মালয়েশিয়ায় মোস্ট ক্রিয়েটিভ অ্যান্ড ইনোভেটিভ অ্যাওয়ার্ড পেলেন আইইউটির ৫ শিক্ষার্থী

১৭ মে ২০২৬, ১২:১৮ PM
পুরস্কারের প্রাইজমানি হাতে টিম আইইউটির পাঁচ সদস্য

পুরস্কারের প্রাইজমানি হাতে টিম আইইউটির পাঁচ সদস্য © সংগৃহীত

মালয়েশিয়ার ইউনিভার্সিটি অব মালয়ায় অনুষ্ঠিত আন্তর্জাতিক প্রকৌশল প্রতিযোগিতা ‘ইকোগ্রিগেট বোল: ইউনিভার্সিটি অব মালয়া সিভিল ইঞ্জিনিয়ারিং কম্পিটিশন (ইউএমসিভিইসি) ২০২৬’-এ ‘মোস্ট ক্রিয়েটিভ অ্যান্ড ইনোভেটিভ অ্যাওয়ার্ড’ অর্জন করেছেন ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজির পাঁচ শিক্ষার্থী। টেকসই নির্মাণ প্রযুক্তিভিত্তিক উদ্ভাবনী ‘গ্রিন সেলফ-কমপ্যাক্টিং কংক্রিট’ মিক্স ডিজাইন উপস্থাপন করে আন্তর্জাতিক এই স্বীকৃতি অর্জন করে ‘টিম আইইউটি’।

টিম আইইউটির সদস্যরা হলেন রাজিত মুহাম্মদ চৌধুরী, আলি ইন্তিসার, সাদমান আহমেদ সাবুব, মো. শোয়াইব ও মো. রাগিব জাওয়াদ সাফাত।

১৬ মে কুয়ালালামপুরে অনুষ্ঠিত এই প্রতিযোগিতায় বিশ্বের বিভিন্ন দেশের প্রকৌশল শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।

প্রতিযোগিতায় টিম আইইউটি টেকসই নির্মাণ প্রযুক্তিভিত্তিক একটি উদ্ভাবনী ‘গ্রিন সেলফ-কমপ্যাক্টিং কংক্রিট (এসসিসি)’ মিক্স ডিজাইন উপস্থাপন করে। শিল্পকারখানার বর্জ্য উপাদান এবং শতভাগ পুনর্ব্যবহৃত ইটের খোয়া ব্যবহার করে তৈরি এই প্রযুক্তির মাধ্যমে নির্মাণ খাতে কার্বন ডাই-অক্সাইড নিঃসরণ উল্লেখযোগ্যভাবে কমানোর সম্ভাবনা তুলে ধরা হয়। একই সঙ্গে তাদের উদ্ভাবিত কংক্রিট কাঠামোর সম্ভাব্য স্থায়িত্ব ১৩৯ বছরের বেশি বলে প্রজেক্ট করা হয়, যা বিচারকদের বিশেষভাবে মুগ্ধ করে।

দলটির গবেষণা ও প্রস্তুতি কার্যক্রম পরিচালিত হয় অধ্যাপক ড. মো. তারেক উদ্দিনের তত্ত্বাবধানে। তিনি এসিআই আইইউটি স্টুডেন্ট চ্যাপ্টারের ফ্যাকাল্টি অ্যাডভাইজর এবং এসিআই বাংলাদেশ চ্যাপ্টারের প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করছেন।

এই অর্জনকে আইইউটির শিক্ষার্থীরা বাংলাদেশের টেকসই প্রকৌশল গবেষণা ও আন্তর্জাতিক অঙ্গনে উদ্ভাবনী সক্ষমতার একটি গুরুত্বপূর্ণ স্বীকৃতি হিসেবে দেখছেন।

উৎপাদন জটিলতায় বাংলাদেশে এলএনজি রপ্তানি বাতিলের মেয়াদ বাড়াল…
  • ০১ সেপ্টেম্বর ২০২৬
৪২ দিনব্যাপী প্রশিক্ষণ পাচ্ছেন ৪ বিষয়ের ৫৪ হাজার শিক্ষক, আ…
  • ০১ সেপ্টেম্বর ২০২৬
লিখিত ও মৌখিক পরীক্ষা না দিয়েই চাকরিতে যোগ দিতে উপস্থিত পিএ…
  • ০১ সেপ্টেম্বর ২০২৬
দেশের প্রথম রোবোটিক সার্জারি ইউনাইটেড হেলথকেয়ারে, চিকিৎসায় …
  • ০১ সেপ্টেম্বর ২০২৬
সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় বিভিন্ন পদে নিয়োগ দেবে কর্মকর্তা-ক…
  • ০১ সেপ্টেম্বর ২০২৬
আজকের এই দিনে একযোগে যেভাবে বিশ্ববিদ্যালয় চারটির জন্ম হয়েছিল
  • ০১ সেপ্টেম্বর ২০২৬