বৈবাহিক সম্পর্কের টানাপোড়েন ও ডিভোর্স নিয়ে অবস্থান পরিষ্কার করলেন ডা. জাহেদ 

২১ সেপ্টেম্বর ২০২৫, ০১:০০ PM , আপডেট: ২১ সেপ্টেম্বর ২০২৫, ০১:১২ PM
লেখক ও রাজনৈতিক বিশ্লেষক ডা. জাহেদ উর রহমান

লেখক ও রাজনৈতিক বিশ্লেষক ডা. জাহেদ উর রহমান © ফাইল ছবি

বৈবাহিক সম্পর্কের টানাপোড়েন ও ডিভোর্স নিয়ে চলমান বিতর্কের মধ্যে নিজের অবস্থান পরিষ্কার করলেন লেখক ও রাজনৈতিক বিশ্লেষক ডা. জাহেদ উর রহমান। আজ রবিবার (২১ সেপ্টেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নিজের প্রাক্তন স্ত্রীর সাম্প্রতিক কর্মকাণ্ড প্রসঙ্গে বিশদ ব্যাখ্যা দিয়েছেন তিনি।

ডা. জাহেদ উর রহমান লিখেছেন, ‘আমার স্ত্রী আনা নাসরিন সাম্প্রতিক সময়ে আমাকে জড়িয়ে যেসব কথা বলেছেন এবং সেটা নিয়ে অনেকেই যেসব স্পেকুলেশন করছেন, সেসব নিয়ে আত্মপক্ষ সমর্থন করে সামাজিক মাধ্যমে কোনো বক্তব্য দেব না আমি। ব্যক্তিগত বিষয় নিয়ে সামাজিক মাধ্যমে কথা বলার চর্চাকে আমি অরুচিকর বলে মনে করি।’

তিনি বলেন, ‘আমাকে কেউ কোনোভাবে ব্ল্যাকমেইল করে কিছু করাচ্ছে বা বলাচ্ছে- এমন দাবি সর্বৈব মিথ্যা, যার মাধ্যমে আমার এক্টিভিজমকে প্রশ্নবিদ্ধ করার চেষ্টা হচ্ছে নানা মহল থেকে। ব্ল্যাকমেইল করা যাবে, এমন কোনো দুর্বলতা আমার নেই।’

গত ১৭ সেপ্টেম্বর স্ত্রীকে ডিভোর্সের নোটিস পাঠিয়েছেন জানিয়ে জাহেদ উর রহমান বলেন, ‘বিষয়টি সাম্প্রতিক উদ্ভুত পরিস্থিতির কারণে নয়; দীর্ঘদিন থেকে এমন পরিস্থিতিতে ছিলাম আমরা। তার কোনো সাম্প্রতিক এবং ভবিষ্যত কর্মকাণ্ডের সাথে আমার কোনো রকম সম্পৃক্ততা নেই। আমি আনা নাসরিনের সর্বাঙ্গীন কল্যাণ এবং সফল জীবন কামনা করছি।’

আরও পড়ুন: রিজার্ভ চুরির মামলায় ফিলিপাইনের আরসিবিসি ৮১ মিলিয়ন ডলার বাজেয়াপ্ত

এর আগে আনা নাসরিন এক পোস্টে লেখেন, ‘Husband’ শব্দটির একটি যথাযথ বাংলা প্রতিশব্দ প্রস্তাব করুন। যথাযথ বাংলা প্রতিশব্দ খুঁজে পেলে আমি সর্বদা ইংরেজি শব্দ এড়িয়ে চলার চেষ্টা করি। কিন্তু আমাদের প্রচলিত ভাষায় এমন শব্দ খুব কম, যা প্রকৃত সম্পর্কের মর্যাদা, সমতা ও মানবিক অর্থ বহন করে।

তিনি বলেন, কুচক্রী মহল ইচ্ছাকৃতভাবে ‘দাম্পত্য সঙ্গী’ শব্দটিকে বিকৃত করে ‘লিভিং পার্টনার’ অর্থে প্রয়োগ করছে। নিতান্ত বাধ্য হয়ে আদালতে ‘স্বামী’ শব্দটি ব্যবহার করলেও এই শব্দটির প্রতি আমার তীব্র অশ্রদ্ধা রয়েছে। কারণ ‘স্বামী’ শব্দের আভিধানিক অর্থ— প্রভু, পতি, মনিব, অধিপতি, ভূপতি, মালিক, পরমহংস। যা নারীকে সমান মর্যাদার সঙ্গী হিসেবে নয়, বরং অধীনস্ত হিসেবে উপস্থাপন করে।

আনা নাসরিন আরও বলেন, ‘আমি বিশ্বাস করি—যে সম্পর্ক ভালোবাসা, সম্মান ও সমতার ওপর প্রতিষ্ঠিত, তার জন্য নতুন শব্দচর্চা জরুরি। ভাষা বদলালে সমাজও বদলাবে।’ এতে তিনি দাম্পত্য, সমতা, ভাষাচর্চা ও নারীরমর্যাদা হ্যাশট্যাগ ব্যবহার করেছেন।

কে বলেছে তোমাকে পুরো গায়ে বোরকা পরতে, হাতে-পায়ে মোজা ব্যবহা…
  • ১০ অক্টোবর ২০২৬
বিশ্বসেরা ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় আইইউবিএটির ১২ গবেষক
  • ১০ অক্টোবর ২০২৬
পানিতে ডুবে বিশ্ববিদ্যালয় ছাত্রের মৃত্যু
  • ১০ অক্টোবর ২০২৬
মুম্বাইয়ে ককরোচ জনতা পার্টির বিক্ষোভ থেকে অভিনেতা ইমরান খান…
  • ১০ অক্টোবর ২০২৬
কৃষি গবেষণা ইনস্টিটিউটে ৩০১ কর্মকর্তা-কর্মচারী নিয়োগে বিজ্ঞ…
  • ১০ অক্টোবর ২০২৬
এসএসসিতে বরিশাল শিক্ষা বোর্ডে বৃত্তি পেলেন ১১১৮ জন, দেখুন ত…
  • ১০ অক্টোবর ২০২৬