উড়ন্ত সূচনা বাংলাদেশের যুবাদের, দক্ষিণ আফ্রিকায় দারুণ জয়

১৭ জুলাই ২০২৫, ১০:২৪ PM , আপডেট: ১৯ জুলাই ২০২৫, ০৭:৩৫ AM
প্রথম ওয়ানডেতেও দক্ষিণ আফ্রিকা অনূর্ধ্ব-১৯ দলকে নাকাল করলো বাংলাদেশ যুবদল

প্রথম ওয়ানডেতেও দক্ষিণ আফ্রিকা অনূর্ধ্ব-১৯ দলকে নাকাল করলো বাংলাদেশ যুবদল © সংগৃহীত

প্রস্তুতি ম্যাচেও বিশাল জয় পেয়েছিল। সেই ধারাবাহিকতা ধরে রেখে এবার প্রথম ওয়ানডেতেও দক্ষিণ আফ্রিকা অনূর্ধ্ব-১৯ দলকে নাকাল করলো বাংলাদেশ যুবদল।

বেনোনিতে সিরিজের প্রথম ওয়ানডেতে দক্ষিণ আফ্রিকাকে ১৩০ রানের বিশাল ব্যবধানে হারিয়েছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। এই জয়ে তিন ম্যাচ সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেছে যুবারা।

উইলোমোরপার্কে টস হেরে ব্যাট করতে নেমে ৬ উইকেটে ২৮৫ রানের চ্যালেঞ্জিং পুঁজি দাঁড় করায় বাংলাদেশ। ওপেনার জাওয়াদ আবরার ৬১ বলে ৯ চার আর ২ ছক্কায় খেলেন ৭০ রানের মারকুটে ইনিংস।

হাফসেঞ্চুরি করেছেন মিডলঅর্ডারের রিজান হোসেন আর উইকেটরক্ষক মোহাম্মদ আবদুল্লাহও। রিজান ৫৫ বলে ৬৩ আর আবদুল্লাহ ৭৬ বলে খেলেন ৬৩ রানের ইনিংস। এছাড়া অধিনায়ক আজিজুল হাকিম তামিমের ব্যাট থেকে আসে ২৬ রান।

জবাবে টাইগার যুবাদের তেপে ৩২.১ ওভারে ১৫৫ রানেই গুটিয়ে যায় দক্ষিণ আফ্রিকার ইনিংস। ওপেনার এবং অধিনায়ক মোহাম্মদ বুলবুলিয়া করেন ৭২ রান। বাকিরা কেউ ত্রিশের ঘরও ছুঁতে পারেননি।

যুবা পেসার ইকবাল হোসেন ইমন ২৬ রান দিয়ে নেন ৩টি উইকেট। একটি করে উইকেট শিকার আজিজুল হাকিম, রিজান হোসেন আর দেবাশীষ দেবার।

লন্ডন ডিজাইন ফেস্টিভ্যালে বাংলাদেশের হাওরকে তুলে ধরছে শাবিপ…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
এরিয়া ইনচার্জ নিয়োগ দেবে আকিজ টোব্যাকো, আবেদন অভিজ্ঞতা ছাড়…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
আনোয়ারা ফ্ল্যাট থেকে নারীর মরদেহ উদ্ধার
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
মাসের মধ্যে সর্বনিম্ন দামে সোনা, ভরি কত টাকা?
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
মেধায় সিট বণ্টনসহ ৮ দাবিতে ইবি ছাত্রশিবিরের সংবাদ সম্মেলন
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
১১০ কোটি টাকার দুর্নীতি করলেও দুদক আমার বিরুদ্ধে কিছু করতো…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9