মোটরসাইকেলে ঘুরতে গিয়ে কলেজছাত্রের মৃত্যু

০৩ আগস্ট ২০২১, ১১:৩৭ AM
মোটরসাইকেলে ঘুরতে গিয়ে কলেজছাত্রের মৃত্যু

মোটরসাইকেলে ঘুরতে গিয়ে কলেজছাত্রের মৃত্যু © টিডিসি ফটো

মোটরসাইকেলে বন্ধুদের সাথে ঘুরতে গিয়ে হযরত আলী (২১) নামের এক কলেজছাত্র নিহত হয়েছেন। মটরসাইকেল থেকে সে ছিটকে পড়লে এ দূর্ঘটনা ঘটে। নিহত হযরত আলী স্থানীয় সরকারি আলিমুদিন কলেজের অনার্স দ্বিতীয় বর্ষের ছাত্র ছিলো। সোমবার (২ আগস্ট) সন্ধ্যায় লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার বুড়িমারী-লালমনিরহাট মহাসড়কের দিঘিরটহাট এলাকায় এ ঘটনা ঘটে। 

পুলিশ ও স্থানীয়রা জানান, হযরত আলীসহ তিন বন্ধু একটি মোটরসাইকেলে হাতীবান্ধা শহরে আসার পথে দিঘিরটহাট এলাকায় একটি ট্রাক অতিক্রম করার চেষ্টা করেন। এ সময় মোটরসাইকেলের পেছনে থাকা হযরত আলী ছিটকে পড়ে ট্রাকের ধাক্কায় গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে হাতীবান্ধা স্বাস্থ্য কমপ্লেক্সে পরে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাবার পথে তার মৃত্যু হয়।

হাতীবান্ধা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হাকিম আজাদ বলেন, কোনো অভিযোগ না থাকায় মরদেহ পরিবারের কাছে হস্থন্তর করা হয়েছে।

ডিএনএ রিপোর্টে আসামি সোহেলের বীর্যের উপস্থিতি শনাক্ত হয়নি: …
  • ০১ জুন ২০২৬
বদলির তথ্য দেওয়ার পূর্বে প্রতিষ্ঠান প্রধানদের যে বিষয়গুলো জ…
  • ০১ জুন ২০২৬
বেনাপোল সীমান্তে বাংলাদেশিদের পুশইনের চেষ্টা, বিজিবির কঠোর …
  • ০১ জুন ২০২৬
সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় গৌরীপুরের যুবক নিহত
  • ০১ জুন ২০২৬
শিশু রামিসার বাবাকে দেখতে হাসপাতালে বিএনপির স্বাস্থ্য বিষয়ক…
  • ০১ জুন ২০২৬
আইসিসির সদস্যপদ হারাল ক্রিকেট খেলুড়ে একটি দেশ
  • ০১ জুন ২০২৬