আলজেরিয়ার স্বাধীনতা দিবস উদযাপন অনুষ্ঠানে জামায়াতের অংশগ্রহণ

০৫ জুলাই ২০২৫, ০৩:৫৫ PM , আপডেট: ০৫ জুলাই ২০২৫, ০৫:৫৯ PM
 আলজেরিয়ার রাষ্ট্রদূত ড. আবদেল ওয়াহাব সাইদানিকে লিখিত শুভেচ্ছাবার্তা দিচ্ছেন জামায়াতের সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম

আলজেরিয়ার রাষ্ট্রদূত ড. আবদেল ওয়াহাব সাইদানিকে লিখিত শুভেচ্ছাবার্তা দিচ্ছেন জামায়াতের সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম © সৌজন্যে প্রাপ্ত

আলজেরিয়ার ৬৩-তম স্বাধীনতা দিবস উপলক্ষে এক বিশেষ অনুষ্ঠানের আয়োজন করেন বাংলাদেশে নিযুক্ত আলজেরিয়ার রাষ্ট্রদূত ড. আবদেল ওয়াহাব সাইদানি। বাংলাদেশ জামায়াতে ইসলামীর পক্ষ থেকে এ অনুষ্ঠানে সংগঠনটির সেক্রেটারি জেনারেল সাবেক সংসদ সদস্য অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার অংশগ্রহণ করেছেন।

শনিবার (০৫ জুলাই) দুপুরে রাজধানী ঢাকার গুলশানের হোটেল ‘দ্যা রয়াল প্যারাডাইস-এ আয়োজিত এ অনুষ্ঠানে বিভিন্ন দেশের রাষ্ট্রদূত, হাইকমিশনার, কূটনীতিক, রাজনৈতিক ব্যক্তিত্ব, অবসরপ্রাপ্ত সামরিক কর্মকর্তা, সরকারের উচ্চপদস্থ কর্মকর্তা এবং সিভিল সোসাইটির গণ্যমান্য ব্যক্তিরা অংশগ্রহণ করেন। 

বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় প্রচার বিভাগ থেকে পাঠানো এক সংবাদ বিবৃতিতে জানানো হয়, অনুষ্ঠানে অংশ নিয়ে অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার সংগঠনটির আমীর ডা. শফিকুর রহমানের পক্ষ থেকে আলজেরিয়ার রাষ্ট্রপতি মি. আবদেল মাদজিদ তেবউন-এর বরাবর লিখিত একটি শুভেচ্ছাবার্তা আলজেরিয়ার রাষ্ট্রদূতের নিকট হস্তান্তর করেন। 

অনুষ্ঠানে আলজেরিয়া ও বাংলাদেশের মধ্যকার বিদ্যমান দ্বিপক্ষীয় সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক ভবিষ্যতে আরও জোরদার হবে বলে আশাবাদ ব্যক্ত করা হয়। 

 

প্রাথমিকের বিতর্কিত সেই বদলি স্থগিত, শিক্ষা কর্মকর্তা বললেন…
  • ০৩ অক্টোবর ২০২৬
পর্যটন পুরস্কার পেলেন সালাহউদ্দিনসহ ১৬ ব্যক্তি-প্রতিষ্ঠান
  • ০৩ অক্টোবর ২০২৬
উপজেলায় প্রথম হয়েও নিয়োগের চিঠি পেলেন না ঢাবির জুয়েল
  • ০৩ অক্টোবর ২০২৬
৪০৩ রানের রোমাঞ্চকর ম্যাচে পাকিস্তানকে হারাল ভারত
  • ০৩ অক্টোবর ২০২৬
জেলা বিএনপির কার্যালয়ে আগুন 
  • ০৩ অক্টোবর ২০২৬
ভোক্তা অধিদপ্তরের অভিযানে দুই প্রতিষ্ঠানকে ২০ হাজার টাকা জর…
  • ০৩ অক্টোবর ২০২৬