জুলাই গণঅভ্যুত্থান স্মরণে আইডিয়া প্রতিযোগিতা, অংশ নিতে পারবেন ১৫ থেকে ৩০ বছর বয়সীরা

০৫ জুলাই ২০২৫, ০৬:৩২ PM , আপডেট: ০৬ জুলাই ২০২৫, ০২:১৩ PM
জাতীয় আইডিয়া প্রতিযোগিতায় অংশ নিয়ে জিতুন ১০ লক্ষ টাকার পুরস্কার

জাতীয় আইডিয়া প্রতিযোগিতায় অংশ নিয়ে জিতুন ১০ লক্ষ টাকার পুরস্কার © সংগৃহীত

২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানকে কেন্দ্র করে দেশজুড়ে আয়োজন করা হচ্ছে জাতীয় আইডিয়া প্রতিযোগিতা। শিক্ষার্থী, যুবক ও সৃজনশীল নাগরিকদের উদ্ভাবনী চিন্তা, সামাজিক দায়বদ্ধতা ও অংশগ্রহণমূলক কর্মকাণ্ডে সম্পৃক্ত করার লক্ষ্যে এই উদ্যোগ নেওয়া হয়েছে। স্থানীয় সরকার বিভাগ ও জেলা প্রশাসন যৌথভাবে এই প্রতিযোগিতার আয়োজন করবে। প্রতিযোগিতায় নির্বাচিত আইডিয়া বাস্তবায়নের জন্য প্রতিটি প্রকল্পে সর্বোচ্চ ১০ লাখ টাকা পর্যন্ত বরাদ্দ করা হবে।

স্থানীয় সরকার বিভাগের জারি করা প্রজ্ঞাপন অনুযায়ী, প্রতিযোগিতায় অংশগ্রহণকারীরা সমাজ উন্নয়ন, প্রযুক্তি, পরিবেশ, স্বাস্থ্য, সচেতনতা ও নাগরিক অংশগ্রহণমূলক যে কোনো বিষয়ে উদ্ভাবনী আইডিয়া জমা দিতে পারবেন। অনলাইনের মাধ্যমে নির্ধারিত ফরম পূরণ করে চলতি মাসের ১ থেকে ১০ তারিখের মধ্যে কর্তৃপক্ষের কাছে আইডিয়া জমা দেওয়া যাবে।

জমা পড়া আইডিয়ার ভিত্তিতে ১১ জুলাই অনুষ্ঠিত হবে প্রাথমিক বাছাই ও ১২ জুলাই চূড়ান্ত বাছাই । কর্তৃপক্ষের সহায়তায় বাছাইকৃত আইডিয়াগুলো প্রতিযোগীদের ১৩ জুলাই থেকে ৩১ জুলাইয়ের মধ্যে মাঠপর্যায়ে জুলাই গণঅভ্যুত্থান বাস্তবায়ন করতে হবে। আগামী ৫ আগস্ট প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হবে।

প্রজ্ঞাপনে আরও উল্লেখ করা হয়, আইডিয়া প্রতিযোগিতায় দলীয়ভাবে ১৫ থেকে ৩০ বছর বয়সী তরুণ-তরুণীরা অংশগ্রহণ করতে পারবেন । প্রতিটি দলে নারী সদস্যের অগ্রাধিকার নিশ্চিত করতে হবে। দেশীয় সংস্কৃতি ও গণঅভ্যুত্থানের সঙ্গে সামঞ্জস্য রেখে প্রতিটি আইডিয়া জমা দিতে হবে। এ ক্ষেত্রে আইডিয়া জমা দেওয়ার জন্য প্রতিযোগীদের শিরোনাম, ভূমিকা, স্থানসহ আইডিয়ার বিবরণ, উদ্দেশ্য ও প্রত্যাশিত প্রভাব সম্পর্কে বর্ণনা করতে হবে।

এ ছাড়া আইডিয়া বাস্তবায়নে দলের সদস্যদের সুনির্দিষ্ট ভূমিকা, সৃজনশীলতা ও উদ্ভাবনের ক্ষমতা, প্রস্তাবের স্বতন্ত্রতা এবং কাঙ্ক্ষিত ফল উল্লেখ করতে হবে। প্রতিযোগীরা আইডিয়া হিসেবে দেয়ালচিত্র, পথনাটক বা মঞ্চনাটক, প্রদর্শনী বা প্রামাণ্যচিত্র, জনসচেতনতামূলক কার্যক্রমসহ অন্য ধারণা দিতে পারবেন ।

আইডিয়া প্রতিযোগিতার গুরুত্বপূর্ণ তারিখ—

*প্রস্তাব আহ্বান ও দাখিল: ১ থেকে ১০ জুলাই;

*প্রস্তাব মূল্যায়ন: ১১ জুলাই;

*চূড়ান্তভাবে নির্বাচিত প্রকল্প: ১২ জুলাই;

*প্রস্তাব বাস্তবায়ন: ১৩ থেকে ৩১ জুলাই;

*আইডিয়া প্রদর্শনী: ৫ আগস্ট।

আবেদনপত্র জমা দেবেন যেখানে—

নিজ নিজ জেলার জেলা পরিষদ কার্যালয়ে আবেদনপত্র জমা দিতে পারবেন।

প্রতিযোগিতায় আবেদনের যোগ্যতা, প্রতিযোগিতার বিষয়সহ অন্যান্য বিষয়ে বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন।

ব্রাহ্মণবাড়িয়ায় তিতাসের বুকে ঐতিহাসিক নৌকা বাইচ অনুষ্ঠিত
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
উপজেলা ও জেলা পর্যায়ের হাসপাতালে মশারি সরবরাহ করা হবে: রিজ…
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
বাজারে যাওয়ার সুযোগে ৪১ দিনের শিশু চুরি, নোয়াখালী থেকে উদ্ধ…
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
বাংলাদেশ ইনোভেশন ফেয়ারে প্রদর্শিত হচ্ছে নজরুল বিশ্ববিদ্যালয়…
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
রাবিতে নবীনবরণে গোলাম আযমের ‘মনটাকে কাজে দিন’, ছাত্রদল-বাম …
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
বিনা খরচে বাংলাদেশি অষ্টম থেকে একাদশ শ্রেণিতে পড়ুয়া শিক্ষার…
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9