নতুন রোটারি বর্ষে মানবসেবায় আরও কার্যকর ভূমিকার অঙ্গীকার 

০১ জুলাই ২০২৬, ০১:০০ PM , আপডেট: ০১ জুলাই ২০২৬, ০১:০৩ PM
রোটারি বর্ষ উদ্বোধনী সংবাদ সম্মেলন

রোটারি বর্ষ উদ্বোধনী সংবাদ সম্মেলন © টিডিসি ফটো

নতুন রোটারি বর্ষ ২০২৬-২০২৭ উপলক্ষে মানবসেবা, শিক্ষা, স্বাস্থ্য, পরিবেশ সংরক্ষণ, মাতৃ ও শিশুস্বাস্থ্য, শান্তি প্রতিষ্ঠা, যুব উন্নয়ন এবং কমিউনিটি উন্নয়নে আরও কার্যকর ভূমিকা রাখার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছে রোটারি ইন্টারন্যাশনাল বাংলাদেশ।

মঙ্গলবার (৩০ জুন) জাতীয় প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ অঙ্গীকারের কথা তুলে ধরা হয়।

রোটারি বর্ষ উদ্বোধনী সংবাদ সম্মেলনের চেয়ারম্যান আবুল খায়ের চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন রোটারি বাংলাদেশের কান্ট্রি কো-অর্ডিনেটর পিডিজি ড. ইশতিয়াক জামান। এ সময় বক্তব্য দেন ডেপুটি কো-অর্ডিনেটর পিডিজি শামসুল হুদা, কো-অর্ডিনেটর মাহমুদুল হাসান, হোস্ট ক্লাবের সভাপতি প্রফেসর ড. হুমায়ুন কবির এবং রোটারিয়ান লুবনা আফরোজ।

ড. ইশতিয়াক জামান বলেন, ‘রোটারি একটি অরাজনৈতিক, স্বেচ্ছাসেবী ও মানবিক আন্তর্জাতিক সংগঠন, যা বিশ্বের ২০০টিরও বেশি দেশ ও অঞ্চলে ১৩ লাখ রোটারিয়ানের মাধ্যমে মানুষের জীবনমান উন্নয়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছে।’

তিনি বলেন, ‘বিশ্বব্যাপী অসহায়, সুবিধাবঞ্চিত, দুর্যোগে ক্ষতিগ্রস্ত এবং প্রান্তিক জনগোষ্ঠীর কল্যাণে রোটারিয়ানরা নিবেদিতভাবে কাজ করছেন। নতুন রোটারি বর্ষের প্রতিপাদ্য স্থায়ী ইতিবাচক প্রভাব সৃষ্টি বাস্তবায়নের মাধ্যমে মানুষের জীবনে দীর্ঘস্থায়ী ইতিবাচক পরিবর্তন আনতে বাংলাদেশের সব রোটারিয়ানকে আরও কার্যকর, উদ্ভাবনী ও টেকসই সেবামূলক কার্যক্রম পরিচালনার আহ্বান জানান তিনি।’

আরও পড়ুন : নেই শিক্ষক, সংকট কম্পিউটারের—এক যুগেও পূরণ হয়নি আইসিটি শিক্ষার ঘাটতি

ড. ইশতিয়াক জামান আরও বলেন, ‘সদস্য বৃদ্ধি, যুব নেতৃত্বের বিকাশ, সামাজিক দায়বদ্ধতা, পরিবেশ সংরক্ষণ এবং টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) অর্জনে রোটারি আগামী দিনেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।’

ডেপুটি কো-অর্ডিনেটর পিডিজি শামসুল হুদা বলেন, ‘সমন্বিত উদ্যোগ, দক্ষ নেতৃত্ব এবং সেবার মনোভাবের মাধ্যমে নতুন রোটারি বর্ষে দেশের প্রতিটি অঞ্চলে রোটারির কার্যক্রম আরও বিস্তৃত ও শক্তিশালী করা হবে।’

সংবাদ সম্মেলনে বক্তারা রোটারির মানবিক কার্যক্রম আরও সম্প্রসারণের পাশাপাশি সমাজের বিভিন্ন স্তরের মানুষের কল্যাণে সমন্বিত উদ্যোগ জোরদারের ওপর গুরুত্বারোপ করেন।

এবার চালু হলো ভাইভা কার্ড: ডাকসু ভিপি
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
চাকরির পরীক্ষায় ভাইভার নম্বর বাড়ানোর প্রতিবাদে ইবি শিক্ষার্…
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
হলের কক্ষ-প্রক্টরের গাড়ি ভাঙচুরের অভিযোগ শিবির নেতাকর্মীদের…
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
ব্যানার টাঙাতে গিয়ে বিদ্যুতায়িত, চবিতে শিক্ষার্থীর মৃত্যু
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
পর্তুগাল সরকারের স্কলারশিপে স্নাতক-স্নাতকোত্তর-পিএইচডির সুয…
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
জুলাই বিপ্লবের স্মরণে গল্প-উপন্যাস লিখে ডাকসুর পুরস্কার পেল…
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9