বাংলাদেশ-পাকিস্তান সিরিজ দেখা যাবে ৩০০ টাকায়, টিকিট কাটবেন যেভাবে

১৮ জুলাই ২০২৫, ০৪:৩৮ PM , আপডেট: ১৯ জুলাই ২০২৫, ০৭:৩৫ AM
রবিবার (২০ জুলাই) শুরু হচ্ছে বাংলাদেশ-পাকিস্তান তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ

রবিবার (২০ জুলাই) শুরু হচ্ছে বাংলাদেশ-পাকিস্তান তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ © ফাইল ফটো

শ্রীলঙ্কার মাটিতে ঐতিহাসিক সিরিজ জয়ের পর ফুরফুরে মেজাজে দেশে ফিরেছে বাংলাদেশ ক্রিকেট দল। তবে দেশে ফিরলেও বিশ্রামের সুযোগ মিলছে না লিটন দাস, তানজিদ হাসান তামিমদের। সামনে অপেক্ষায় আরও একটি কঠিন পরীক্ষা। রবিবার (২০ জুলাই) মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে শুরু হচ্ছে বাংলাদেশ-পাকিস্তান তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ।

শ্রীলঙ্কায় ঐতিহাসিক টি-টোয়েন্টি সিরিজ জয়ের পর সেটার পুনরাবৃত্তি লিটন,তানজিদ তামিম, শামীম পাটোয়ারীরা করতে পারেন কিনা, সেটা দেখতে ভক্ত-সমর্থকেরা অধীর আগ্রহে অপেক্ষা করছেন। দর্শকেরা যাতে টিকিট কেটে সুষ্ঠুভাবে ম্যাচ উপভোগ করতে পারেন, সেটার ব্যবস্থা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। অনলাইনে www.gobcbticket.com.bd ওয়েবসাইট থেকে টিকিট কেনা যাবে বলে বিসিবি জানিয়েছে। কোনো দর্শক একটি জাতীয় পরিচয়পত্র (আইডি) ব্যবহার করে এক ম্যাচে সর্বোচ্চ চারটি টিকিট কেনার সুযোগ পাবেন। সশরীরে উপস্থিত থেকে তো টিকিট কাটা যাবেই। এমনকি ই-টিকিটেরও ব্যবস্থা রয়েছে। প্রাথমিকভাবে অনলাইনে বিক্রি করা হবে টিকিট। আর ম্যাচের দিন স্টেডিয়ামে অবিক্রীত টিকিট বিক্রির জন্য বিশেষ বুথের ব্যবস্থা থাকছে।

গ্যালারির অবস্থান অনুযায়ী টিকিটের দাম সর্বনিম্ন ৩০০ টাকা থেকে শুরু করে সর্বোচ্চ ৩৫০০ টাকা পর্যন্ত নির্ধারণ করা হয়েছে। অনলাইনের পাশাপাশি নির্দিষ্ট ব্যাংকের মাধ্যমেও কেনা যাবে টি-টোয়েন্টি সিরিজের টিকিট। এরই মধ্যে বিসিবির সঙ্গে টিকিটিং পার্টনার হিসেবে ৩ কোটি টাকায় তিন বছরের জন্য চুক্তি করেছে মধুমতি ব্যাংক।

উল্লেখ্য, আগামী ২০, ২২ ও ২৪ জুলাই ৩ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে মাঠে নামবে বাংলাদেশ-পাকিস্তান। আসন্ন এই সিরিজের সবগুলো ম্যাচই শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে।

বাংলাদেশ-পাকিস্তান সিরিজের টিকিটের মূল্য

ইস্টার্ন গ্যালারি: ৩০০ টাকা
শহীদ আবু সাঈদ স্ট্যান্ড: ৪০০ টাকা
নর্দার্ন গ্যালারি: ৪০০ টাকা
ক্লাব হাউস (সাউথ-শহীদ মুশতাক স্ট্যান্ড, আপার ও লোয়ার): ৮০০ টাকা
ক্লাব হাউস (নর্থ-শহীদ জুয়েল স্ট্যান্ড): ৮০০ টাকা
ইন্টারন্যাশনাল গ্যালারি (নর্থ-মিডিয়া ব্লক): ১৫০০ টাকা
ইন্টারন্যাশনাল গ্যালারি (সাউথ-কর্পোরেট ব্লক): ১৫০০ টাকা
গ্র্যান্ড স্ট্যান্ড (লোয়ার ও আপার টিয়ার): ২৫০০ টাকা
ইন্টারন্যাশনাল লাউঞ্জ (সাউথ-কর্পোরেট ব্লক): ৩৫০০ টাকা

 

ট্যাগ: ক্রিকেট
চলতি বছর সব শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা মিড ডে মিল পাবে…
  • ০৪ জুন ২০২৬
প্রাথমিক শিক্ষা যতক্ষণ সবলভাবে দাঁড়িয়ে আছে, ততক্ষণ সবল বা…
  • ০৪ জুন ২০২৬
ঈদযাত্রায় সড়কে প্রাণ গেছে ২৮১ জনের, বেশি মোটরসাইকেলে
  • ০৪ জুন ২০২৬
মায়ের সঙ্গে অভিমান করে স্কুলছাত্রীর আত্মহত্যা
  • ০৪ জুন ২০২৬
মাদ্রাসার সংশোধিত বদলি নীতিমালা প্রকাশ, দেখুন এখানে
  • ০৪ জুন ২০২৬
বিশ্বকাপের প্রথম ম্যাচে ব্রাজিল জিতবে না হারবে জানিয়ে দিল হ…
  • ০৪ জুন ২০২৬