বিসিবি নির্বাচন নিয়ে যা বললেন ক্রীড়া উপদেষ্টা

০৮ সেপ্টেম্বর ২০২৫, ০৭:৩৩ PM
আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া

আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া © সংগৃহীত

আগামী অক্টোবরের প্রথম সপ্তাহে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) বোর্ড অব ডিরেক্টর্সের নির্বাচন অনুষ্ঠিত হবে। আসন্ন এই নির্বাচন পরিচালনার জন্য এরই মধ্যে নির্বাচন কমিশন গঠন করেছে দেশের ক্রিকেটের নিয়ন্তা সংস্থাটি।

মূলত রাজনৈতিক পট-পরিবর্তনের পর এবারের বিসিবি নির্বাচন ভিন্ন আবহ পেয়েছে। বর্তমান বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল, সদ্য সাবেক সভাপতি ফারুক আহমেদসহ সভাপতি হিসেবে আলোচনায় আছেন সাবেক অধিনায়ক তামিম ইকবাল। এছাড়া পরিচালনা পর্ষদেও নতুন কিছু মুখ আসার সম্ভাবনা থাকছে।

এদিকে সোমবার (৮ সেপ্টেম্বর) গণমাধ্যমের মুখোমুখি হয়ে যথাসময়ে বিসিবির নির্বাচন আয়োজনের কথা জানান যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। তার ভাষ্যমতে, ‘আমরা নিদিষ্ট সময়ের মধ্যে বিসিবি নির্বাচন আয়োজন করতে চাই। বিসিবি একটি স্বতন্ত্র সংস্থা, এক্ষেত্রে তারাই সিদ্ধান্ত নেবে।’

তিনি আরও বলেন, ‘যথাসময়ে বিসিবির নির্বাচন আয়োজনে সরকারের পক্ষ থেকে আমাদের সর্বোচ্চ সহযোগিতা থাকবে। নানা ধরনের গুঞ্জন শোনা যায়, এক্ষেত্রে আমাদের পক্ষ থেকে চেষ্টা থাকবে ঠিকঠাক নির্বাচন আয়োজন করার।’

বিসিবির সংবিধানের ১৫.১ অনুচ্ছেদ অনুযায়ী, কার্যনির্বাহী কমিটির মেয়াদ তার প্রথম সভা থেকে চার বছর। সর্বশেষ বিসিবির নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল ২০২১ সালের ৬ অক্টোবর। সংবিধান অনুযায়ী, বর্তমান কার্যনির্বাহী কমিটিকে ২০২৫ সালের ৭ অক্টোবরের মধ্যে পরবর্তী নির্বাচন সম্পন্ন করতে হবে।

বিসিবির গঠনতন্ত্র অনুযায়ী, তিনটি ক্যাটাগরিতে পরিচালক নির্বাচিত হন। ঢাকাভিত্তিক ক্লাবের ৭৬ জন কাউন্সিলরের ভোটে ১২ জন, আঞ্চলিক ও জেলা প্রতিনিধিদের ভোটে ১০ জন এবং অন্যান্য প্রতিনিধি কোটায় ১ জন পরিচালক নির্বাচিত হন। এছাড়া জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি) মনোনীত করেন ২ জন পরিচালক। এরপর এই ২৫ জন পরিচালক ভোট দিয়ে সভাপতি নির্বাচন করেন।

ফেসবুকে বিরূপ মন্তব্যের অভিযোগে বরখাস্ত হলেন শ্রম মন্ত্রণাল…
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
বিসিএস ভাইভায় অংশ নেয়া হল না ঢাবি ছাত্রী মিশার, সড়কে গেল প্…
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
বহিরাগত সম্পূর্ণ নিষিদ্ধসহ ইবি ছাত্রশক্তির ৫ দফা দাবি
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
অনুমতি ছাড়া স্বাক্ষর ব্যবহারের অভিযোগ: শিক্ষক ফোরামের নামে …
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
নোবিপ্রবিতে অনলাইন পেমেন্ট ব্যবস্থা চালুর দাবি ছাত্রদলের
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
মাননীয় স্পিকার, আমার একটা মাত্র বউ: আইনমন্ত্রী
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9