তৃতীয় ভূমিকম্পের মাত্রা ৪.৩, ধরন জানাল আবহাওয়া অধিদপ্তর

২২ নভেম্বর ২০২৫, ০৭:১৫ PM , আপডেট: ২২ নভেম্বর ২০২৫, ০৭:১৫ PM
প্রতীকী ছবি

প্রতীকী ছবি © সংগৃহীত

রাজধানী ঢাকায় আবার ভূকম্পন অনুভূত হয়েছে। আজ শনিবার (২২ নভেশ্বর) সন্ধ্যা ৬টা ৫ মিনিটে এই ভূমিকম্প অনুভূত হয়। রিখটার স্কেলে এই ভূমিকম্পের মাত্রা ছিল ৪ দশমিক ৩।

বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল রাজধানীর বাড্ডায় ৬ কিলোমিটার গভীরে এবং ভূমিকম্পের শ্রেণী হাল্কা। এক বার্তায় এ তথ্য জানান আবহাওয়া অধিদপ্তরের টেলিপ্রিন্টার অপারেটর মো. গোলাম মোস্তফা। 

রাজধানীর দক্ষিণ বনশ্রী, নন্দীপাড়া, সবুজবাগ, দক্ষিণগাঁও, মহাখালী এলাকায় এই কম্পন অনুভূত হয় বলে দ্য ডেইলি ক্যাম্পাসকে নিশ্চিত করেছেন সেখানকার একাধিক বাসিন্দা।

এদিকে আজ সকাল ১০টা ৩৬ মিনিটে নরসিংদীর পলাশে মৃদু ভূমিকম্প অনুভূত হয়েছে। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৩.৩। বিকেলে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের ওয়েবসাইটে কর্মকর্তা নিজামউদ্দিন আহমেদ স্বাক্ষরিত একটি বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।

এর আগে গতকাল শুক্রবার (২১ নভেম্বর) একটি শক্তিশালী ভূমিকম্পে রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকা কেঁপে ওঠে। এতে সারা দেশে অন্তত ১০ জন নিহত হওয়ার খবর পাওয়া যায়।

এক্সিকিউটিভ নিয়োগ দেবে নগদ, আবেদন ২৬ সেপ্টেম্বর পর্যন্ত
  • ১৬ সেপ্টেম্বর ২০২৬
বাংলাদেশ ইউনিভার্সিটিতে উৎসবমুখর পরিবেশে ‘ফ্যামিলি ডে’ অনুষ…
  • ১৬ সেপ্টেম্বর ২০২৬
ইবির হল উদ্বোধনে প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে প্রস্তুতি কমিট…
  • ১৬ সেপ্টেম্বর ২০২৬
রাজধানী থেকে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর মরদেহ উদ্ধার
  • ১৬ সেপ্টেম্বর ২০২৬
বিএমইউর নিনমাসে প্রথমবারের মতো পেডিয়াট্রিক নিউক্লিয়ার মেড…
  • ১৬ সেপ্টেম্বর ২০২৬
একাদশে ভর্তি হতে কেউ আবেদন করেনি যে ১১ কলেজে
  • ১৬ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9