বগুড়া মিডিয়া অ্যান্ড কালচারাল সোসাইটির সভাপতি মারুফা, সম্পাদক সুজন

১১ জুলাই ২০২৫, ০৯:১৮ PM , আপডেট: ১২ জুলাই ২০২৫, ১২:৫৯ AM
মারুফা রহমান ও সুজন মাহমুদ

মারুফা রহমান ও সুজন মাহমুদ © সংগৃহীত

ঢাকায় অবস্থানরত বিভিন্ন গণমাধ্যম এবং সাংস্কৃতিক অঙ্গনে কর্মরত বগুড়াবাসীদের নিয়ে গঠিত বগুড়া মিডিয়া অ্যান্ড কালচারাল সোসাইটির (বিএমসিএস) নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। ২০২৫-২৭ মেয়াদের জন্য গঠিত আট সদস্যবিশিষ্ট আংশিক এ কমিটির সভাপতি হয়েছেন বেসরকারি টেলিভিশন, নিউজ-২৪-এর বিশেষ প্রতিনিধি মারুফা রহমান এবং সাধারণ সম্পাদক হয়েছেন বাংলাভিশন ডিজিটালের চিফ রিপোর্টার সুজন মাহমুদ। 

বৃহস্পতিবার (১০ জুলাই) রাতে রাজধানীর গুলশানের এক রেস্তোরাঁয় এ কমিটির ঘোষণা দেন সংগঠনটির উপদেষ্টা বিএনপির মিডিয়া সেলের সদস্য ও আমরা বিএনপি পরিবারের আহ্বায়ক সিনিয়র সাংবাদিক আতিকুর রহমান রুমন। আজ শুক্রবার (১১ জুলাই) বগুড়া মিডিয়া অ্যান্ড কালচারাল সোসাইটি, ঢাকার পক্ষ থেকে গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। 

সার্চ কমিটির সুপারিশের ভিত্তিতে এই কমিটি গঠন করা হয়েছে বলেও জানানো হয়। সেইসাথে আগামী এক সপ্তাহের মধ্যে পুর্ণাঙ্গ কমিটি করারও ঘোষণা দেওয়া হয়েছে।

ঘোষিত এই কার্যনির্বাহী কমিটির সদস্যরা হলেন: সিনিয়র সহ-সভাপতি চিত্রনায়ক আসিফ আদনান আজাদ, নাট্যকার জুলফিকার হোসাইন সোহাগ ও গ্লোবাল টেলিভিশনের চিফ নিউজ এডিটর ফেরদৌস মামুন। সাংগঠনিক সম্পাদক সাংস্কৃতিক ব্যক্তিত্ব নজরুল ইসলাম জনি, অর্থবিষয়ক সম্পাদক দৈনিক করতোয়ার সিনিয়র রিপোর্টার ইসহাক আসিফ এবং সংগীতশিল্পী জিনিয়া জাফরিন লুইপাকে চলচ্চিত্রবিষয়ক সম্পাদক হিসেবে ঘোষণা করা হয়েছে।

একইসঙ্গে পাঁচ সদস্যবিশিষ্ট একটি উপদেষ্টা কমিটিও গঠন করা হয়েছে। উপদেষ্টারা হলেন: বিখ্যাত সংগীত শিল্পী খুরশীদ আলম, বিশিষ্ট কণ্ঠশিল্পী কনকচাপা, বিখ্যাত সুরকার ও সংগীত পরিচালক মইনুল ইসলাম খান, প্রেস ইনস্টিটিউট অব বাংলাদেশের (পিআইবি) মহাপরিচালক বিশিষ্ট সাংবাদিক ফারুক ওয়াসিফ, দৈনিক করতোয়ার উপদেষ্টা সম্পাদক মোজাম্মেল হক (লালু) এবং বিএনপির মিডিয়া সেলের সদস্য ও আমরা বিএনপি পরিবারের আহ্বায়ক সিনিয়র সাংবাদিক আতিকুর রহমান রুমন।

বিশ্বকাপে নতুন ইতিহাস মেসির
  • ১৬ জুলাই ২০২৬
মেসি-আর্জেন্টিনার সামনে নতুন ইতিহাসের হাতছানি
  • ১৬ জুলাই ২০২৬
ইংল্যান্ডকে বিদায় করে বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনা
  • ১৬ জুলাই ২০২৬
মার্তিনেজের গোলে এগিয়ে আর্জেন্টিনা
  • ১৬ জুলাই ২০২৬
ফার্নান্দেজের দুর্দান্ত গোলে সমতায় আর্জেন্টিনা
  • ১৬ জুলাই ২০২৬
বিশ্বকাপে নতুন ইতিহাস মেসির
  • ১৬ জুলাই ২০২৬
×
  • Application Deadline
  • JULY 26, 2026
  • Admission Test
  • AUGUST 01, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
FALL 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence