নয়া দিগন্তের সাবেক সম্পাদক আলমগীর মহিউদ্দিনের ইন্তেকাল

২৩ আগস্ট ২০২৫, ০৩:৫৭ PM , আপডেট: ২৩ আগস্ট ২০২৫, ০৬:৩৫ PM
আলমগীর মহিউদ্দিন

আলমগীর মহিউদ্দিন © সংগৃহীত ছবি

নয়া দিগন্তের সাবেক সম্পাদক, বিশিষ্ট সাংবাদিক আলমগীর মহিউদ্দিন ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। আজ শনিবার (২৩ আগস্ট) রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় দুপুর ১টা ৩০ মিনিটে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

গত ৩০ মে হঠাৎ অসুস্থ হয়ে পড়লে তাকে রাজধানীর আনোয়ার খান মডার্ন মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার কিছুটা উন্নতি হলে কয়েকদিন পর তাকে বাসায় নেওয়া হয়। তবে গত সপ্তাহে পুনরায় অসুস্থ হয়ে পড়লে তাকে আবার একই হাসপাতালে ভর্তি করা হয়। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

চিকিৎসকরা জানিয়েছেন, তার শরীরে খনিজ পদার্থের ভারসাম্যহীনতা দেখা দিয়েছিল। সোডিয়াম, ক্লোরিন, ম্যাগনেশিয়াম, ক্যালসিয়াম ও পটাসিয়ামের মতো এক বা একাধিক খনিজের মাত্রাতিরিক্ত উপস্থিতি অথবা ঘাটতি ছিল। পাশাপাশি ইউরিনে জটিলতা, শ্বাসকষ্ট এবং রক্তচাপ ওঠানামাসহ নানা শারীরিক জটিলতায় ভুগছিলেন তিনি।

উল্লেখ্য, চার বছর আগে আলমগীর মহিউদ্দিনের স্ত্রীর মৃত্যু হয়।

শিক্ষকদের সম্মান জানিয়ে বিইউবিটিতে বিশ্ব শিক্ষক দিবস পালিত
  • ০৬ অক্টোবর ২০২৬
একাদশে দ্বিতীয় পর্যায়ের ভর্তির ফল প্রকাশ, জিপিএ-৫ পেয়েও কলে…
  • ০৬ অক্টোবর ২০২৬
এসএসসি-এইচএসসির খাতা মূল্যায়নে অনিয়ম প্রমাণিত হলে ৫ বছরের ক…
  • ০৬ অক্টোবর ২০২৬
বিদায়ের মঞ্চ প্রস্তুত, আবেগঘন বার্তায় যা বললেন মেসি
  • ০৬ অক্টোবর ২০২৬
বিএনপির বিরুদ্ধে ‘মুনাফেকি’র অভিযোগ জুনায়েদের, জবাব দিলেন শ…
  • ০৬ অক্টোবর ২০২৬
নেশার টাকা জোগাতে ভাগিনাকে বিক্রির অভিযোগ, মামা গ্রেপ্তার
  • ০৬ অক্টোবর ২০২৬