বাংলাদেশ-আফগানিস্তানের সিরিজ অক্টোবরে, জানা গেল সময়সূচি

১৬ আগস্ট ২০২৫, ০৫:৪৯ PM , আপডেট: ১৬ আগস্ট ২০২৫, ০৯:২০ PM
বাংলাদেশ-আফগানিস্তান সিরিজের সময়সূচি জানা গেল

বাংলাদেশ-আফগানিস্তান সিরিজের সময়সূচি জানা গেল © সংগৃহীত

আসছে অক্টোবরে আফগানিস্তানের বিপক্ষে সংযুক্ত আরব আমিরাতে সাদা বলের সিরিজ খেলবে বাংলাদেশ। ৩টি টি-টোয়েন্টি ও সমান ম্যাচের একটি ওয়ানডে সিরিজের সূচিও আজ আনুষ্ঠানিকভাবে প্রকাশ করেছে আফগানিস্তান ক্রিকেট বোর্ড (এসিবি)।

সিরিজটি হওয়ার কথা আগেই শোনা গিয়েছিল, এসিবির এই সিরিজের সূচি প্রকাশের অর্থই সিরিজটি হচ্ছে। তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের প্রথমটি হবে ২ অক্টোবর। ৪ ও ৬ অক্টোবর হবে পরের দুটি টি-টোয়েন্টি।

টি-টোয়েন্টি সিরিজ শেষে দুই দিনের বিরতি দিয়ে বাংলাদেশ-আফগানিস্তান খেলবে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ। ৯ অক্টোবর শুরু হওয়া সিরিজের পরের দুটি ওয়ানডে হবে ১১ ও ১৪ অক্টোবর।

টি-টোয়েন্টি ও ওয়ানডে—দুটি সিরিজের সব ম্যাচই হবে সংযুক্ত আরব আমিরাতে। এই সিরিজের আগে আরব আমিরাতেই টি-টোয়েন্টি সংস্করণের এশিয়া কাপ খেলবে বাংলাদেশ। ৯ অক্টোবর শুরু হতে যাওয়া এই এশিয়া কাপের সুপার ফোরে বাংলাদেশ উঠলে আফগানিস্তান সিরিজের আগে আর দেশে ফিরবে বাংলাদেশ। এশিয়া কাপের গ্রুপ ‘বি’তে আফগানিস্তানের সঙ্গে খেলবে বাংলাদেশ।

গতকাল সিরিজের সূচি প্রকাশ করে যে বিজ্ঞপ্তি দিয়েছে এসিবি, সেখানে বোর্ডের প্রধান নির্বাহী নাসিব খান বলেন, ‘বাংলাদেশকে এই প্রতীক্ষিত সিরিজে আতিথ্য দিতে পেরে আমরা গর্বিত। এই সফর আমাদের অংশীদারত্বের দৃঢ়তা ও নিরপেক্ষ ভেন্যুতে বিশ্বমানের ক্রিকেট আয়োজনের প্রতিশ্রুতি তুলে ধরে। উত্তেজনাপূর্ণ ম্যাচ এবং তীব্র প্রতিদ্বন্দ্বিতা এই সিরিজে দেখতে পাবেন সমর্থকেরা।’

সিরিজের সূচি

তারিখ ম্যাচ

২ অক্টোবর ১ম টি-টোয়েন্টি

৪ অক্টোবর ২য় টি-টোয়েন্টি

৬ অক্টোবর ৩য় টি-টোয়েন্টি

৯ অক্টোবর ১ম ওয়ানডে

১১ অক্টোবর ২য় ওয়ানডে

১৪ অক্টোবর ৩য় ওয়ানডে

ট্যাগ: ক্রিকেট
সেকেন্ড ইলেভেনের ক্রিকেটারদের আবাসন সমস্যা নিয়ে যা বলছে বিস…
  • ০৭ অক্টোবর ২০২৬
ধর্ম উপদেষ্টা ও বায়তুল মোকারমের খতিব হওয়ার প্রস্তাব পেয়েছিল…
  • ০৭ অক্টোবর ২০২৬
‘সিনিয়র না হইলে এখন পিডাইতাম’— ফেসবুক পোস্টের জেরে সিনিয়র-…
  • ০৭ অক্টোবর ২০২৬
আগে জানতাম জেলায় জেলায় বিশ্ববিদ্যালয়, এখন শুনি উপজেলায় উপজে…
  • ০৭ অক্টোবর ২০২৬
জাবি থেকে শিক্ষা ক্যাডারে সুপারিশপ্রাপ্ত হলেন ৩৮ জন 
  • ০৭ অক্টোবর ২০২৬
সিঙ্গার বাংলাদেশে মাসিক ভাতাসহ ইন্টার্নশিপের সুযোগ, আবেদন ২…
  • ০৭ অক্টোবর ২০২৬