যুক্তরাষ্ট্রের মাইনর লিগ ক্রিকেটে নাম লেখালেন সাকিব

১৬ আগস্ট ২০২৫, ০৪:০২ PM , আপডেট: ১৬ আগস্ট ২০২৫, ০৯:২০ PM
সাকিব আল হাসান

সাকিব আল হাসান © ফাইল ফটো

দীর্ঘদিন ধরে জাতীয় দলের বাইরে সাকিব আল হাসান। তবে ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে নিয়মিত খেলছেন তিনি। বর্তমানে ক্যারিবীয় প্রিমিয়ার লিগে অ্যান্টিগুয়া অ্যান্ড বারবুডা ফ্যালকনস দলের হয়ে খেলছেন এ অলরাউন্ডার। এবার যুক্তরাষ্ট্রের মাইনর লিগ ক্রিকেটে নাম লিখিয়েছেন সাবেক টাইগার অধিনায়ক। আসন্ন মৌসুমে আটলান্টা ফায়ার দলের হয়ে খেলবেন সাকিব।

আন্তর্জাতিক ওয়াইল্ডকার্ড ক্রিকেটার হিসেবে সাকিবকে দলে ভিড়িয়েছে আটলান্টা ফায়ার। আগামী ২৮ আগস্ট থেকে শুরু হয়ে ২ অক্টোবর পর্যন্ত চলবে এই টুর্নামেন্ট। বিষয়টি নিশ্চিত করে নিজেদের ফেসবুক পেজে আটলান্টা ফায়ার লিখেছে, ‘আমরা রোমাঞ্চের সঙ্গে ঘোষণা করছি, বিশ্বের অন্যতম সেরা অলরাউন্ডার সাকিব আল হাসান ২০২৫ মাইনর লিগের মৌসুমে আন্তর্জাতিক ওয়াইল্ড কার্ড হিসেবে আটলান্টা ফায়ার ক্রিকেট দলে যোগ দেবেন।’

পোস্টে সাকিবের বেশ প্রশংসা করেছে আটালান্টা। ফ্র্যাঞ্চাইজিটি আরও লিখেছে, ‘ব্যাটে-বলে একজন গেম চেঞ্জার সাকিবের অতুলনীয় অভিজ্ঞতা, দক্ষতা আর তারকাখ্যাতি দলে যুক্ত হবে। আটলান্টায় তার জাদু দেখতে তৈরি থাকুন।’

উল্লেখ্য, যুক্তরাষ্ট্রের মাইনর লিগ ক্রিকেট একটি পেশাদার টি-টোয়েন্টি প্রতিযোগিতা। ২০২১ সালে এই টুর্নামেন্ট চালু হয়। এটি মূলত দেশটির মূল ক্রিকেট টুর্নামেন্ট তথা মেজর লিগ ক্রিকেটের ‘ফিডার লিগ’ হিসেবে কাজ করে।

সেকেন্ড ইলেভেনের ক্রিকেটারদের আবাসন সমস্যা নিয়ে যা বলছে বিস…
  • ০৭ অক্টোবর ২০২৬
ধর্ম উপদেষ্টা ও বায়তুল মোকারমের খতিব হওয়ার প্রস্তাব পেয়েছিল…
  • ০৭ অক্টোবর ২০২৬
‘সিনিয়র না হইলে এখন পিডাইতাম’— ফেসবুক পোস্টের জেরে সিনিয়র-…
  • ০৭ অক্টোবর ২০২৬
আগে জানতাম জেলায় জেলায় বিশ্ববিদ্যালয়, এখন শুনি উপজেলায় উপজে…
  • ০৭ অক্টোবর ২০২৬
জাবি থেকে শিক্ষা ক্যাডারে সুপারিশপ্রাপ্ত হলেন ৩৮ জন 
  • ০৭ অক্টোবর ২০২৬
সিঙ্গার বাংলাদেশে মাসিক ভাতাসহ ইন্টার্নশিপের সুযোগ, আবেদন ২…
  • ০৭ অক্টোবর ২০২৬