তৃতীয় গণবিজ্ঞপ্তির ফলাফল

অসঙ্গতি দূর করার দাবি নিয়োগপ্রত্যাশী শিক্ষক ফোরামের

০৫ আগস্ট ২০২১, ০৯:৫১ AM
অসঙ্গতি দূর করার দাবি নিয়োগপ্রত্যাশী শিক্ষক ফোরামের

অসঙ্গতি দূর করার দাবি নিয়োগপ্রত্যাশী শিক্ষক ফোরামের © ফাইল ফটো

গত ১৫ জুলাই রাতে সারাদেশের বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ে শূন্য পদে ৫৪ হাজার শিক্ষক নিয়োগের ফল প্রকাশ করে এনটিআরসিএ। ৫৪ হাজার শিক্ষক নিয়োগের জন্য প্রকাশিত তৃতীয় গণবিজ্ঞপ্তির ফলাফলে যেসব অসঙ্গতি বা অভিযোগ উঠেছে, সেগুলো আমলে নিয়ে দ্রুত সমাধানের দাবি জানিয়েছে নিয়োগপ্রত্যাশী শিক্ষক ফোরাম। বুধবার ফোরামের পক্ষ থেকে গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ দাবি জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, নিয়োগের সুপারিশপ্রাপ্ত প্রার্থীদের পুলিশ ভেরিফিকেশন ও চূড়ান্ত সুপারিশ দ্রুত শেষ করার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া প্রয়োজন। পরবর্তী নিয়োগের কার্যক্রম যেন সংরক্ষিত পদ ও সূচিমুক্ত হয়, সে বিষয়টি খেয়াল রাখার জন্য 'বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যায়ন কর্তৃপক্ষের (এনটিআরসিএ) কাছে দাবি জানানো হয়। আরও বলা হয়, পরবর্তী গণবিজ্ঞপ্তিতে নিয়োগের ক্ষেত্রে যেন ৩৫ বছর বয়সী প্রার্থীদের প্রাধান্য দেওয়া হয়।

উল্লেখ্য, ৫১ হাজার ৭৬১টি পদে সুপারিশ করার কথা থাকলেও সুপারিশ করা হয়েছে ৩৮ হাজার ২৮৬ জন প্রার্থীকে। এর মধ্যে এমপিওভুক্ত প্রতিষ্ঠানে ৩৪ হাজার ৬১০ জনকে এবং ননএমপিভুক্ত প্রতিষ্ঠানে তিন হাজার ৬৭৬ জনকে সুপারিশ করা হয়। আর আট হাজার ৪৪৮টি পদে কোনো আবেদন না পাওয়ায় এবং ছয় হাজার ৭৭৭টি নারী কোটা পদে প্রার্থী না পাওয়ায় মোট ১৫ হাজার ৩২৫টি পদে ফলাফল দেওয়া সম্ভব হয়নি।

স্বরাষ্ট্র-আইনসহ ৩ মন্ত্রী পেলেন নতুন দায়িত্ব
  • ৩১ জুলাই ২০২৬
আইইউবিতে শেষ হলো তিনদিনের নাট্যোৎসব ‘নাট্যবৃত্তের দ্বিদশক’
  • ৩১ জুলাই ২০২৬
পাবনায় অপহরণকারী চক্রের ৫ সদস্য আটক, অপহৃত স্কুলছাত্র উদ্ধার
  • ৩১ জুলাই ২০২৬
বিশ্বকাপজয়ী ইতালির কিংবদন্তি ফুটবলার ফ্রাঙ্কো বারেসি আর নেই
  • ৩১ জুলাই ২০২৬
হাসিনা প্রত্যর্পণ নিয়ে ঢাকার অনুরোধ পর্যালোচনায় দিল্লি
  • ৩১ জুলাই ২০২৬
পে-স্কেল প্রজ্ঞাপনের জন্য প্রধানমন্ত্রীর সাক্ষাৎ চায় সরকারি…
  • ৩১ জুলাই ২০২৬