বিসিবি সভাপতির উপদেষ্টার দায়িত্ব পালনে ইচ্ছুক নই: সামি

০১ জুলাই ২০২৫, ০৯:৫৬ AM , আপডেট: ০২ জুলাই ২০২৫, ০৬:৩৭ PM
বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুলের সঙ্গে সৈয়দ আবিদ হোসেন সামি

বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুলের সঙ্গে সৈয়দ আবিদ হোসেন সামি © সংগৃহীত

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি আমিনুল ইসলাম বুলবুলের প্রেসিডেন্টস এডভাইজার কমিটিতে দায়িত্ব পালনে ইচ্ছুক নন বলে জানিয়েছেন সৈয়দ আবিদ হোসেন সামি। মঙ্গলবার (১ জুলাই) ফেসবুকে তিনি এক স্ট্যাটাসে এ তথ্য জানিয়েছেন। সামি দীর্ঘদিন ধরে ক্রীড়া সাংবাদিক হিসেবে কাজ করার পাশাপাশি ক্রীড়া বিশ্লেষক হিসেবেও দায়িত্ব পালন করেছেন।

সৈয়দ আবিদ হোসেন সামি লিখেছেন, সম্মানিত বিসিবি সভাপতির উপদেষ্টা হিসেবে আমি দায়িত্ব পালন করতে ইচ্ছুক নই। যেদিন আমার ব্যাপারে প্রেস রিলিজ হয়, সেদিন থেকেই একটা মহল আমার রেপুটেশন খারাপ করার ব্যাপারে সক্রিয়৷ কেন, কি কারণে তা আমার জানা নেই।  প্রথমত, আমি নিজে উদ্যোগী হয়ে এ জায়গায় আসিনি। সম্মানিত প্রেসিডেন্ট আমাকে চেয়েছেন এ কারণে আমি গেছি। 

তিনি বলেন, প্রথমদিনই বলা হয়েছে, এ দায়িত্বটা ভলান্টিয়ারি অর্থাৎ কোনও সম্মানি বা পারিশ্রমিক নেই এবং প্রেসিডেন্ট শুধু যে সব বিষয়ে আমার সাজেশন চাইবেন, আমি সেসব বিষয়ে সাজেশন দিতে পারব ৷ আমি যেদিন প্রথম যাই সেদিন একটি মিটিং চলছিল অনুর্ধ্ব-১২ ক্রিকেট কার্নিভাল নিয়ে, যা প্রেসিডেন্ট ক্রিকেট ডিসেন্ট্রালাইজেশনের প্রথম পদক্ষেপ হিসেবে নিয়েছিলেন। সেই মিটিং এ বিসিবির বিভিন্ন ডিপার্টমেন্টের ইনচার্জরা ছিলেন, ইভেন্ট ম্যানেজমেন্ট প্রতিষ্ঠানের প্রতিনিধি ছিলেন।

‘আমি সেখানে ইনপুট দিলাম পেসার হান্ট কম্পিটিশন, প্যারেন্টাল কোচিং গাইডলাইন এবং বাচ্চাদের বাংলাদেশের টেস্ট মুহুর্তের চিত্রাংকন প্রতিযোগিতার ব্যাপারে, যা সবাই তখন প্রশংসাও করেছিলেন। পেসার হান্টটা কাজেও লেগে গেছে, ১৩৪ কিমি এর বোলার পাওয়া গেছে সিলেট-চট্টগ্রামে।’ যোগ করেন তিনি। 

গত ২২ তারিখ থেকে ২৮ তারিখ পর্যন্ত আমি দেশের চারটা বিভাগে গেছি, তিনটাতে প্রেসিডেন্টের সাথে গিয়েছি, চট্টগ্রামে নান্নু ভাই- বাশার ভাই এর সাথে গিয়েছি৷ প্রতিটা বিভাগে বিভাগীয় কমিশনারদের সাথে ডিসেন্ট্রালাইজেশন নিয়ে বৈঠক, অবকাঠামোর সমস্যা পরিদর্শন, স্থানীয় খেলোয়াড়-নারী ক্রিকেটার, গ্রাউন্ডসম্যান, জেলা লিগ না হওয়ার কারণ- ইত্যাদি কাগজে কলমে নোট করে সেই অনুযায়ী প্রতিদিন প্রেসিডেন্টসহ স্ব স্ব ডিপার্টমেন্টকে ডে রিপোর্ট জমা দিয়েছি। 

যারা সেই বিভাগগুলোতে ছিলেন, তারা বলতে পারবেন আমার মধ্যে এফোর্টের কোন কমতি দেখেছেন কি না।  মাঝে ২৬ তারিখ বাদ দিয়ে ২৫ তারিখ ঢাকায় প্রোগ্রাম ছিল - ছয়দিনে চারটা বিভাগে ডিসেন্ট্রালাইজেশনের জন্য ডাটা সংগ্রহ ও কাগজ কলমের কাজ করেছি। এর মধ্যে একটা গোষ্ঠী প্রেসিডেন্টকে প্যানিক করা শুরু করলেন আমি কেন সেই বিভাগগুলোতে গিয়ে কন্টেন্ট করছি? এটা কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট।

তিনি বলেন, আমি কন্টেন্ট করছি মূল সমস্যা আরো স্বচ্ছভাবে মানুষের সামনে তুলে ধরতে। গত এতগুলো বছরে যেগুলো সমস্যা আইডেন্টিফাই করা যায়নি, সেগুলো সবার সামনে তুলে ধরলে সমস্যাটা কোথায় আমি জানি না বা আমার এখনো বুঝে আসেনি।  সেই সাথে বিসিবি যে এগুলোর সমাধানের উদ্যোগ নিতে চায় সেই ব্যাপারটাকেও সবার সামনে তুলে ধরাটা জরুরি বলে আমার মনে হয়েছে। 

রংপুরে আউটার মাঠে মেলা বসে মাঠকে গার্বেজ বানানো, আউটফিল্ডে সমস্যা,  রাজশাহী স্টেডিয়ামে কি সংস্কার প্রয়োজন, চট্টগ্রামে জেলা লিগ কেন হচ্ছে না- আমি যদি এই সমস্যা তুলে ধরি তাতে সমস্যা কোথায়? এতে তো আরো ভিজ্যুয়াল ডকুমেন্ট থাকে, স্বচ্ছতা থাকে।

সৈয়দ আবিদ হোসেন সামি বলেন, প্রথমত কন্টেন্ট তৈরি করা আমার প্রফেশন সেটা জেনেই কিন্তু আমাকে এখানে নেয়া হয়েছে। বিসিবির সাথে আমার কোন আর্থিক চুক্তি হয়নি, উপদেষ্টা পদের কোন বেতন নেই। আর আমার কন্টেন্টের জন্য যে ক্যামেরাম্যান যাচ্ছে তা অন্য সাধারণ মিডিয়ার মতই অনফিল্ড প্রতিষ্ঠান তাদের নিজের খরচে যাচ্ছে। আগের দিন ভেন্যুতে অনফিল্ডের ক্যামেরাম্যান এবং রিপোর্টার চলে যাচ্ছে।

তিনি বলেন, এই ব্যাপারটা নিয়ে প্রতিনিয়ত প্রেসিডেন্টকে প্যানিক করছে একটা মহল, যেটা প্রেসিডেন্টের মতো একজন দেশপ্রেমিক মানুষ  তার নিজের কাজ থেকে মনযোগ হারাচ্ছেন।সারাদিনের একটা সফল কার্যক্রম শেষে তার মুখ থেকে হাসি উড়ে যাচ্ছে৷ এবং সেটা শুধুমাত্র আমাকে নিয়ে একটা মহলের তৈরী করা কৃত্রিম সংকটকে কেন্দ্র করে। এরকম একজন এফিশিয়েন্ট প্রেসিডেন্টকে ডিস্ট্র‍্যাক্ট করা হচ্ছে বারবার।

এই মহলটা সামনের দিনগুলোতে আরো সমস্যা তৈরি করবে। আমার কাছের মানুষজন আমাকে নানাভাবে বোঝানোর চেষ্টা করেছেন, এটা তারা Out of jealousy করছেন। কিসের জেলাসি, কেন জেলাসি আমি জানি না। আমি এটুকু জানি, দেশের তৃণমূল পর্যায়ের ক্রিকেটার, কোচদের সাথে গত ১০ বছর সময় কাটিয়ে যে সমস্যাগুলো দেখেছিলাম সেগুলোকে লাঘব করার জন্য প্রেসিডেন্টকে অ্যাসিস্ট করার এই প্রস্তাবটা নিয়েছিলাম। সেই প্রেসিডেন্টই যদি কাজ করতে গিয়ে বাঁধাগ্রস্থ হন, আমার সেখানে থাকার কোন মানে হয় না।

আরও পড়ুন: সাকিব নেই রংপুর রাইডার্সে, রাজনীতি ও পরিস্থিতির কারণে ‘কঠিন সিদ্ধান্ত’

তিনি বলেন, বিসিবিতে যে কয়দিন গেছি, আমার পকেট থেকেই উবার ভাড়া গেছে৷ প্রতিটা বিভাগে ভলান্টিয়ারি কাজ করে শেষে আবার রাত ৮টায় যমুনা টিভিতে নিউজও পড়েছি।  এর মধ্যে বিসিবিতে ডে রিপোর্টও দিয়েছি। আবার পরদিন ভোরে অন্য বিভাগে যাওয়ার জন্য প্রস্তুত হয়েছি। আমি রাজনীতিবিদও না, আমি বড় ব্যাবসায়ীও না, কোন বড় ব্যাকআপও আমার নেই। ডার্টি পলিটিক্স ডিল করা আমার কাজ না, বা এটা ডিল করতেও আমি এখানে আসিনি৷ আমি যেটা পারি তা হল, আপনি আমাকে যে কাজ দেবেন, সেই কাজটা দিনে ১৭-১৮ ঘন্টা খেটে বেস্ট আউটপুটটা দেয়ার জন্য। 

এ কারণেই গত ১০ বছরে যমুনা টেলিভিশন থেকে আমার চাকরি যায়নি উল্লেখ করে তিনি বলেন, সব টিভি চ্যানেলই খেলার প্রি বা পোস্ট শো আমাকে নিয়েই করে। কারণ আমার রিসার্চ-হোমওয়ার্ক এবং এফোর্ট ভালো দেখেই তারা আমাকে নেন। আমি শুধু কাজটাই করতে পারি। তাই অন্যের কাজের ক্ষ'তির কারণ আমি হতে চাই না। আমি আমার ব্যাক্তিত্বের জায়গায় আপোষ করতে পারব না ভাই। আমার জীবনে ওইটাই সবথেকে বড় সম্পদ। 

‘এই ১০ দিনে ক্রিকেট বোর্ডের পরিচালক যাদের সাথেই কাজ করেছি, আমার জ্ঞানের পাল্লায় সেগুলোকে অর্জন হিসেবে নিচ্ছি। বুলবুল ভাই দেশের ক্রিকেটকে বদলে দেয়ার পথ শুরু করবেন, আমি থাকলে তিনি পদে পদে বাঁধাপ্রাপ্ত হবেন, বিতর্কিত হবেন। উনার কাজের স্পিরিট থাকবে না। একটা বাস্তবতার  শিক্ষা আমার স্ত্রী আমাকে বলতো, ‘বাংলাদেশে শুধু মেরিট বা শুধু ট্যালেন্ট দিয়ে কিছু হয় না’ - আজ আবার মনে হল, Wife is always right’ -যোগ করেন সৈয়দ আবিদ হোসেন সামি।

এর আগে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি আমিনুল ইসলাম বুলবুল প্রেসিডেন্টস এডভাইজার কমিটিতে তিনজনকে উপদেষ্টা হিসেবে মনোনীত করেন। তারা হলেন- সাখাওয়াত হোসেন, সৈয়দ আবিদ হোসেন সামি ও ব্যারিস্টার শাইখ মাহাদী।

নেত্রকোনায় ইয়াবাসহ নারী মাদক কারবারি গ্রেপ্তার
  • ১৫ জুলাই ২০২৬
শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবি থেকে সরে দাঁড়ালেন আন্দোলনকারী…
  • ১৫ জুলাই ২০২৬
লক্ষ্মীপুরে শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে বিক্ষোভে শিক্ষা…
  • ১৫ জুলাই ২০২৬
যুক্তরাষ্ট্রে ফুল ফান্ডেড স্কলারশিপ পেলেন জবির পদার্থবিজ্ঞা…
  • ১৫ জুলাই ২০২৬
পঞ্চম মার্কিন নৌবহরে হামলার দাবি ইরানের
  • ১৫ জুলাই ২০২৬
বায়ুদূষণে বছরে ৮৮ হাজার অকালমৃত্যু, ২৩ বিলিয়ন ডলারের ক্ষতি
  • ১৫ জুলাই ২০২৬
×
  • Application Deadline
  • JULY 26, 2026
  • Admission Test
  • AUGUST 01, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
FALL 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence