লন্ডনের রাস্তায় সাকিব-রোহিতের আকস্মিক সাক্ষাৎ, ছবি ভাইরাল

০৯ আগস্ট ২০২৫, ০৬:০৯ PM , আপডেট: ১২ আগস্ট ২০২৫, ০৪:৩৭ PM
সাকিব আল হাসান ও রোহিত শর্মা

সাকিব আল হাসান ও রোহিত শর্মা © সংগৃহীত ছবি

লন্ডনের রাস্তায় হঠাৎ মুখোমুখি হলেন বাংলাদেশের ক্রিকেট তারকা সাকিব আল হাসান ও ভারতের সাবেক অধিনায়ক রোহিত শর্মা। শনিবার (৯ আগস্ট) এই দুই ক্রিকেটারের একটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে।

ছবিটি প্রথম পোস্ট করেন আহবাব আহমেদ শিকদার নামে লন্ডনপ্রবাসী এক ব্যক্তি, যার ফেসবুক আইডি ভেরিফায়েড। তিনি ছবির ক্যাপশনে লেখেন, ‘লিজেন্ডারি ক্যাচ আপ, সাকিব আল হাসান এবং রোহিত শর্মা’।

এর আগে একই প্রোফাইলে সাকিবের আরেকটি ছবি শেয়ার করা হয়, যেখানে দেখা যায়, লন্ডনের গণপরিবহণে বসে আছেন তিনি। পোস্টদাতা আহবাব শিকদার জানান, ছবিগুলো লন্ডনেই তুলেছেন তিনি।

উল্লেখ্য, গত বছরের ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের আগে থেকেই যুক্তরাষ্ট্রে অবস্থান করছিলেন সাকিব। তার বিরুদ্ধে দেশে হত্যা মামলা ও আর্থিক কেলেঙ্কারিসহ একাধিক অভিযোগে তদন্ত চলছে।

পে-স্কেল শিক্ষকদের দরকার, দাবি অ্যাড্রেস করার দায়িত্ব আমার:…
  • ২৭ অক্টোবর ২০২৬
এবারই আরও ২৫ শতাংশ উৎসব ভাতা বাড়ানোর প্রস্তাব করেছিলাম: শিক…
  • ২৭ অক্টোবর ২০২৬
শিক্ষকরা বেতনও নেবে সরকারের বিরুদ্ধে কটূক্তিও করতেই থাকবে—ই…
  • ২৭ অক্টোবর ২০২৬
যে চার নির্বাচন ১০ দিনের মধ্যে নাড়িয়ে দিতে পারে পুরো বিশ্বকে
  • ২৭ অক্টোবর ২০২৬
ঢাবি সমাবর্তনে অতিরিক্ত ফি, আন্দোলনের হুঁশিয়ারি ডাকসুর মুসা…
  • ২৭ অক্টোবর ২০২৬
বাংলাদেশ মেডিকেল কলেজে কর্মকর্তা-কর্মচারী নিয়োগে বিজ্ঞপ্তি …
  • ২৭ অক্টোবর ২০২৬