাদেশ সফরের জন্য শক্তিশালী স্কোয়াড ঘোষণা ওয়েস্ট ইন্ডিজের

০৯ অক্টোবর ২০২৫, ০৬:৫০ PM
ওয়েস্ট ইন্ডিজ দল

ওয়েস্ট ইন্ডিজ দল © সংগৃহীত

আসন্ন বাংলাদেশ সফরের জন্য ওয়ানডে ও টি-টোয়েন্টি দল ঘোষণা করেছে ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজ (সিডব্লিউআই)। আগামী ১৮ অক্টোবর থেকে তিন ম্যাচের ওয়ানডে শুরু হবে ঢাকায়। এরপর চট্টগ্রামে হবে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। 

কব্জির ইনজুরিতে এভিন লুইসের জায়গায় তরুণ ব্যাটার আকিম অগাস্টে প্রথমবারের মতো ওয়ানডে দলে ডাক পেয়েছেন। এছাড়া ভারতের বিপক্ষে আহমেদাবাদ টেস্টে অভিষিক্ত খেরি পিয়েরে তৃতীয় স্পিনার হিসেবে গুদাকেশ মোতি ও অলরাউন্ডার রোস্টন চেজের সঙ্গে ওয়ানডে দলে ফিরেছেন। ২০২৪ সালের ডিসেম্বরে সর্বশেষ ওয়ানডে ম্যাচ খেলা আলিক আথাঞ্জেও দলে ফিরেছেন। 

প্রধান কোচ ড্যারেন সামি তরুণ প্রতিভা আকিম অগাস্টেকে দলে পেয়ে স্বস্তি প্রকাশ করেছেন। ওয়েস্ট ইন্ডিজের বর্তমান দলটির ভবিষ্যত বিবেচনায় তরুণদের সুযোগ দেয়াকে তিনি গুরুত্বপূর্ণ মনে করছেন। 
এ প্রসঙ্গে সিডব্লিউর এক বিবৃতিতে সামি বলেছেন, ‘আন্তর্জাতিক পর্যায়ে নিজেদের প্রমাণে তরুণ খেলোয়াড়দের সুযোগ দেয়াটা জরুরি। আকিমের মত খেলোয়াড়দের জাতীয় দলে সুযোগ করে দেবার মধ্য দিয়ে ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজ সেই পথেই হাঁটছে। সে ভবিষ্যতের খেলোয়াড়। অনূর্ধ্ব-১৫ দল থেকে আজ সে জাতীয় দলে খেলার যোগ্যতা অর্জন করেছে। আন্তর্জাতিক পর্যায়ে নিজেকে প্রমাণের দারুণ সুযোগও সে পেয়েছে।’

সামার জোসেফ ও আলজারি জোসেফ ইনজুরির কারণে ভারতীয় সফর থেকে বাদপড়ার পর আবারও জাতীয় দলে ফিরেছেন। আগামী বছর টি-টোয়েন্টি বিশ্বকাপকে সামনে রেখে কিছুটা বিশ্রামের প্রয়োজনে মোতিকেও ভারতীয় সিরিজে দলের বাইরে রাখা হয়েছিল। 

বাংলাদেশ সফরে মূলত তরুণ খেলোয়াড়দের নিয়ে দল গঠন করায় সামি আত্মবিশ্বাসী মনোভাব পোষণ করেছেন। ভবিষ্যত বিবেচনায় পাইপলাইন শক্তিশালী করাও গুরুত্বপূর্ণ, ‘এই দলটির মধ্যে জয়ের মানসিকতা গড়ে তুলতে হবে এবং দলের দৃঢ় বন্ধন স্থাপন করতে হবে। দীর্ঘমেয়াদে যাতে দলটি একসাথে সফল হতে পারে আমাদের লক্ষ্য সেটাই। বাংলাদেশের বিপক্ষে সিরিজটিকে আমরা এ কারণেই গুরুত্বপূর্ণ হিসেবে বিবেচনা করছি। এর মাধ্যমে বিশ্বকাপ প্রস্তুতিতে নিজেদের ঝালিয়ে নেবার কাজটাও সহজ হবে।’

টি-টোয়েন্টি দলে বাঁ-হাতি পেসার র‌্যামন সিমন্ডস ও উইকেটরক্ষক-ব্যাটার আমির জাঙ্গু অন্তর্ভুক্ত হয়েছেন। অধিনায়ক হিসেবে শাই হোপের ব্যাক-আপ হিসেবে কাজ করবেন জাঙ্গু। সিপিএল মৌসুমে দুর্দান্ত পারফর্ম করেই তিনি দলে ফিরেছেন। সেখানে বার্বাডোজ রয়্যালসের হয়ে ১৩ উইকেট নিয়েছেন। গত মাসে নেপালের বিপক্ষে দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচে মাত্র ১৫ রানে নিয়েছেন ৪ উইকেট। 

বাংলাদেশ সফরকে সামনে রেখে মোতি, কেসি কার্টি, শেরফানে রাদারফোর্ড, অগাস্টে ও জাঙ্গু উপমহাদেশের কন্ডিশনের সঙ্গে মানিতে নিতে চেন্নাই সুপার কিংসের একাডেমিতে প্রস্তুতি ক্যাম্পে যোগ দেবেন।

সিডব্লিউআই ক্রিকেট পরিচালক মাইলস বাসকোম্বে উপমহাদেশের কন্ডিশনে দীর্ঘমেয়াদী সাফল্য অর্জনে এই ধরনের প্রস্তুতির প্রশংসা করেছেন। বিশেষ করে আগামী বছর ভারত ও শ্রীলঙ্কায় অনুষ্ঠিতব্য টি-টোয়েন্টি বিশ্বকাপকে সামনে রেখে এই ধরনের প্রস্তুতি ক্যাম্প অত্যন্ত জরুরি বলে তিনি মন্তব্য করেছেন।

আগামী ১৮, ২১ ও ২৩ অক্টোবর ঢাকায় তিনটি ওয়ানডে ও ২৭, ২৯ ও ৩১ অক্টোবর চট্টগ্রামে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ অনুষ্ঠিত হবে। 

ওয়েস্ট ইন্ডিজ ওয়ানডে দল: শাই হোপ (অধিনায়ক), আকিম অগাস্টে, জেডিয়াহ ব্লেডস, কেসি কার্টি, রোস্টন চেজ, জাস্টিন গ্রিভস, আমির জাঙ্গু, শামার জোসেফ, ব্র্যান্ডন কিং, গুদাকেশ মোতি, খেরি পিয়েরে, শেরফানে রাদারফোর্ড, জেইডেন সিলেস, রোমারিও শেফার্ড

ওয়েস্ট ইন্ডিজ টি-টোয়েন্টি দল: শাই হোপ (অধিনায়ক), আলিক আথাঞ্জে, আকিম অগাস্টে, রোস্টন চেজ, জেসন হোল্ডার, আকিল হোসেইন, আমির জাঙ্গু, শামার জোসেফ, ব্র্যান্ডন কিং, গুদাকেশ মোতি, রোভমান পাওয়েল, শেরফানে রাদারফোর্ড, জেইডেন সিলেস, রোমারিও শেফার্ড, র‌্যামন সিমন্ডস।

বিনা খরচে বাংলাদেশি অষ্টম থেকে একাদশ শ্রেণিতে পড়ুয়া শিক্ষার…
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
জমি নিয়ে বিরোধে লাখ টাকার ফলজ গাছ কাটার অভিযোগ বিএনপি নেতার…
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
সারের দাবিতে বিক্ষোভের পর ‘গ্রেপ্তার আতঙ্কে’ কৃষকরা, নিরাপদ…
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন বিভাগে শিক্ষক নিয়ো…
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
চাঁপাইনবাবগঞ্জে ২৪ ঘন্টায় পদ্মার পানি স্থির, তবু পানিবন্দী …
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
ডাকসুর ‘শেষ’ কার্যনির্বাহী পরিষদের সভায় পরবর্তী নির্বাচনের …
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9