ফিল্ডিংয়ে বাংলাদেশ, একাদশে নেই লিটন

২৪ সেপ্টেম্বর ২০২৫, ০৮:০৭ PM , আপডেট: ২৪ সেপ্টেম্বর ২০২৫, ০৮:২২ PM
লিটন দাস

লিটন দাস © সংগৃহীত

অবশেষে শঙ্কাই সত্যি হলো। ইনজুরিতে ভারতের বিপক্ষে সুপার ফোরের গুরুত্বপূর্ণ ম্যাচ থেকে ছিটকে গেলেন লিটন দাস। তার পরিবর্তে এই ম্যাচে ভারপ্রাপ্ত অধিনায়কের দায়িত্ব সামলাবেন জাকের আলি অনিক।

ভারতের বিপক্ষে পরীক্ষায় টস জিতে বোলিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন জাকের। দুবাই ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে বাংলাদেশ সময় রাত সাড়ে ৮টায় শুরু হবে ম্যাচটি।

আগের ম্যাচ থেকে আজ ৪টি পরিবর্তন এনেছে বাংলাদেশ। লিটনের জায়গায় ওপেনার পারভেজ হোসেন ইমন একাদশে ঢুকেছেন। তানজিম হাসান, মোহাম্মদ সাইফউদ্দিন আর রিশাদ হোসেনও দলে ফিরেছেন। তাদের জায়গা করে দিতে শরীফুল ইসলাম, তাসকিন আহমেদ ও মেহেদী হাসান বাদ পড়েছেন।

অন্যদিকে একাদশে কোনো পরিবর্তন আনেনি ভারত। পাকিস্তানের বিপক্ষে খেলা দলটিই আজ আবার মাঠে নামছে।

বাংলাদেশ একাদশ: তানজিদ তামিম, সাইফ হাসান, পারভেজ ইমন, তাওহীদ হৃদয়, শামীম হোসেন পাটোয়ারী, জাকের আলী অনিক, মোহাম্মদ সাইফউদ্দিন, রিশাদ হোসেন, তানজিম সাকিব, নাসুম আহমেদ, মোস্তাফিজুর রহমান।

ভারত একাদশ: অভিষেক শর্মা, শুভমান গিল, তিলক বার্মা, সূর্যকুমার যাদব (অধিনায়ক), সাঞ্জু স্যামসন, শিবম দুবে, হার্দিক পান্ডিয়া, অক্ষর প্যাটেল, কুলদীপ যাদব, জাসপ্রিত বুমরাহ ও বরুণ চক্রবর্তী।

সমকামিতার বিরুদ্ধে ঢাবিতে ছাত্রদল নেতা মাছুম বিল্লাহর নেতৃত…
  • ০৩ আগস্ট ২০২৬
জবির আবাসন প্রকল্পে পরিবর্তন; ১৭০০ সিট বদলে এখন ৬০০
  • ০৩ আগস্ট ২০২৬
জুলাই অভ্যুত্থান দিবস উপলক্ষে প্রেসক্লাব পাবনার বৃক্ষরোপণ ও…
  • ০৩ আগস্ট ২০২৬
অবৈধ অনুপ্রবেশের চেষ্টাকালে বিজিবির হাতে নাইজেরিয়ার নাগরিক …
  • ০৩ আগস্ট ২০২৬
কমিউনিটি ব্যাংক বাংলাদেশ পিএলসির এমডি হিসেবে যোগ দিলেন মোহা…
  • ০৩ আগস্ট ২০২৬
নারী নির্যাতন মামলায় অভিযুক্ত ববি শিক্ষক শফিকুল ইসলাম সাময়ি…
  • ০৩ আগস্ট ২০২৬