চমক রেখে এশিয়া কাপের দল ঘোষণা, ফিরলেন নুরুল হাসান সোহান

২২ আগস্ট ২০২৫, ০৯:১৯ PM , আপডেট: ২৩ আগস্ট ২০২৫, ১১:৫৮ AM
দীর্ঘদিন পর দলে ফিরলেন নুরুল হাসান সোহান

দীর্ঘদিন পর দলে ফিরলেন নুরুল হাসান সোহান © সংগৃহীত

এশিয়া কাপ এবং নেদারল্যান্ডস সিরিজকে সামনে রেখে লিটন দাসকে অধিনায়ক করে ১৬ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। দলে ডাক পেয়েছেন নুরুল হাসান সোহান, সাইফ হাসান ও নাসুম আহমেদ। জায়গা হয়নি নাইম শেখের। স্টান্ডবাই হিসেবে আছেন সৌম্য সরকার, মেহেদী হাসান মিরাজ, তানভীর ইসলাম ও হাসান মাহমুদ।

প্রায় তিন বছর পর টি-টোয়েন্টি দলে ফিরেছেন সোহান। ৩১ বছর বয়সী উইকেটরক্ষক এই ব্যাটার সবশেষ এই ফরম্যাটে খেলেছেন ২০২২ সালের নভেম্বরে অস্ট্রেলিয়ার মাটিতে টি-টোয়েন্টি বিশ্বকাপে।

সাইফ হাসানও বলতে গেলে প্রায় সাড়ে তিন বছর পর জাতীয় দলে এসেছেন। এর আগে ২০২৩ সালের অক্টোবরে হাংজুতে জাতীয় দলের ব্যানারে এশিয়ান গেমসে খেললেও সেটি আদতে ছিল ‘এ’ দল।

৯ সেপ্টেম্বর সংযুক্ত আরব আমিরাতে এশিয়া কাপের আসর শুরু হবে। তার ৩০ আগস্ট থেকে সিলেটে নেদারল্যান্ডসের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ আছে বাংলাদেশের।

বাংলাদেশ স্কোয়াড
লিটন দাস (অধিনায়ক), তানজিদ হাসান তামিম, পারভেজ হোসেন ইমন, সাইফ হাসান, তাওহিদ হৃদয়, জাকের আলী অনিক, শামীম হোসেন পাটোয়ারী, কাজী নুরুল হাসান সোহান, শেখ মেহেদী হাসান, রিশাদ হোসেন, নাসুম আহমেদ, মোস্তাফিজুর রহমান, তানজিম হাসান সাকিব, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম, মোহাম্মদ সাইফউদ্দিন।

স্টান্ডবাই (এশিয়া কাপের জন্য): সৌম্য সরকার, মেহেদী হাসান মিরাজ, তানভীর ইসলাম এবং হাসান মাহমুদ।

ট্যাগ: ক্রিকেট
সংসদে বিরোধী দলের সদস্যরা স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে পরিকল্পি…
  • ১২ নভেম্বর ২০২৬
যশোরে দুই আদালতে ককটেল বিস্ফোরণ
  • ১২ নভেম্বর ২০২৬
৬ মাসের বেতন, ম্যাকবুক, ব্যবসা করতে চাইলে আরও ১০ হাজার ডলার…
  • ১২ নভেম্বর ২০২৬
কক্সবাজারে আবাসিক হোটেলে ফের আগুন
  • ১২ নভেম্বর ২০২৬
জাতীয়করণের সম্ভাব্যতা যাচাইয়ে আরও ৪ প্রতিষ্ঠান পরিদর্শনের ন…
  • ১২ নভেম্বর ২০২৬
প্রধানমন্ত্রীর নাম-ছবি দিয়ে খোলা ১৩৭টি ভুয়া ফেসবুক অ্যাকাউন…
  • ১২ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950