এসএসসির ফলের পর আত্মহত্যা করা শিক্ষার্থীদের ৭০ শতাংশই ছাত্রী

১৬ আগস্ট ২০২৬, ০২:৫৬ PM
আঁচল ফাউন্ডেশন

আঁচল ফাউন্ডেশন © টিডিসি সম্পাদিত

১০ আগস্ট এসএসসি ও সমমানের ফলাফল প্রকাশিত হওয়ার পর ১০ শিক্ষার্থী আত্মহত্যা করেছে বলে জানিয়েছে আঁচল ফাউন্ডেশন। এর মধ্যে ৭০ শতাংশই ছাত্রী বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি। এ ধরনের ঘটনা ঠেকাতে ৮ দফা পদক্ষেপ নেওয়ার জন্য সরকারের প্রতি আহবানও জানানো হয়েছে।

রবিবার (১৬ আগস্ট) ‘২০২৬ সালের এসএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল পরবর্তী শিক্ষার্থীদের মৃত্যু ও আত্মহত্যার ঝুঁকি: জরুরি সরকারি পদক্ষেপের আহবান’ শীর্ষক বিবৃতিতে এ আহবান জানানো হয়।

বিবৃতিতে বলা হয়েছ, ২০২৬ সালের এসএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল প্রকাশের পর দেশের বিভিন্ন স্থানে শিক্ষার্থীদের মৃত্যু ও আত্মহত্যার একাধিক সংবাদে গভীর উদ্বেগ প্রকাশ করছে আঁচল ফাউন্ডেশন। ১০ আগস্ট ফলাফল প্রকাশের পর রাজশাহী, কুষ্টিয়া, চাঁপাইনবাবগঞ্জ, চাঁদপুর, চট্টগ্রাম, শেরপুর , গোপালগঞ্জ, মেহেরপুর, কুমিল্লা ও চুয়াডাঙ্গা থেকে এখন পর্যন্ত অন্তত ১০ জন শিক্ষার্থীর মৃত্যুর খবর সংবাদমাধ্যমে প্রকাশিত হয়েছে। 

এসব ঘটনার ক্ষেত্রে শিক্ষার্থীরা পরীক্ষায় অকৃতকার্য হওয়ার বা প্রত্যাশিত ফল না পাওয়ার পর তীব্র মানসিক চাপে পড়েছিল বলে পরিবার ও স্থানীয় সূত্র জানিয়েছে। এসব প্রতিবেদনে উল্লিখিত দশজনের মধ্যে সাতজন মেয়ে এবং তিনজন ছেলে শিক্ষার্থী। অর্থাৎ সংবাদ মাধ্যমে প্রকাশিত এসব ঘটনার প্রায় ৭০ শতাংশ নারী শিক্ষার্থী এবং ৩০ শতাংশ পুরুষ শিক্ষার্থী। এছাড়াও পরীক্ষা আশানুরূপ না হওয়াও পরীক্ষা চলাকালীন গত মে মাসে ভোলার একজন নারী শিক্ষার্থীর আত্মহত্যা করার ঘটনাও সংবাদ মাধ্যমে উঠে এসেছে। 

আরও খবর: এসএসসির ফলের পর ১০ শিক্ষার্থীর আত্মহত্যা, সরকারকে ৮ পদক্ষেপ নেওয়ার আহবান

সংগঠনটি বলছে, ২০২৫ সালে প্রকাশিত ইউএনডিপির বৈশ্বিক জ্ঞান সূচকে ১৯৫টি দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান ১১০তম। উন্নত বিশের আঙ্গিনায় প্রবেশ করার জন্য বৈশ্বিক জ্ঞান সূচকে প্রথম সারির ২০টি দেশের শিক্ষা ব্যবস্থা অনুকরণ করা যেতে পারে। 

আঁচল ফাউন্ডেশনের সমন্বয়কৃত তথ্য অনুযায়ী, ২০২৫ সালে অন্তত ৪০৩ জন শিক্ষার্থী আত্মহত্যা করেছে। ২০২৪ সালে এই সংখ্যাটি ছিলো ৩১০ জন, ২০২৩ সালে ছিল ৫১৩ জন এবং ২০২২ সালে ছিল ৫৩২ জন। যেসব কারণে শিক্ষার্থীরা আত্মহত্যার দিকে পা বাড়ায়, তাদের মাঝে পড়াশুনার চাপ এবং পরীক্ষার ফলাফল অন্যতম নিয়ামক।

কাভার্ড ভ্যানের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেল আরোহীর মৃ…
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
কর্মী ভিসা নিয়ে নতুন নির্দেশনা দিল যুক্তরাষ্ট্র
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
ছাত্রদল নেতার বাসায় মিলল ১০ লাখ টাকার বিদেশি মদ, গ্রেপ্তার ২
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
চট্টগ্রামে বিশেষ অভিযানে ৬৩ বিদেশি নাগরিক আটক
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
বিদেশের কারাগারে ১০ হাজারের বেশি বাংলাদেশি বন্দি: পররাষ্ট্র…
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
জাতীয় বিশ্ববিদ্যালয়ে ১০ পদে শিক্ষক নিয়োগ, আবেদন শুরু ১৩ সেপ…
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9