একাদশে পঞ্চম ধাপে ভর্তির আবেদন শুরু

১৫ মার্চ ২০২২, ১২:৪২ PM
শেষ ধাপে অনলাইনে ভর্তির আবেদন শুরু

শেষ ধাপে অনলাইনে ভর্তির আবেদন শুরু © প্রতীকী ছবি

একাদশ শ্রেণিতে পঞ্চম ও শেষ ধাপে অনলাইনে ভর্তির আবেদন মঙ্গলবার (১৫ মার্চ) থেকে শুরু হয়েছে। আবেদনের শেষ দিন আগামী ২২ মার্চ রাত ৮টা পর্যন্ত। গত রবিবার (১৩ মার্চ) আন্তশিক্ষাবোর্ড সমন্বয় কমিটি এ সংক্রান্ত বিজ্ঞপ্তিতে বলা হয়েছিল, দেশের শিক্ষা বোর্ডগুলোর ভর্তি সংক্রান্ত ওয়েবসাইট অনুসরণ করতে হবে।

অনলাইন আবেদনে একজন শিক্ষার্থী সর্বনিম্ন তিনটি ও সর্বোচ্চ ১০টি কলেজে আবেদন করতে পারবেন।

এ বিষয়েঢাকা শিক্ষা বোর্ডের কলেজ পরিদর্শক অধ্যাপক আবু তালেব মো. মোয়াজ্জেম হোসেন জানান, যারা এর আগের চারটি ধাপে আবেদন করেও একাদশ শ্রেণিতে ভর্তির সুযোগ পায়নি, তাদের জন্য এই পর্যায়ে আবেদন করার সুযোগ দেওয়া হচ্ছে।

আরও পড়ুন: বাংলাদেশে করোনায় মৃত্যুহীন দিন

তিনি আরও বলেন, আগামী ২৩ মার্চ যাচাই-বাছাই শেষে ২৪ মার্চ রাত ৮টায় পঞ্চম ধাপের আবেদনের ফল প্রকাশ করা হবে। এরপর ২৭ ও ২৮ মার্চ বিকেল ৫টার মধ্যে বাছাইকৃত শিক্ষার্থীদের ভর্তি প্রক্রিয়া শেষ করতে হবে।

যেসব শিক্ষার্থী আবেদন করতে পারবেন
প্রথম থেকে চতুর্থ ধাপ পর্যন্ত যেসব শিক্ষার্থী ভর্তির জন্য সিলেকশন পাননি সেসব শিক্ষার্থীরা ভর্তির জন্য আবেদন করতে পারবেন।

যেসব শিক্ষার্থী চূড়ান্ত মনোনয়ন পেয়েছেন কিন্তু নিশ্চয়ন করতে পারেননি কিংবা ভর্তি হতে পারেননি তারা আবেদন করতে পারবেন।

আরও পড়ুন: ক্যান্সারে মৃত্যুমুখে প্রেমিকা, হাসপাতালেই বিয়ে করলেন প্রেমিক

এছাড়া উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের ২০২১ সালের এসএসসি সমমান পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীরা পঞ্চম ধাপে আবেদন করতে পারবেন।

পঞ্চম ধাপে অনলাইনে আবেদন করতে হবে ১৫ মার্চ থেকে ২২ মার্চ রাত ৮টা পর্যন্ত। তবে জাতির পিতা বঙ্গবন্ধুর জন্মদিনে (১৭ মার্চ) আবেদন বন্ধ থাকবে।

আরও পড়ুন: ঢাবির জগন্নাথ হলে ৫ তলা থেকে পড়ে ছাত্র আহত

শিক্ষার্থীর অনলাইন আবেদন বাছাই ১৩ মার্চ এবং আবেদনের ফল প্রকাশ করা হবে ২৪ মার্চ রাত ৮টায়। পঞ্চম ধাপের সিলেকশন পাওয়া শিক্ষার্থী সিলেকশন নিশ্চয়ন করবেন হবে ২৭ মার্চ থেকে ২৮ মার্চ বিকাল ৫টার মধ্যে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, ভর্তির পর নতুন করে আর ২০২১-২০২২ শিক্ষাবর্ষে ভর্তির জন্য আবেদন গ্রহণ করা হবে না।

জামালপুরে তৃতীয় শ্রেণির ছাত্রীকে ধর্ষণচেষ্টার দায়ে মাদ্রাসা…
  • ০৫ নভেম্বর ২০২৬
এমআইএসটির ভর্তি পরীক্ষার নতুন তারিখ ঘোষণা
  • ০৫ নভেম্বর ২০২৬
অধ্যক্ষের পদত্যাগের দাবিতে হোম ইকোনমিক্স কলেজে শিক্ষার্থীদে…
  • ০৫ নভেম্বর ২০২৬
ডেনমার্কের রোসকিল্ড বিশ্ববিদ্যালয়ে সম্পূর্ণ বিনামূল্যে স্না…
  • ০৫ নভেম্বর ২০২৬
তারেক রহমানকে নিয়ে বক্তব্য, নাহিদ ইসলামকে আইনি নোটিশ
  • ০৫ নভেম্বর ২০২৬
জ্বালানি তেলের দাম দুই মাসের মধ্যে সর্বনিম্ন
  • ০৫ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950