পেইনকিলার খেয়ে হলেও মাঠে নামতে মরিয়া লিটন দাস

২৫ সেপ্টেম্বর ২০২৫, ০৫:১৭ PM , আপডেট: ২৫ সেপ্টেম্বর ২০২৫, ০৫:১৮ PM
লিটন দাস

লিটন দাস © সংগৃহীত

এশিয়া কাপের ১৭তম আসরের অঘোষিত সেমিফাইনালে আজ রাতে ২২ গজে মুখোমুখি হচ্ছে বাংলাদেশ ও পাকিস্তান। ভারতের বিপক্ষে ম্যাচ হারের পর সমীকরণ এখন এমন যে, পাকিস্তানকে হারাতে পারলে ফাইনাল, হারলে বিদায়।

আজ বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশ সময় রাত সাড়ে আটটায় মাঠে গড়াবে এই ম্যাচ।

ভারতের বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচে পাঁজরের চোটের কারণে মাঠে নামতে পারেননি লিটন। এতে শঙ্কা দেখা দিয়েছিল আজকের ম্যাচ নিয়েও। তবে ইএসপিএন ক্রিকইনফো সূত্রে জানা গেছে, চোট কাটিয়ে তিনি ফিরতে পারেন আজকের একাদশে।

এদিকে বিশেষ সূত্রের বরাতে জানা গেছে, দেশের জন্য পাকিস্তানের বিপক্ষে পেইনকিলার খেয়ে হলেও মাঠে নামতে চান টাইগার অধিনায়ক। ভারতের বিপক্ষে হারের পর দলের পক্ষ থেকে জাকের আলী বলেছিলেন, ‘আমরা (পাকিস্তান) ম্যাচ শুরুর আগপর্যন্ত অপেক্ষা করব।’

এর আগে গত মঙ্গলবার অনুশীলনের সময় পাঁজরে চোট পান লিটন। শেষ পর্যন্ত ভারতের বিপক্ষে ম্যাচ থেকে ছিটকেও যান। তিনি না খেলায় ভারপ্রাপ্ত অধিনায়ক করা হয় জাকের আলীকে।

একদিনেরও কারো বন্ধুত্ব কামনা করি না— মধ্যরাতে রহস্যময় পোস্ট…
  • ১২ নভেম্বর ২০২৬
স্কুল থেকে ফেরার পথে শিক্ষিকাকে অটোরিকশায় তুলে মারধর, লুট স…
  • ১২ নভেম্বর ২০২৬
চতুর্থ শ্রেণির ছাত্রীকে ধর্ষণের অভিযোগে শিক্ষক আটক
  • ১২ নভেম্বর ২০২৬
আওয়ামী লীগের কাছে তথ্য ফাঁস, এসপির দুই মোবাইল ফোন জব্দ
  • ১২ নভেম্বর ২০২৬
আজ বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায় 
  • ১২ নভেম্বর ২০২৬
বোমা হামলার হুমকিতে ৩ শতাধিক স্কুল খালি করল ইতালি
  • ১২ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950