সকাল-রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ল, দেখুন সূচি

১৬ অক্টোবর ২০২৫, ০৪:৪১ PM , আপডেট: ১৬ অক্টোবর ২০২৫, ০৪:৪৫ PM
মেট্রোরেল

মেট্রোরেল © সংগৃহীত

যাত্রীদের চলাচলের সুবিধার্থে মেট্রোরেলে চলাচলের সময় বাড়ানো হয়েছে। আগামী রবিবার (১৯ অক্টোবর) থেকে এ বাড়তি চলাচল শুরু হবে। বৃহস্পতিবার (১৬ অক্টোবর) ঢাকা ম্যাস ট্রানজিট কম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) মহাব্যবস্থাপক (মানবসম্পদ ও প্রশাসন) মো. নাসির উদ্দিন তরফদার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ডিএমটিসিএল-এর প্রতিশ্রুতি অনুযায়ী ক্রমাগতভাবে যাত্রীসেবার মান বৃদ্ধি করার লক্ষ্যে এবং সম্মানিত যাত্রী সাধারণের সুবিধার্থে আগামী রবিবার হতে উত্তরা উত্তর মেট্রো রেল স্টেশন ও মতিঝিল মেট্রো রেল স্টেশন উভয় প্রান্ত থেকে এক ঘণ্টা বর্ধিত সময়ে মেট্রো ট্রেন চলাচল করবে।

নতুন সিদ্ধান্ত অনুযায়ী, দিনের প্রথম ট্রেনটি উত্তরা উত্তর স্টেশন থেকে সকাল ৭টা ১০ মিনিটের পরিবর্তে সকাল ৬টা ৩০ মিনিটে ছেড়ে যাবে এবং শেষ ট্রেনটি রাত ৯টার পরিবর্তে রাত ৯টা ৩০ মিনিটে ছেড়ে যাবে। মতিঝিল দিক থেকে প্রথম ট্রেনটি সকাল ৭টা ১৫ মিনিটে এবং শেষ ট্রেনটি রাত ১০টা ১০ মিনিটে ছাড়বে।

এছাড়া শুক্রবার মেট্রোরেলের বর্তমান সময়সূচি পূর্বের ন্যায় অপরিবর্তিত থাকবে। 

ভাইরাল সেই ছিনতাইয়ের ঘটনায় তিন দিনের মাথায় ওসিকে বদলি
  • ২২ সেপ্টেম্বর ২০২৬
ইএফটিতে বেতন পেতে যেসব তথ্যের ভুলে ভোগান্তিতে শিক্ষক-কর্মচা…
  • ২২ সেপ্টেম্বর ২০২৬
রাজধানী থেকে আওয়ামী লীগের সাবেক এমপি গ্রেপ্তার
  • ২২ সেপ্টেম্বর ২০২৬
আন্তর্জাতিক বাজারে ওয়ালটনের মতো দেশীয় ব্র্যান্ডকে আরও তুলে …
  • ২২ সেপ্টেম্বর ২০২৬
ফাতেহা-ই-ইয়াজদাহমের ছুটি কারা পাবেন, কারা পাবেন না
  • ২২ সেপ্টেম্বর ২০২৬
চুয়েটের উপাচার্য পরিবর্তনের সিদ্ধান্ত প্রত্যাহার চায় শিক্ষক…
  • ২২ সেপ্টেম্বর ২০২৬